Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
২১:২৫, ২৬ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:০১, ২৬ এপ্রিল ২০২৬
আদালত প্রতিবেদক
২১:২৫, ২৬ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:০১, ২৬ এপ্রিল ২০২৬
আরও খবর
রেজাউল হত্যা : তিনজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন
অটোরিকশা চালককে গলাকেটে হত্যা : ৫ আসামির মৃত্যুদণ্ড
শিশু ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ড কার্যকরে যেসব পদ্ধতি ফের চালু করল যুক্তরাষ্ট্র

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক
২১:২৫, ২৬ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:০১, ২৬ এপ্রিল ২০২৬
আদালত প্রতিবেদক
২১:২৫, ২৬ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:০১, ২৬ এপ্রিল ২০২৬
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪। ফাইল ছবি

ঢাকার কামরাঙ্গীরচরে যৌতুকের জন্য স্ত্রীকে খুনের দায়ে স্বামী সায়েদ আহমেদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার (২৬ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় দেন।

বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী রাশেদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড করেছেন আদালত। এছাড়া আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভিকটিমের ছেলেকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১০ সালের ২৫ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন সায়েদ আহমেদ ও রেহানা বেগম। বিয়ের পর থেকেই সায়েদ যৌতুকের টাকা এবং রেহানার নামে থাকা বাড়ি লিখে দিতে মারধর করতো।

পরে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রেহানার মা রেজিয়া বেগম মেয়ের নামে কামরাঙ্গীরচরে কিনে দেওয়া বাড়িতে যান। অনেক সময় ধরে ডাকাডাকির পর সায়েদ দরজা খুলে দেয়। রেজিয়া বেগম সেখানে সায়েদ ও তার ভাই শফি আহমেদকে দেখতে পান। রেহানাকে দেখতে পান, ছেলেকে নিয়ে শুয়ে আছে। তাকে জাগানোর জন্য গায়ে হাত দিলে দেখেন, ঠান্ডা এবং মুখে লাল লাল দাগ। শ্বাস নিচ্ছে না দেখে চিৎকার করেন রেজিয়া। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। তবে সায়েদ ও শফি তাতে বাধা দেন। সেখানে কুলসুমা নামে একজন রেজিয়াকে জানান, যৌতুক হিসেবে বাড়ি লিখে দিতে ঝগড়া করতো। ওই দিন সকাল থেকে তারা রেহানাকে মারধর করেছে। মেয়ের মৃত্যুর কথা শুনে জ্ঞান হারান রেজিয়া। জ্ঞান ফিরলে জানতে পারেন, রেহানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সায়েদ ও শফি জানান, রেহানা স্ট্রোক করেছে। তাকে তাড়াহুড়ো করে আজিমপুর কবরস্থানে দাফন করে। রেজিয়া কামরাঙ্গীরচর থানায় যান মামলা করতে। তবে থানা কর্তৃপক্ষ মামলা নেয়নি।

পরবর্তীতে ২০১০ সালের ৯ অক্টোবর বাদী ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলার পরে আদালত কামরাঙ্গীচর থানাকে তদন্তের নির্দেশ দেন। তদন্তকালীন ভিকটিম রেহানার মরদেহ কবর থেকে তোলার আবেদন করে পুলিশ। এর পরে জেলা ম্যাজিস্ট্রেটের উপস্তিতিতে লাশ তুলে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা যেতে পারে মর্মে মতামত দেন।

পরবর্তীতে একই বছরের ১৬ অক্টোবর কামরাঙ্গীরচর থানা পুলিশ ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন সন্তোষজনক না হওয়ায় রেজিয়া নারাজি দাখিল করেন। এরপরে আদালত পুনরায় মামলাটি সিআইডি পুলিশকে অধিকতর তদন্তের নির্দেশ দেয়। এরপরে সিআইডি আসামি সায়েদ আহমেদকে অভিযুক্ত করে প্রতিবেদন দেয়। তবে শফি নিরপরাধ বলে তাকে অব্যাহতি দেওয়া হয়। শফির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেছেন।

যৌতুক স্ত্রীকে হত্যা মৃত্যুদণ্ড

সংশ্লিষ্ট সংবাদ: যৌতুক

২৭ জুলাই ২০২৩
স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক দাবির মামলা
০২ এপ্রিল ২০২৩
যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর শাস্তি মৃত্যুদণ্ড কেন অসাংবিধানিক নয়, হাইকোর্টের রুল
০৬ ফেব্রুয়ারি ২০২৩
যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে হাসপাতালে গৃহবধূ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি গ্রেপ্তার
  2. অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ৪
  3. ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন বাবা-ছেলে, ট্রাকে আগুন
  4. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  5. শ্রমিক সংকটে পড়া কৃষকের ধান কেটে দিলেন সংসদ সদস্য
  6. আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x