Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
০১:০৫, ০৩ মে ২০২৬
আপডেট: ০১:১০, ০৩ মে ২০২৬
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
০১:০৫, ০৩ মে ২০২৬
আপডেট: ০১:১০, ০৩ মে ২০২৬
আরও খবর
নওগাঁর রাণীনগরে বজ্রপাতে দুই কৃষকসহ ৩ জনের মৃত্যু
বজ্রাঘাতে নারী আইনজীবী নিহত
টানা বৃষ্টিতে আবারও বাড়ছে হাওরের পানি, বাকি ধান ঘরে তোলা নিয়ে উৎকণ্ঠায় কৃষক
হাওরের কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে : ডেপুটি স্পিকার
প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত ৮৯

সন্তানের মুখে ভাত তুলে দিতে পচা ধানই ভরসা জমিরুন বেগমের

দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
০১:০৫, ০৩ মে ২০২৬
আপডেট: ০১:১০, ০৩ মে ২০২৬
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
০১:০৫, ০৩ মে ২০২৬
আপডেট: ০১:১০, ০৩ মে ২০২৬
সুনামগঞ্জে তলিয়ে যাওয়া জমি থেকে ধান উঠিয়েছেন কৃষক। ছবি : এনটিভি

টানা বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জের দিগন্তজোড়া হাওরের একমাত্র ফসল এখন পানির নিচে। তলিয়ে যাওয়া সেই ধান পচে গিয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। তবুও বজ্রপাতের ভয় আর শ্রমিক সংকট উপেক্ষা করে সেই পচা ধানই ঘরে তোলার আকুল চেষ্টায় নেমেছেন হাওরপাড়ের কৃষক-কৃষাণীরা। তাঁদের চোখেমুখে এখন শুধুই বেঁচে থাকার অনিশ্চিত লড়াই।

সুনামগঞ্জের দেখার হাওর পাড়ে গিয়ে দেখা যায় এক করুণ দৃশ্য। খলায় জমে থাকা পচা ও দুর্গন্ধযুক্ত ধান বেছে পরিষ্কার করছিলেন ৪৫ বছর বয়সী জমিরুন বেগম। পচা ধান কেন নিচ্ছেন—জানতে চাইলে অশ্রুসিক্ত চোখে তিনি বলেন, “আমরা ক্ষুধা সহ্য করতে পারলেও ছেলেমেয়েরা তো পারবে না। ঘরে অন্য খাবার নেই, এই নষ্ট ধানটুকু দিয়েই তাদের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার চেষ্টা করছি।”

একই হাহাকার শোনা গেল জোৎস্না আক্তারের (৫৫) কণ্ঠেও। ৬ কিয়ার জমির মধ্যে ৪ কিয়ারই তাঁর পানির নিচে। কিস্তি নিয়ে চাষ করা ফসল হারিয়েও তিনি হাল ছাড়তে রাজি নন। তিনি বলেন, “জীবন মানেই লড়াই, আবারও ঘুরে দাঁড়াতে হবে।” অন্যদিকে কৃষক রুবেল হোসেন সব আশা ছেড়ে দিয়ে এখন কেবল সরকারের সহায়তার অপেক্ষায় দিন গুনছেন।

বৃষ্টিতে বাড়ছে জলাবদ্ধতা, বন্যার শঙ্কা

জেলায় দুদিন বৃষ্টি বন্ধ থাকার পর শুক্রবার ভোররাত থেকে আবারও শুরু হয়েছে মুষলধারে বর্ষণ। এতে নতুন করে জলাবদ্ধতার কবলে পড়েছে আরও অন্তত ২ হাজার হেক্টর জমি। কৃষি বিভাগের তথ্যমতে, এখন পর্যন্ত হাওরের ৬০ শতাংশ ধান কাটা হয়েছে, কিন্তু বাকি ৪০ শতাংশ ফসল বৈরী আবহাওয়ায় নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক জানান, অতিবৃষ্টির কারণে কৃষকরা যেমন ধান কাটতে পারছেন না, তেমনি কাটা ধান শুকাতেও পারছেন না। অন্যদিকে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, আগামী এক সপ্তাহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুরমা নদীর পানি বর্তমানে বিপৎসীমার ১.৪৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা বড় ধরনের বন্যার রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্যা হাওর কৃষি ধান সুনামগঞ্জ বজ্রপাত
০১ অক্টোবর ২০২৫
প্লাবিত ফুলগাজী বাজার, মুহুরী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি
৩০ আগস্ট ২০২৫
বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি, উত্তরাঞ্চলে ফের বন্যার শঙ্কা
১৭ আগস্ট ২০২৫
উত্তরাঞ্চলে কমছে পানি, মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা
১৬ আগস্ট ২০২৫
পাকিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪৪
১৫ আগস্ট ২০২৫
বিপৎসীমার ওপরে আত্রাই নদীর পানি, ৩০ পয়েন্ট ঝুঁকিপূর্ণ
২৬ জুলাই ২০২৫
মেঘনার পানি বিপৎসীমার ওপরে, উপকূলীয় অঞ্চল প্লাবিত
২১ জুলাই ২০২৫
ফেনীতে বন্যায় ঘরহারা ৪৯ পরিবার, ক্ষতিগ্রস্ত ৯১৫ বসতবাড়ি
২১ জুলাই ২০২৫
লালমনিরহাটে বাড়ছে তিস্তার পানি, বন্যার আশঙ্কা
১৫ জুলাই ২০২৫
নিরাপদ খাদ্য মজুত নিশ্চিতে ৪ লাখ টন চাল কিনবে সরকার
১৩ জুলাই ২০২৫
বন্যায় বারবার ভেসে যায় স্বপ্ন, টেকসই বাঁধ চায় ফেনীবাসী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঈদের দিন বৃষ্টি নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস
  2. লঘুচাপ ও বৃষ্টি নিয়ে পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল
  3. গরুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৮
  4. ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে সরকারের চুক্তি
  5. দেশ স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা ব্যারাকে ফিরছে : সেনাপ্রধান
  6. পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যা : সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x