লন্ডনে পাপনের আইসক্রিম খাওয়ার ছবি ভাইরাল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে তাকে লন্ডনের রাস্তায় একা বসে আইসক্রিম খেতে দেখা যাচ্ছে।
আজ বুধবার (৬ মে) সাংবাদিক জাওয়াদ নির্ঝর নিজের ফেসবুকে আইডিতে ছবিটি পোস্ট করেন।
ওই পোস্টে জাওয়াদ নির্ঝর লিখেছেন, “লন্ডনের অভিজাত এলাকা বন্ড স্ট্রিটে বসে আইসক্রিম খাচ্ছেন ক্রিকেট বোর্ড বিসিবির সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের সাবেক এমপি নাজমুল হাসান পাপন!! প্রাইমার্ক (সাশ্রয়ী বিপণিবিতান) থেকে ব্যাগ ভরে শপিং করেছে!!! যারা এখন ক্ষমতায় আছেন, তারা এইসব ছবি দেখে শিক্ষা নিয়েন! ক্ষমতায় না থাকলে পাপনের মত একা হয়ে যাইতে হয়! টাহা টুহা যতই থাকুক না কেনো, প্রাইমার্কে গিয়ে শপিং করা লাগে।”
আজ ঢাকার আকাশ কেমন থাকবে, যা জানাল আবহাওয়া অফিস
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের আড়ালে ‘লং গেইম’ খেলছে চীন
এক সময় দেশের ক্রীড়াঙ্গন ও রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী এই ব্যক্তির এমন সাধারণ ও নিঃসঙ্গ বেশভুষায় ঘুরে বেড়ানোর দৃশ্য নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই ক্ষমতার পরিবর্তন ও সময়ের পরিক্রমার বিষয়টি নিয়ে মন্তব্য করছেন।
সোলায়মান হোসেন শাওন নামের একজন মন্তব্য করেছেন, “এখন বাজারের ব্যাগটা টানারও লোক নাই।”
মো. মেহেদী হাসান নামে একজন লেখেন, “যারা এখন ক্ষমতায় আছেন তারা তো মাত্রই সেখান থেকে আসলেন। নতুন করে আর কিছু কী আছে শিক্ষা নেওয়ার?”

এনটিভি অনলাইন ডেস্ক