Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৮:১০, ২৩ মে ২০২৬
আপডেট: ১৮:১৪, ২৩ মে ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৮:১০, ২৩ মে ২০২৬
আপডেট: ১৮:১৪, ২৩ মে ২০২৬
আরও খবর
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩
তাজিয়া মিছিলে যুবক হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪
রাজধানীর উত্তরা পশ্চিমে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬
লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত অন্তরের মরদেহ হস্তান্তর

নারায়ণগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ, গণপিটুনিতে মুমূর্ষু এক অভিযুক্ত

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৮:১০, ২৩ মে ২০২৬
আপডেট: ১৮:১৪, ২৩ মে ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৮:১০, ২৩ মে ২০২৬
আপডেট: ১৮:১৪, ২৩ মে ২০২৬
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২২ মে) বিকেলে বক্তাবলীর আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে হিরু (২২) নামে এক অভিযুক্ত মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সাথে জড়িত অপর অভিযুক্ত সোহেলকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) সকালে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করতে ফতুল্লা থানা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির এবং জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান মুন্সী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার সময় একই এলাকার মনির হোসেনের ছেলে হিরু ও জামাল পাটোয়ারীর ছেলে সোহেল তাকে কৌশলে ডেকে নিয়ে নির্যাতন চালায়। ঘটনার পর প্রথমে শিশুটির মা লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে জানাননি। তবে পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার রাতে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত হিরুকে আটকে গণধোলাই দেয়। খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় হিরুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গেছে, হিরুর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং সে বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত অপর অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, এটি একটি পৈশাচিক ও ন্যাক্কারজনক অপরাধ, যা সমাজে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শিশুদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ভুক্তভোগী পরিবারের চিকিৎসা ও পুনর্বাসনসহ সার্বিক সহযোগিতা প্রদান করবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো মিজানুর রহমান মুন্সি বলেন, ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। একজন গ্রেপ্তার আছে এবং অপরজন পুলিশি পাহারায় চিকিৎসাধীন। মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং খুব দ্রুত চার্জশিট দাখিল করা হবে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জহিরুল ইসলাম বলেন, ইতোমধ্যে মেয়েটির মেডিকেল পরীক্ষা করা হয়েছে। কিছু আলামত আমরা পেয়েছি। আগামীকালের মধ্যে আমরা রিপোর্ট জমা দিতে পারব।

নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, মেয়েটির মেডিকেল পরীক্ষা গুরুত্বের সঙ্গে করা হয়েছে। রিপোর্ট এলে প্রকৃত ঘটনা বলা যাবে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা মেডিকেল রিপোর্ট জমা দিব। যেহেতু সংবেদনশীল বিষয় তাই মৌখিকভাবে কিছু বলা যাচ্ছে না।

ধর্ষণ নারায়ণগঞ্জ গণপিটুনি গ্রেপ্তার
০১ মার্চ ২০২৬
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গণপিটুনি, পুলিশে সোপর্দ
০১ মার্চ ২০২৬
চড়ের প্রতিশোধ নিতেই জোড়া খুন!
২৮ ফেব্রুয়ারি ২০২৬
নরসিংদীতে কিশোরী হত্যা : প্রধান আসামিসহ গ্রেপ্তার ৭
১৫ ফেব্রুয়ারি ২০২৬
হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
০৮ ফেব্রুয়ারি ২০২৬
ধর্ষণ মামলা : জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল
০৫ ফেব্রুয়ারি ২০২৬
ধর্ষণের ঘটনায় ১৭ পুরুষের ডিএনএ পরীক্ষা, মিলল নিজ বাবার সঙ্গে
২৫ অক্টোবর ২০২৫
বাগেরহাটে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
২০ অক্টোবর ২০২৫
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ : প্রধান আসামি সোহেল রোজারিও গ্রেপ্তার
১৮ অক্টোবর ২০২৫
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
০৩ সেপ্টেম্বর ২০২৫
কিশোরী ধর্ষণ : সাঈদ মোল্লার আমৃত্যু কারাদণ্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বরিশালে ৬ কিমি দীর্ঘ মানববন্ধন, মহাসড়ক অবরোধ
  2. দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
  3. সীমান্তে ২ কোটি ২২ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  4. লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যা, অজ্ঞাতদের নামে মামলা
  5. ১৮ বছরের সিফাতের কাঁধে মা ও তিন বোনের মরদেহ
  6. রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x