Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাহিদুর রহমান
১৭:৫০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১৭:৫৩, ০৭ জুলাই ২০২৬
জাহিদুর রহমান
১৭:৫০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১৭:৫৩, ০৭ জুলাই ২০২৬
আরও খবর
ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি যেন বিদেশে পালাতে না পারে : নাহিদ ইসলাম
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির
সরকার আ.লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে না, দেশ পরিবর্তন করবে কীভাবে : নাহিদ
দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে : হাসনাত আবদুল্লাহ
সাভারে আর্জেন্টিনা সমর্থকদের অশ্রুর সাক্ষী হলেন রাষ্ট্রদূত

সাভারে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

জাহিদুর রহমান
১৭:৫০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১৭:৫৩, ০৭ জুলাই ২০২৬
জাহিদুর রহমান
১৭:৫০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১৭:৫৩, ০৭ জুলাই ২০২৬
সাভারে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামি। ছবি : এনটিভি

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ জুলাই) ভোর থেকে দুপুর পর্যন্ত সাভারের আনন্দপুর মহল্লায় ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ ও সাভার মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ঘটনার নেপথ্যের কারণ এবং বিস্ফোরকের উৎস জানতে আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. নূরুল ইসলাম (৫২) ও মো. সজিব (৩২)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সক্রিয় নেতাকর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. নূরুল ইসলাম মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার পূর্ব ভাকুম গ্রামের বাসিন্দা। তিনি সিংগাইরের জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে মো. সজিব সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার বাসিন্দা এবং তিনিও নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কর্মী। এর আগে এই হামলার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন আজ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের খোঁজখবর নিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন।

এদিকে ঘটনাটি সুষ্ঠু তদন্তের জন্য ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) জাহাঙ্গীর আলমকে প্রধান করে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানান, সমাবেশ চলাকালীন হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ জানান, ইতোমধ্যে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সমাবেশে আসা সন্দেহভাজনদের গতিবিধি পর্যালোচনা করা হচ্ছে।

সোমবার গভীর রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশ মঞ্চে আগমন করেন। তারা মঞ্চে ওঠার ঠিক ৫ থেকে ১০ মিনিট আগে হঠাৎ পুরো সমাবেশস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জেনারেটরের মাধ্যমে কয়েকটি বাতি জ্বালানো হলেও তা ছিল অপর্যাপ্ত। আয়োজকরা বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।

এই অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির মধ্যেই রাত অনুমান ৯টা ৪২ মিনিটে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় মঞ্চ থেকে মাত্র ১০-১৫ ফুট সামনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে চারদিক সাদা ধোঁয়ায় ছেয়ে যায়। সমাবেশে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্য, সাংবাদিক এবং সাধারণ শ্রোতারা উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর সবাই দিগ্বিদিক ছোটাছুটি শুরু করলে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এজাহারে আরও বলা হয়, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মূলত এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাধারণ শ্রোতাদের হত্যার উদ্দেশ্যেই এই পরিকল্পিত দূরভীসন্ধিমূলক বোমা হামলা চালিয়েছে।

এই হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত ও রক্তাক্ত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন—শাহিন খন্দকার (৩০), মো. জসিম (২৬), মো. শাহাদত হোসেন (৪০), ডিবিসি নিউজের ক্যামেরাম্যান মো. মজনু (৪৫) এবং এনপিবি নিউজ মাল্টিমিডিয়ার রিপোর্টার মো. সাইফুল ইসলাম (২৫)। তাদের উদ্ধার করে সাভারের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (তদন্ত কমিটির প্রধান) জাহাঙ্গীর আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরণ ঘটানোর চেষ্টা, বিস্ফোরক তৈরির প্রস্তুতি, সন্দেহজনক পরিস্থিতিতে বিস্ফোরক মজুত এবং বিস্ফোরণ ঘটিয়ে জীবন ও সম্পত্তির ক্ষতি সাধনের বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অপরাধী যে-ই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।

সাভার জাতীয় নাগরিক পার্টি এনসিপি বোমা বিস্ফোরণ

সংশ্লিষ্ট সংবাদ: সাভার

২০ জুলাই ২০২৬
সাভারে আর্জেন্টিনা সমর্থকদের অশ্রুর সাক্ষী হলেন রাষ্ট্রদূত
১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৪ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
০৭ জুলাই ২০২৬
এনসিপির সমাবেশে বিস্ফোরণ : থানায় মামলা, ৩ সদস্যের তদন্ত কমিটি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেত্রকোনায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত
  2. আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা
  3. বরিশালে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত
  4. বাউফলে জেলা কৃষক দলের বৃক্ষরোপণ
  5. ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
  6. মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা উদ্ধার ও সফলভাবে নিষ্ক্রিয়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x