Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:৪০, ৩১ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৪৪, ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:৪০, ৩১ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৪৪, ৩১ জুলাই ২০২৬
আরও খবর
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম ও সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলা
ছাত্রদল দেশ ও মানুষের সেবায় কাজ করছে : ডিএনসিসি প্রশাসক
জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের
যানবাহনের গতি নিয়ন্ত্রণ সম্ভব হলে সড়ক নিরাপদ হয়ে উঠবে : ডিএনসিসি প্রশাসক
মিরপুরে ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিএনসিসি প্রশাসক

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:৪০, ৩১ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৪৪, ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:৪০, ৩১ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৪৪, ৩১ জুলাই ২০২৬
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান শুক্রবার রাজধানীর মধ্য বাড্ডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : বাসস

ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে সমন্বয় করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আজ শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর মধ্য বাড্ডায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের মরদেহ দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএনসিসি প্রশাসক এ কথা বলেন।

প্রশাসক বলেন, যেসব অদক্ষ চালক বেপরোয়াভাবে যানবাহন চালিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

শফিকুল ইসলাম খান বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। তারা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।

প্রশাসক শফিকুল ইসলাম খান পরিচ্ছন্নতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, ডিএনসিসি সবসময় তাদের কল্যাণে কাজ করবে।

বেপরোয়া গাড়ি চালিয়ে যানজট সৃষ্টি ও দুর্ঘটনা ঘটানো চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে আইন মেনে গাড়ি চালানোর কোনো বিকল্প নেই।

নিহত শেফালী বেগমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে পরিবারটিকে চার লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের সমপরিমাণ বেতন প্রদান করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম খান বলেন, ডিএনসিসির কোনো গাড়ি যদি অদক্ষ চালক বা হেলপার চালিয়ে থাকেন, তবে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তার জানামতে, ডিএনসিসির কোনো গাড়ি হেলপার বা অদক্ষ চালক পরিচালনা করেন না।

এর আগে দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি এবং ডিএনসিসি প্রশাসক নিহতের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এ সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবীরসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআরটিএ ডিএনসিসি

সংশ্লিষ্ট সংবাদ: বিআরটিএ

০২ জুলাই ২০২৬
রাজধানীতে বিআরটিএ’র অভিযানে ত্রুটিপূর্ণ বাসের বিরুদ্ধে ব্যবস্থা
১২ মে ২০২৬
ডিজিটাল নাম্বার প্লেট ছাড়া চললে ব্যবস্থা, আগামী সপ্তাহ থেকে অভিযান
০৬ মে ২০২৬
কাল ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্ত্রীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা, জামায়াত নেতা কারাগারে
  2. জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা
  3. দেশের জনগণ গণতান্ত্রিক সমাজ চায় : সংস্কৃতি মন্ত্রী
  4. আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x