Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:১৫, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ২০:২৪, ০৩ আগস্ট ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:১৫, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ২০:২৪, ০৩ আগস্ট ২০২৬
আরও খবর
পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধারের সময় মিলল ৫ সুইসাইড নোট
ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
১১২ জনকে নিয়োগ দেবে বনশিল্প উন্নয়ন করপোরেশন
পুরুষ হওয়ার ইচ্ছায় অস্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু
ইয়েমেনে নতুন করে সংঘাতে ৬০ জনেরও বেশি নিহত

খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজছে সরকারি ত্রাণের কম্বল

আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:১৫, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ২০:২৪, ০৩ আগস্ট ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:১৫, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ২০:২৪, ০৩ আগস্ট ২০২৬
বরিশালের উজিরপুরে রাস্তার পাশে খোলা আকাশের নিচে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও সরকারি সিলযুক্ত ত্রাণের কম্বল পড়ে আছে। ছবি : এনটিভি

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া বাজার এলাকায় রাস্তার পাশে খোলা আকাশের নিচে দুস্থদের জন্য বরাদ্দ করা সরকারি শত শত কম্বল বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। পলিথিন দিয়ে ঢেকে রাখা হলেও টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে কম্বলগুলোর ক্ষতি হচ্ছে বলে স্থানীয়দের দাবি।

বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানায়,  আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উত্তর পাশে রাস্তার পাশে বিপুল কম্বল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খোঁজ নিয়ে জানা যায়, মৃত বাদশা হাওলাদারের ছেলে শাওন সজলের ব্যবহৃত একটি গোডাউন থেকে কম্বলগুলো বের করে সেখানে রাখা হয়েছে।

কম্বলগুলোর গায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও সরকারি সিল থাকায় সেগুলো নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে শাওন সজল বলেন, ‘ঘরটি আমার ছোট ভাই আতিকুরের, তিনি বর্তমানে দুবাই প্রবাসী। দীর্ঘদিন ঘরটি পরিত্যক্ত ছিল। স্থানীয় একটি ক্লাবের সংস্কার কাজ চলাকালে ক্লাবের সদস্যরা সেখানে কম্বলগুলো রেখেছিলেন। সম্প্রতি ঘরটি ভাড়া দেওয়া হলে তারা কম্বলগুলো বের করে বিএনপি অফিসের সামনে পলিথিন দিয়ে ঢেকে রেখে যান। এগুলোর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দার দাবি, ৫ আগস্টের আগে তৎকালীন আওয়ামী লীগের কয়েকজন নেতার মাধ্যমে কম্বলগুলো সরকারি গুদাম থেকে সরিয়ে ওই গোডাউনে রাখা হয়েছিল। তবে এ অভিযোগের স্বপক্ষে কোনো তথ‍্য প্রমাণ পাওয়া যায়নি।

উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল বলেন, ‘বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা পেলে পুলিশ তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।’

ইউএনও মো. আলী সুজা বলেন, ‘৫ আগস্টের আগে কার মাধ্যমে বা কী কারণে কম্বলগুলো ওই গোডাউনে রাখা হয়েছিল এবং পরে কেন সেগুলো রাস্তায় ফেলে রাখা হয়েছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে। সরকারি সম্পদ দ্রুত উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কম্বল বিতরণ সরকারি বরিশাল
১০ জানুয়ারি ২০২৩
ভৈরবে বিএনপির কম্বল বিতরণ, ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার
০৮ জানুয়ারি ২০২৩
সিরাজগঞ্জে কম্বল নিয়ে অসহায়দের পাশে বিএনপিনেতা মির্জা মোস্তফা
০৮ জানুয়ারি ২০২৩
ছয় হাজার কম্বল বিতরণ করলেন সংসদ সদস্য মোজাফ্ফর
০৭ জানুয়ারি ২০২৩
গভীর রাতে ছিন্নমূল মানুষের কাছে কম্বল নিয়ে হাজির হলেন মোংলার ইউএনও
০৪ জানুয়ারি ২০২৩
গভীর রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
০২ জানুয়ারি ২০২৩
মৌলভীবাজারে শীতার্তদের পাশে টেলিভিশন সাংবাদিক ফোরাম
২৬ ডিসেম্বর ২০২২
১৫০০ শীতার্ত মানুষকে কম্বল দিল তারাদেবী ফাউন্ডেশন
২১ ডিসেম্বর ২০২২
মাদারীপুরে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ
১৮ ডিসেম্বর ২০২২
গোপালগঞ্জে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ
১৫ ডিসেম্বর ২০২২
এনটিভির কম্বল পেয়ে দারুণ খুশি পঞ্চগড়ের শীতার্তরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লাইনচ্যুত বগি উদ্ধার : ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  2. দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
  3. সাভারে ছাত্রলীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৮
  4. একনেকে অনুমোদনের অপেক্ষায় এমআরটি লাইন-৫ প্রকল্প
  5. ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী
  6. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x