Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৪:১৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:১৬, ০৪ আগস্ট ২০২৬
আদালত প্রতিবেদক
১৪:১৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:১৬, ০৪ আগস্ট ২০২৬
আরও খবর
২০ বছর পর বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছর কারাদণ্ড
শিশুকে অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
মানবপাচার মামলায় পাঁচজনের ১০ বছরের কারাদণ্ড
পরকীয়ার জেরে স্বামীকে ঘুমের মধ্যে হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

দুই তরুণীকে দলবদ্ধ ধর্ষণ : ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড

আদালত প্রতিবেদক
১৪:১৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:১৬, ০৪ আগস্ট ২০২৬
আদালত প্রতিবেদক
১৪:১৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:১৬, ০৪ আগস্ট ২০২৬
ফাইল ছবি

দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যায় বন্ধুর জন্মদিন উদযাপন শেষে বাসায় ফেরার পথে দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।

রায়ে বিচারক আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন। এ ছাড়া দণ্ডপ্রাপ্তদের স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় পূর্বক ভুক্তভোগী বা তাদের পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে (কালেক্টর) নির্দেশ দেওয়া হয়েছে।

আমৃত্যুপ্রাপ্তরা হলেন- রাহুল (২৩), মো. ডায়মন্ড (২০), আফসার উদ্দিন অনিম (২২), পারভেজ হক পলাশ (২৫), মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন (২১) এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু (২৪)।

মামলার বিবরণ ও নথি থেকে জানা যায়, ২০২২ সালের ২৫ জুন বিকেলে ভুক্তভোগী দুই তরুণীসহ তাদের কয়েকজন বন্ধু মিলে এক বন্ধুর জন্মদিন উদযাপন করতে বের হন। রাত পৌনে ১০টার দিকে কেরাণীগঞ্জের একটি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া শেষে বাসায় ফেরার উদ্দেশে শুভাঢ্যা এলাকায় অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন তারা। 

সে সময় আসামিরা একটি অটোমিশুক নিয়ে এসে তাদের পথরোধ করে। আসামিরা ভুক্তভোগীদের ভয়ভীতি ও মারধর করে রতনের খামার নামে এক অন্ধকার মাঠে নিয়ে যায়। সেখানে দুই বান্ধবীর বন্ধুদের মারধর করে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর দুই তরুণীকে পালাক্রমে দলবদ্ধ ধর্ষণ করে এবং তা মোবাইলফোনে ভিডিও ধারণ করে রাখা হয়।

ঘটনার পরপরই ভুক্তভোগীদের বন্ধুরা দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরবর্তী সময়ে ২০২২ সালের ২৯ জুন ভুক্তভোগী এক তরুণী বাদী হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত শেষে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সরোজিৎ কুমার ঘোষ ওই ছয় যুবকের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।

ধর্ষণ কারাদণ্ড আদালত

সংশ্লিষ্ট সংবাদ: ধর্ষণ

১২ আগস্ট ২০২৬
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার
১১ আগস্ট ২০২৬
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিল শুনানি শুরু
৩১ জুলাই ২০২৬
জানালার গ্রিল ভেঙে স্কুলছাত্রীকে অপহরণ, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হলফনামায় তথ্য গোপন : হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট
  2. বিয়ে করলেন পাতে ‘আস্ত খাসি’ না পাওয়া সেই প্রবাসী, পাত্রী কে?
  3. গজারিয়ায় বাসের যাত্রীদের মারধর : নেপথ্যের যে কারণ জানা গেল
  4. সালিশে নারীকে জুতাপেটার অভিযোগ, চেয়ারম্যানের বক্তব্য—‘রায় কার্যকর করেছি’
  5. নারী কর্মীদের মানসিক সুস্থতায় ‘হার এশিয়াটিক সার্কেল’ ও ‘সুখী’র যৌথ গ্রুপ সেশন
  6. বিয়ে করলেন ভাইরাল সেই প্রবাসী, এবার পাতে ‘আস্ত খাসি’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x