তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
আজ সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান তারেক রহমান। সেখান থেকে তিনি চীন সফর করেন। সরকারপ্রধানের আরও কয়েকটি দেশ সফরের আমন্ত্রণ রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এনটিভি অনলাইন ডেস্ক