Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ০২:৩০, ৩১ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ০২:৩০, ৩১ আগস্ট ২০২৬
আরও খবর
পাঁচ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক দুদিনের রিমান্ডে
খোলাবাজারে সরকারি সার বিক্রি, বিএডিসি ডিলারকে জরিমানা
কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান
অবৈধভাবে সার মজুত, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ গুঁড়া দুধ সংরক্ষণের অভিযোগে ডেইরি প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ০২:৩০, ৩১ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ০২:৩০, ৩১ আগস্ট ২০২৬
চট্টগ্রামের আগ্রাবাদে মেয়াদোত্তীর্ণ গুঁড়া দুধের তারিখ পরিবর্তনসহ একাধিক অনিয়মের দায়ে সিলগালা করা ডেইরি প্রতিষ্ঠান। ছবি : বাসস

বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই পণ্যে লোগো ব্যবহার করা হচ্ছিল। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ গুঁড়া দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির জন্য সংরক্ষণ এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধ পাওয়া গেছে। এসব অভিযোগে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি ডেইরি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৩০ আগস্ট) পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়। খবরটি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ।

অভিযান চলাকালে ‘চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজ’ নামের ওই প্রতিষ্ঠানে গিয়ে একাধিক অনিয়মের প্রমাণ পান কর্মকর্তারা। দেখা যায়, প্রতিষ্ঠানটির বাজারজাত করা ‘ডোনা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ নামক পণ্যে বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই। তবুও পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছিল।

এ ছাড়া প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ গুঁড়া দুধের প্যাকেটের ডেট টেম্পারিং বা তারিখ পরিবর্তন করে পুনরায় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল। একই সঙ্গে সেখানে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির সংরক্ষণাগারে ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতিও পান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

এসব গুরুতর অপরাধের দায়ে ‘চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজ’কে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জনস্বার্থ বিবেচনায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়।

একই তদারকি অভিযানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সংলগ্ন ‘জনতা ফার্মেসি’ নামক একটি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ফার্মেসিটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ‘বার্গার বাইট’ নামের একটি ফাস্টফুডের দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে কোনো প্রকার অনিয়ম বরদাশত করা হবে না। খাদ্যপণ্যের মেয়াদ পরিবর্তন করা, ভেজাল দেওয়া কিংবা অনুমতি ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা অত্যন্ত গুরুতর অপরাধ। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী এ ধরনের কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

গুঁড়া দুধ মেয়াদোত্তীর্ণ জরিমানা চট্টগ্রাম
সর্বাধিক পঠিত
  1. মোহাম্মদপুরে গুলিতে ৯ জনকে হত্যা : ট্রাইব্যুনালে রোমহর্ষক বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী
  2. ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে শিশুসহ ৬ জনের মৃত্যু
  3. স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে ইসির প্রস্তুতি সভা বৃহস্পতিবার
  4. লোডশেডিংয়ের সুযোগে বিদ্যুতের তার চুরির হিড়িক, ভোগান্তিতে গ্রাহকরা
  5. বৃষ্টি নিয়ে পাঁচ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. প্রকৃত দুস্থ মানুষ যেন সুবিধাবঞ্চিত না হয় : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x