Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
নাসির আহমেদ, গাজীপুর
১৩:২০, ১৭ মে ২০২৬
আপডেট: ১৩:২৩, ১৭ মে ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১৩:২০, ১৭ মে ২০২৬
আপডেট: ১৩:২৩, ১৭ মে ২০২৬
আরও খবর
পুলিশের ব্যঙ্গচিত্র ফেসবুকে ছড়ানোর অভিযোগে শিক্ষার্থী আটক
মৌলভীবাজারে বন্যার্তদের পাশে পুলিশ
জুন মাসে ৫৯০ দুর্ঘটনায় নিহত ৫১৩, আহত ১৩৩৬
স্নাতক পাসে ‘সেলস এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেবে ভিভো
পুলিশকে জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে : ডিএমপি কমিশনার

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ, পাঁচ পুলিশসহ আহত ১০

নাসির আহমেদ, গাজীপুর
১৩:২০, ১৭ মে ২০২৬
আপডেট: ১৩:২৩, ১৭ মে ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১৩:২০, ১৭ মে ২০২৬
আপডেট: ১৩:২৩, ১৭ মে ২০২৬
বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হলে এই সংঘাতের সূত্রপাত হয়। ছবি : এনটিভি

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী, উপাচার্য সমর্থক ও পুলিশের মধ্যে এক ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ ৫ পুলিশ সদস্য এবং পাঁচজন সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার (১৭ মে) সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হলে এই সংঘাতের সূত্রপাত হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাস্ট) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয়। কিন্তু এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে গত বৃহস্পতিবার রাত থেকে আন্দোলনে নামেন ডুয়েটের সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার সকালে ‘নবাগত ভিসিকে লাল কার্ড’ প্রদর্শনীর লক্ষ্যে ছাত্ররা শহীদ মিনারে জড়ো হতে থাকেন। এসময় নবাগত ভিসির সমর্থক ও বহিরাগতদের একটি দল আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ শুরু করলে তা আন্দোলনকারী, উপাচার্য সমর্থক ও পুলিশের মাঝে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়।

আহত শিক্ষার্থীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। কিন্তু হঠাৎ করেই বহিরাগত একদল সন্ত্রাসী এসে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় অনেক সাধারণ শিক্ষার্থী রক্তাক্ত ও আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের মূল দাবি- ডুয়েটের উপাচার্য হিসেবে ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই কাউকে নিয়োগ দিতে হবে। শিক্ষার্থীদের মতে, ডুয়েটের বিশেষায়িত শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের মাঠপর্যায়ের বাস্তবতা, একাডেমিক কাঠামো এবং প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক অনেক বেশি। ফলে ডুয়েটের সার্বিক উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ করাই সবচেয়ে বেশি কার্যকর হবে। কোনো বহিরাগত ভিসি তারা মেনে নেবেন না।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে রয়েছি। আমিসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

গাজীপুর ভিসি নিয়োগ সংঘর্ষ পুলিশ আহত ডুয়েট
০৭ নভেম্বর ২০২৫
গাজীপুরে গ্রেপ্তার নিয়ে অপপ্রচার : ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সেনাবাহিনীর
০৬ নভেম্বর ২০২৫
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ৭
০৫ নভেম্বর ২০২৫
গাজীপুরে বিপুল ঘোড়ার মাংসসহ রোগাক্রান্ত ৩৭ ঘোড়া উদ্ধার
০৩ নভেম্বর ২০২৫
পা পিছলে চলন্ত ট্রেনের নিচে পড়া কৃষকের মৃত্যু
২৯ অক্টোবর ২০২৫
জামায়াত আমিরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ওসি প্রত্যাহার
২৮ অক্টোবর ২০২৫
‘খতিব মোহিবুল্লাহ অপহরণ নয়, স্বেচ্ছায় গিয়েছিলেন পঞ্চগড়’
২৫ অক্টোবর ২০২৫
মারা গেল গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটিও
১০ অক্টোবর ২০২৫
গাজীপুরে খাবার হোটেলে আগুন
০৫ অক্টোবর ২০২৫
কালিয়াকৈরে আলেম-ওলামাদের নিয়ে আলোচনা
০২ অক্টোবর ২০২৫
২৮ বারের মতো ভাঙল বেইলি ব্রিজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে
  2. চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে : আন্তঃশিক্ষা বোর্ড
  3. চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা
  4. আইডিয়াল স্কুল থেকে বৃত্তি পেয়েছে তাজকিয়া তালুকদার
  5. প্রাথমিকে বৃত্তি পেল ৭৯ হাজার শিক্ষার্থী
  6. প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x