Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • টিভি
বিনোদন প্রতিবেদক
১৬:০৫, ১২ জানুয়ারি ২০২১
আপডেট: ২১:২২, ১২ জানুয়ারি ২০২১
বিনোদন প্রতিবেদক
১৬:০৫, ১২ জানুয়ারি ২০২১
আপডেট: ২১:২২, ১২ জানুয়ারি ২০২১
আরও খবর
আসছে আব্রাহাম তামিমের নাটক ‘পিয়ারলাল’
ফারুক আহমেদের ফেসবুক পেজ বন্ধ, যাদের দুষলেন অভিনেতা
সকাল থেকেই এনটিভিতে বর্ণিল বৈশাখী উৎসব
বিয়ে করেছেন লুবাবা? 
এনটিভির ‘এক মুঠো সুখ’ নাটক দেখে আবেগে ভাসছে দর্শক

এনটিভিতে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘অনন্য প্রতিভা’

বিনোদন প্রতিবেদক
১৬:০৫, ১২ জানুয়ারি ২০২১
আপডেট: ২১:২২, ১২ জানুয়ারি ২০২১
বিনোদন প্রতিবেদক
১৬:০৫, ১২ জানুয়ারি ২০২১
আপডেট: ২১:২২, ১২ জানুয়ারি ২০২১

জিপিএইচ গ্রুপের উদ্যোগে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম মাল্টি-ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভা’। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বাংলাদেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড।

মাল্টি-ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করবেন বিশিষ্ট নাট্যপরিচালক ও অভিনেতা সালাউদ্দিন লাভলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহের আফরোজ শাওন এবং সংগীত পরিচালক ও সংগীতশিল্পী হৃদয় খান। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।

আজ রাজধানীর ফার্মগেটের ডেইলি স্টার সেন্টারের মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এই রিয়েলিটি শোর প্রধান লক্ষ্য, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অপ্রকাশিত বিরল প্রতিভাকে খুঁজে বের করে তাঁদের একটি প্ল্যাটফর্ম দেওয়া, যেখানে তাঁরা তাঁদের প্রতিভাকে গোটা বিশ্বের কাছে তুলে ধরতে পারবেন। এই রিয়েলিটি শোতে বয়সের কোনো ব্যাপার থাকবে না। যেকোনো বয়সের বাংলাদেশি নাগরিক এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। নাচ, গান, আবৃত্তি, মার্শাল আর্ট, অ্যাক্রোব্যাট, চিত্রশিল্প, র‍্যাপ ইত্যাদি যেকোনো বিষয়ের ওপর প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন প্রতিযোগীরা।

আয়োজনে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের পরিচালক মো. আব্দুল আহাদ, নির্বাহী পরিচালক (বিপণন ও বিক্রয়) শোভন শাহাবউদ্দিন (রাজ), হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনেকশন ফজলে রাব্বী। অনুষ্ঠানটিতে ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেডের (এনটিভি) পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান অঞ্জন কুমার কুণ্ডু। বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যপরিচালক ও অভিনেতা সালাউদ্দিন লাভলু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহের আফরোজ শাওন।

আয়োজনটি প্রসঙ্গে এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদ বলেন, ‘আপনারা জানেন, এনটিভি এর আগেও অনেক রিয়েলিটি শো করেছে, এবার আমরা যেটা শুরু করতে যাচ্ছি, সেটি অনন্য প্রতিভা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অপ্রকাশিত যে প্রতিভা আছে, সেগুলোকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং একটি যথাযথ পর্যায়ে নিয়ে এসে তাঁদের প্রতিভাকে আমরা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। এ উদ্দেশ্যেই জিপিএইচ ইস্পাতের সহযোগিতায় অনুষ্ঠানটি করা। আপনারা সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করবেন।’

মাল্টি-ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শোটিতে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক প্রতিযোগীকে অনুষ্ঠান শুরুর আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩১ জানুয়ারি। ১ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত ঢাকাসহ বাংলাদেশের সব বিভাগীয় শহরে অডিশন রাউন্ড হবে। রেজিস্ট্রেশনকারীগণ তাঁদের নিজ নিজ বিভাগীয় শহরে অডিশন রাউন্ডে উত্তীর্ণ হয়ে মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

‘জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভা’ মাল্টি-ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শোতে অংশ নিতে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন : https://www.ntvbd.com/gph-ispat-ononno-protiva

সংশ্লিষ্ট সংবাদ: জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভা

৩০ অক্টোবর ২০২১
‘জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভা’য় চ্যাম্পিয়ন মনসুরা মুবাশিরা
১৪ জুলাই ২০২১
এনটিভির ‘অনন্য প্রতিভা’র গ্র্যান্ড ফিনালে শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২১
এনটিভির ‘অনন্য প্রতিভা’র অডিশনে উপচেপড়া ভিড়
সর্বাধিক পঠিত
  1. সিয়াটল চলচ্চিত্র উৎসবে ‘রইদ’
  2. আসছে আব্রাহাম তামিমের নাটক ‘পিয়ারলাল’
  3. ফের জুটি বাঁধছেন আহান-অনীত
  4. ১,৭২৭ কোটি আয় : ‘ধুরন্ধর ২’ ওটিটিতে আসছে ১৪ মে?
  5. ফারুক আহমেদের ফেসবুক পেজ বন্ধ, যাদের দুষলেন অভিনেতা
  6. বৈশাখের ছোঁয়ায় শোবিজ তারকারা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x