Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
বিনোদন প্রতিবেদক
১৭:১৫, ১২ আগস্ট ২০২০
আপডেট: ১৭:১৯, ১২ আগস্ট ২০২০
বিনোদন প্রতিবেদক
১৭:১৫, ১২ আগস্ট ২০২০
আপডেট: ১৭:১৯, ১২ আগস্ট ২০২০
আরও খবর
ঈদে এনটিভিতে সাত দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালা
ছোটকাকুর নতুন অভিযানে ঈদ মাতাবে ‘কিশোরগঞ্জের কিশোরদল’
জনসম্মুখে ধর্ষকের ফাঁসি চান চমক
ফের বাবা হলেন ‘হাবু ভাই’ খ্যাত চাষী আলম
এবারের ‘আনন্দ মেলা’ উপস্থাপনায় নিশো

এবার মিশার সঙ্গী চম্পা

বিনোদন প্রতিবেদক
১৭:১৫, ১২ আগস্ট ২০২০
আপডেট: ১৭:১৯, ১২ আগস্ট ২০২০
বিনোদন প্রতিবেদক
১৭:১৫, ১২ আগস্ট ২০২০
আপডেট: ১৭:১৯, ১২ আগস্ট ২০২০
অভিনয়শিল্পী মিশা সওদাগর ও চম্পা। ছবি : সংগৃহীত

সম্প্রতি ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’ শিরোনামের ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন চলচ্চিত্রের অভিনেতা মিশা সওদাগর। এটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। এতে ‘ইনসাফ ভাই’ চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে। নতুন খবর হচ্ছে, নাটকে তাঁর সঙ্গী হলেন চলচ্চিত্রের আরেক জনপ্রিয় অভিনেত্রী চম্পা। এর মাধ্যমে প্রথমবারের মতো নাটকে একসঙ্গে দেখা যাবে তাঁদের।

চম্পার সঙ্গে অভিনয় প্রসঙ্গে এনটিভি অনলাইনকে মিশা সওদাগর বলেন, ‘চলচ্চিত্রের শুরু থেকেই আসলে আমরা একসঙ্গে অভিনয় করছি। তবে নাটকে এর আগে কাজ করা হয়নি। তবে আমি মনে করি অভিনয় তো অভিনয়ই। সেটা নাটক হোক কিংবা সিনেমা। আশা করি চলচ্চিত্রে আমাদের দর্শক যেভাবে গ্রহণ করেছেন, ভালোবেসেছেন, ছোট পর্দায়ও আমাদের সেই ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে।’

গল্পে দেখা যাবে, পুরান ঢাকার আতর ব্যবসায়ী ‘ইনসাফ ভাই’। ছোট বোনের পড়াশোনার কারণে বাড়ি কিনেছেন উত্তরায়। ইনসাফ ভাইয়ের বাড়ির নাম ‘ব্যাচেলর প্যারাডাইস’। যেখানে ব্যাচেলর ছেলেরা ভাড়া থাকে। সামনেই আর এক বাড়ি, নাম ‘নারীমহল’। এই বাড়ির মালিক গুলনাহার। নারীমহলের দায়িত্ব দিয়েছে ছোট বোন টিউলিপকে। পুরুষবিদ্বেষী টিউলিপ সব সময় ব্যস্ত থাকে নারীমহলের মেয়েদের নানান ঝামেলা মেটাতে। পুরুষবিদ্বেষী হলেও টিউলিপ মনে মনে পছন্দ করে ইনসাফ ভাইকে। নারীমহলের পাশের বাড়ির নাম ‘সুখী পরিবার’। খান বাহাদুর সুলতান শাহের নবম প্রজন্ম খান বাহাদুর তবারক শাহের বাড়ি এটি। তার আদরের নাতনি জান্নাতও ঘটনাক্রমে প্রেমে পড়ে যায় ইনসাফ ভাইয়ের। ইনসাফ, জান্নাত ও টিউলিপের ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে এগোতে থাকে নাটক।

১৯ আগস্ট থেকে সপ্তাহের প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে নাগরিক টেলিভিশনে প্রচার হবে নাটকটি। ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’ নাটকে আরো অভিনয় করেছেন নাবিলা ইসলাম, প্রিয়াঙ্কা জামান, সাব্বির অর্ণব, মুশফিক ফারহান, আল মনসুর, ফারুক আহমেদ, চাষি আলম, কাজল সুবর্ণসহ অনেকেই।

সর্বাধিক পঠিত
  1. ঈদের দিন মায়ের করব জিয়ারত করে শুভর প্রশ্ন : উপর থেকে তুমি শুনতে পাও আমার কথা?
  2. ২ বছর পর ঢাকায় গাইতে আসছেন অনুপম রায়
  3. আসিফ ইকবালের লেখা গানে শুভ–মিমের রোমান্টিক রসায়ন
  4. ছাদ থেকে পড়ে নয়, আত্মহত্যা করেছেন ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার পরিচালক
  5. ঈদে ৮ সিনেমা মুক্তি : ১০৩ হলে ‘রকস্টার’, ৩২ সিনেমা হলে ‘মালিক’
  6. ছাদ থেকে পড়ে মারা গেছেন ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার পরিচালক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x