Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • বলিউড ও অন্যান্য
বিনোদন ডেস্ক
১৮:৩০, ২৭ অক্টোবর ২০২১
আপডেট: ১৮:৩২, ২৭ অক্টোবর ২০২১
বিনোদন ডেস্ক
১৮:৩০, ২৭ অক্টোবর ২০২১
আপডেট: ১৮:৩২, ২৭ অক্টোবর ২০২১
আরও খবর
৬ কোটি টাকার গাড়ি কিনলেন শাহরুখ
শাহরুখকে ‘আঙ্কেল’ ডাকার অভিযোগ নাকচ করলেন তুরস্কের অভিনেত্রী
এক মঞ্চে শাহরুখ-মেসি
৬০ স্পর্শ করা শাহরুখ দেখালেন ‘কিং’ ঝলক
বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা এখন শাহরুখ খান

জামিন পাননি আরিয়ান, কাল ফের শুনানি

বিনোদন ডেস্ক
১৮:৩০, ২৭ অক্টোবর ২০২১
আপডেট: ১৮:৩২, ২৭ অক্টোবর ২০২১
বিনোদন ডেস্ক
১৮:৩০, ২৭ অক্টোবর ২০২১
আপডেট: ১৮:৩২, ২৭ অক্টোবর ২০২১
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ছবি : সংগৃহীত

বোম্বে হাইকোর্টে মাদককাণ্ডে গ্রেপ্তার বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচার জামিন আবেদনের শুনানি আগামীকাল বৃহস্পতিবারও চলবে। শুনানি শুরু হবে ভারতীয় সময় বেলা ৩টার পরে।

টাইমস অব ইন্ডিয়া, টাইমস নাউ ও ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার দ্বিতীয় দিনের মতো জামিন আবেদনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচার আইনজীবীরা। পরে কাল ফের শুনানির আদেশ দেন আদালত।

আগামীকাল আরিয়ানের আইনজীবী ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল (এজিআই) মুকুল রোহাতজি জামিন আবেদনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন। আজ এ আইনজীবীর সঙ্গে ছিলেন সতীশ মানশিন্ডে।

অন্যদিকে, মুনমুন ধমেচার পক্ষে জামিন শুনানিতে অংশ নেন আইনজীবী আলি কাশিফ খান দেশমুখ এবং আরবাজ মার্চেন্টের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী অমিত দেশাই।

আজ অবশ্য প্রথম বারের মতো এ মামলার দুই আসামি মনীশ রাজগড়িয়া ও অভিন সাহু জামিন পেয়েছেন।

#Live | VIP Drug Bust Case: Munmun Dhanecha's lawyer addresses the media after the Court hearing was adjourned for the day. | #AryanBailSuspence pic.twitter.com/frnoLAbbS0— TIMES NOW (@TimesNow) October 27, 2021

অন্যদিকে, মামলার অন্যতম সাক্ষী ও প্রত্যক্ষদর্শী প্রভাকর সেইলকে টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বয়ান রেকর্ড করেছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। শাহরুখপুত্রের বিরুদ্ধে সাক্ষী দিতে এনসিবির আঞ্চলিক পরিচালক সমীর ওয়াংখেড়ের বিপক্ষে যিনি ঘুষের অভিযোগ এনেছেন।

সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ, শাহরুখপুত্রের বিরুদ্ধে সাক্ষী দিতে ২৫ কোটি রুপির অর্থ লেনদেন হয়েছে এবং এর মধ্যে ৮ কোটি রুপি পেয়েছেন সমীর ওয়াংখেড়ে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন এনসিবির এ কর্মকর্তা। অন্যদিকে, হোয়াটসঅ্যাপ চ্যাটে প্রমাণ আছে বলে দাবি করেছেন প্রভাকর।

আজ দিল্লি থেকে মুম্বাইয়ে ফেরেন সমীর ওয়াংখেড়ে এবং তিনি আরিয়ান খানের মামলার তদন্ত ফের শুরু করেছেন। একটি তদন্তকারী দল দিল্লি থেকে মুম্বাইয়ে পৌঁছায়। তারা সমীরের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করছে। এরই মধ্যে পাঁচ সদস্যবিশিষ্ট ওই তদন্ত দল সমীরের বয়ান রেকর্ড করেছে।

এদিকে, ‘আরিয়ান খানকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে’ দাবি করে মহারাষ্ট্রের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী নবাব মালিক বলেছেন, ‘সমীর ওয়াংখেড়ে চাকরি হারাবেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি।’

টানা তিন বার বিশেষ এনডিপিএস আদালতে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন খারিজ হওয়ার পর মুম্বাই হাইকোর্টে আরিয়ানের জামিন শুনানির দিন নির্ধারিত হয়। এবারও আরিয়ান খানের জামিন আবেদনের বিরোধিতা করে এনসিবি।

টানা তিন বার বিশেষ এনডিপিএস আদালতে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন খারিজ হওয়ার পর উচ্চ আদালতের দারস্থ হয়েছেন এ তারকা-সন্তান।

মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০বি, ২৭, ২৯ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে।

মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা। পরে মাদককাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে অভিযান চালিয়ে ২০ জনের বেশি মানুষকে আটক করে এনসিবি।

শাহরুখ খান আরিয়ান খান

সংশ্লিষ্ট সংবাদ: শাহরুখ খান

১৫ মে ২০২৬
৬ কোটি টাকার গাড়ি কিনলেন শাহরুখ
২১ জানুয়ারি ২০২৬
শাহরুখকে ‘আঙ্কেল’ ডাকার অভিযোগ নাকচ করলেন তুরস্কের অভিনেত্রী
০২ নভেম্বর ২০২৫
৬০ স্পর্শ করা শাহরুখ দেখালেন ‘কিং’ ঝলক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এবার নরসিংদীতে ‘ইত্যাদি’, প্রচার ৫ জুন
  2. জ্বীন থেকে লোকজ হরর, একসঙ্গে ইউটিউবে মুক্তি পেল ১০ সিনেমা
  3. ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের প্রতিবাদ ১০ সাংস্কৃতিক সংগঠনের
  4. অপূর্ব-নিহার ‘মায়াপাখি’ নিয়ে দর্শক উচ্ছ্বাস
  5. দুই সংসারের সন্তানদের নিয়ে জেমসের ঈদ
  6. গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসার আর নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x