অমিতা বসুর মৃত্যুতে চলচ্চিত্র শিল্পী সমিতির শোক
আজ ১২ জুন, শুক্রবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর বারডেম হাসপাতালে মারা গেছেন চলচ্চিত্রশিল্পী অমিতা বসু। প্রবীণ এই অভিনয়শিল্পীর মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শোক প্রকাশ করেছে।
আজ দুপুর ১২টায় শিল্পীর গ্রামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৪৬ সালের ১৯ মার্চ বাগেরহাটের মোরেলগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন অমিতা বসু। ১৯৬৯ সালে ‘আলোমতি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর।
অমিতা বসু অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘দেবদাস’, ‘চন্দ্রনাথ’, ‘যে আগুনে পুড়ি’, ‘বিন্দু থেকে বৃত্ত’, ‘লালন ফকির’, ‘তিতাস একটি নদীর নাম’ ও ‘যুবরাজ’।

ফিচার ডেস্ক