Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
নাইস নূর
১৪:৪৭, ২৬ মার্চ ২০১৭
নাইস নূর
১৪:৪৭, ২৬ মার্চ ২০১৭
আপডেট: ১৪:৪৭, ২৬ মার্চ ২০১৭
আরও খবর
তারকার বই ভাবনা: ভাবনা এখন পড়ছেন ‘মাই ফিউডাল লর্ড’
রংপুর রাইডার্সের পরিচালক হলেন ভাবনা

শিউলী চরিত্রে এখনো ডুবে আছি : ভাবনা

নাইস নূর
১৪:৪৭, ২৬ মার্চ ২০১৭
নাইস নূর
১৪:৪৭, ২৬ মার্চ ২০১৭
আপডেট: ১৪:৪৭, ২৬ মার্চ ২০১৭
‘নির্জন স্বাক্ষর’ ছবির একটি দৃশ্যে অভিনয়শিল্পী ভাবনা। ছবি : সংগৃহীত

অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনা দ্বিতীয়বারের মতো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। ফয়সাল রাজিব পরিচালিত চলচ্চিত্রটির নাম ‘নির্জন স্বাক্ষর’। ছবিটি নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন ভাবনা।

‘বরষা’ চলচ্চিত্রের পর ‘নির্জন স্বাক্ষর’ ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা কেমন হলো?

আশনা হাবিব ভাবনা : খুবই ভালো। স্বাধীনতা দিবস উপলক্ষে ছবিটি মূলত বানানো হয়েছে। ছবির দৈর্ঘ্য ২০ মিনিট হলেও গল্পের গভীরতা অনেক। মাসুম শাহরিয়ার ছবির চিত্রনাট্য লিখেছেন। এখানে আমার সহশিল্পী মীর রাব্বী। ছবিতে রাব্বীর স্ত্রীর চরিত্রে আমি অভিনয় করেছি। শুটিং আমরা ঢাকার অদূরে ধামরাইতে করেছি। ছবিটি আজ রোববার সন্ধ্যা ৬টায় দীপ্ত টেলিভিশনে প্রচারিত হবে।

ছবির গল্প ও চরিত্র সম্পর্কে কী কিছু বলা যাবে?

আশনা হাবিব ভাবনা : হ্যাঁ, অবশ্যই। একটা নিরুপায় মেয়ের গল্প এখানে আছে। আমার চরিত্রের নাম ‘শিউলী’। আমি আমার বন্ধুবান্ধবদের বলছি, ‘আমি এখন শিউলী’। মানে হলো শুটিং শেষ হলেও আমি শিউলী চরিত্রে এখনো ডুবে আছি। চরিত্রটা ভুলে যাওয়ার মতো নয়। ছবিতে আমার সঙ্গে মীর রাব্বীর বিয়ে হয়। বিয়ের পরেই মুক্তিযুদ্ধ শুরু হয়। রাব্বী আমাকে রেখে যুদ্ধে যায়। বাড়ির সবাই ধরে নেয়, যুদ্ধে রাব্বী শহীদ হয়েছে। কিন্তু আসলে শেষ পর্যন্ত কী হয়, এটা দেখার জন্য ছবিটি দেখতে হবে। অনেক মর্মান্তিক একটা গল্প এখানে পাওয়া যাবে।

শুনেছি ছবির নাম নাকি আগে ‘শিউলী ফুল’ ছিল...

আশনা হাবিব ভাবনা : ঠিক শুনেছেন। পরে নাম বদলানো হয়েছে। ‘নির্জন স্বাক্ষর’ নামটাও দারুণ।

আপনি তো বেছে বেছে নাটকে অভিনয় করেন। আসছে ঈদের নাটকে আপনাকে কি দেখা যাবে?

আশনা হাবিব ভাবনা : এবার ঈদে তুলনামূলকভাবে বেশি কাজ করার পরিকল্পনা করেছি। নাটক নিয়ে পরিচালকদের সঙ্গে কথাবার্তা চলছে। সবকিছু ঠিক হলে জানাব। তবে নাটকের চিত্রনাট্যে অবশ্যই সংলাপ, গল্প ও আমার চরিত্র দেখেই রাজি হব। আমার কাছে নাটকের চরিত্র অনেক গুরুত্বপূর্ণ। আর একটা নাটকের চরিত্র থেকে আর একটা চরিত্রে প্রবেশ করতে আমার সময় লাগে। এর পেছনে কারণ হলো, পর্দায় চরিত্রটি আমি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চাই, যাতে দর্শক কিছুক্ষণের জন্য হলেও আমি ভাবনা, সেটা ভুলে গিয়ে আমার চরিত্রটাকে অনুভব করতে পারেন।

ভাবনা
সর্বাধিক পঠিত
  1. অপূর্ব-নিহার ‘মায়াপাখি’ নিয়ে দর্শক উচ্ছ্বাস
  2. দুই সংসারের সন্তানদের নিয়ে জেমসের ঈদ
  3. গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসার আর নেই
  4. বিয়ে করার মতো একজনকে পেয়েছিলাম, কিন্তু সে ভেগে গেছে : বাঁধন
  5. যে যাই বলুক না কেন, আমাকে কিন্তু মেশিনগানের সঙ্গে মানিয়েছে : আরিফিন শুভ
  6. ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের দাবির নিন্দা, সাংস্কৃতিক সেন্সরশিপের বিরুদ্ধে সতর্কবার্তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x