Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
মাজহার বাবু
১৫:৪৪, ২৭ জুলাই ২০১৫
আপডেট: ১৫:০৫, ২৮ জুলাই ২০১৫
মাজহার বাবু
১৫:৪৪, ২৭ জুলাই ২০১৫
আপডেট: ১৫:০৫, ২৮ জুলাই ২০১৫
আরও খবর
এবার মেয়ের বাবা হয়েছেন শাকিব খান, জানালেন বুবলী
নেগেটিভ রিভিউ: শাকিব বলছেন, কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক
বিদেশ সফরে যাচ্ছে ‘রকস্টার’, ‘রইদ’ ও ‘মালিক’
শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
অস্ট্রেলিয়ার ছয় শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

সারা দেশে দেখানো হবে পদ্ম পাতার জল

মাজহার বাবু
১৫:৪৪, ২৭ জুলাই ২০১৫
আপডেট: ১৫:০৫, ২৮ জুলাই ২০১৫
মাজহার বাবু
১৫:৪৪, ২৭ জুলাই ২০১৫
আপডেট: ১৫:০৫, ২৮ জুলাই ২০১৫
‘পদ্ম পাতার জল’ ছবির পোস্টার। ছবি : সংগৃহীত

ক্যারিয়ারে নাকি আর কোনো ছবির জন্য ইমন এমন ঘাম ঝরিয়ে প্রচারণা করেননি! দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ অজস্র জায়গায় গিয়েছেন। ঈদের দিন ও ছবি মুক্তির পর বিভিন্ন প্রেক্ষাগৃহে গেছেন ছবিটি কেমন লাগছে দর্শকদের, তা সরাসরি জানতে। এই প্রচারণায় ইমনের পাশে সব সময়েই থেকেছেন ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম।

গতকাল ময়মনসিংহ থেকে ফিরে ইমন বলেন, ‘মানুষের উৎসাহ দেখে অভিনয়ের প্রতি আরো দায়িত্ব বেড়ে গেল। হলের মালিকের সাথে কথা হয়েছে। তিনি বলেছেন অনেক দিন পর সিনেমা হলে যে ধরনের দর্শক এসেছে যে তাঁদের সেল বেড়ে গিয়েছে। খবর নিয়ে জেনেছি ময়মনসিংহের ডিসি, এসপি, শিক্ষক, ছাত্র সবাই ছবিটি দেখেছেন। মেডিকেলের কিছু শিক্ষার্থী আমাদের বলেছেন যে এ ধরনের ছবির জন্য তাঁরা বছরের পর বছর অপেক্ষা করেন। ছবিটি তাদের ভালো লেগেছে। আসলে আমরা দর্শকদের কাছ থেকে যে ধরনের উৎসাহ আশা করেছিলাম, সেটা পাচ্ছি। বাংলাদেশের সবাইকে ছবিটি দেখাতে পারলেই আমরা সার্থক।’

এর আগে ইমন গিয়েছিলেন নিজের জেলা নরসিংদীর মমতা সিনেমা হলে। এখানে ঈদের দিন থেকে চলছে ‘পদ্ম পাতার জল’। ছবির নায়িকা মিমকে পাশে নিয়ে গত শুক্রবার তিনি গিয়েছিলেন মমতায়। আর গতকাল এলেন ময়মনসিংহ থেকে। সঙ্গে ছিলেন ছবির চিত্রনাট্যকার লতিফুল ইসলাম শিবলী। তিনি বললেন, ‘আমরা আসলে বাংলাদেশের দর্শকদের আবারও সিনেমা হলে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। একসঙ্গে একশ হলে ছবি মুক্তি দিয়ে তিন সপ্তাহ পরে ছবি ফেলে দেওয়ার জন্য আমরা ছবিটি বানাইনি। আমাদের ইচ্ছা এই ছবিটি বছরজুড়ে দর্শক দেখুক। মুক্তির আগে আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়েছি, ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি। আমার তো মনে হয়, বাংলাদেশের অনেক ছবিই তাদের সামনে যাওয়ার সাহস রাখে না। একসময় সপরিবারে মানুষ ছবি দেখত, আমরা তাঁদের জন্য ছবি বানিয়েছি। তাদের অনেকেই এই ছবি দেখছে। একদিনে আমরা সবাইকে হলে ফিরিয়ে আনতে পারব না। হাতে গোনা কয়েকজন মানুষের কারণে আজ আমাদের চলচ্চিত্রের এই অবস্থা। দেখা যায়, একটা সময় প্রযোজক নিজেই নায়ক হয়ে পরিচালনাও করছেন। যা মনে চায়, তাই করেছেন, আর এর ফল ভোগ করছে দেশের মানুষ। বিনোদনের সবচেয়ে বড় মাধ্যমের প্রতি আমাদের একটা দূরত্ব তৈরি হয়েছে। আমরা এই দূরত্বটাই কমাতে চাই। তবে আমরা এখন পর্যন্ত সার্থক, কারণ যে কয়েকটা হলে আমাদের ছবি মুক্তি পেয়েছে সেখানে সবাই ছবিটি দেখছে।’

শুধু তাই নয়, যেসব জায়গায় সিনেমা হলের সুবিধা নেই, সেখানে বিকল্প প্রদর্শনীর ব্যবস্থা করার কথা জানালেন তিনি। বাংলাদেশের অনেক জায়গায় এখন সিনেমা হলও নেই যে মানুষ ছবি দেখবে। আমরা তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করেছি। প্রজেকশনের মাধ্যমে আমরা সারা দেশে এই ছবি প্রদর্শনের ব্যবস্থা করব।’

সর্বাধিক পঠিত
  1. দুই বিচ্ছেদের পর আমিরের মনে নতুন বসন্ত, কে এই গৌরী স্প্র্যাট?
  2. শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
  3. অস্ট্রেলিয়ার ছয় শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’
  4. ৫ জুলাই তৃতীয় বিয়ে করছেন ৬১ বছর বয়সী আমির খান
  5. ‘শেলি ভাই এতটাই অসুস্থ যে, উঠে দাঁড়ালে পুরা শরীর কাঁপে’
  6. ৩০ বছর পর ফিরল দিওয়ানা: শাহরুখের প্রথম সিনেমার অজানা ৫ তথ্য

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x