Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
মাজহার বাবু
১৪:২৪, ০১ আগস্ট ২০১৫
আপডেট: ১৮:০২, ০১ আগস্ট ২০১৫
মাজহার বাবু
১৪:২৪, ০১ আগস্ট ২০১৫
আপডেট: ১৮:০২, ০১ আগস্ট ২০১৫
আরও খবর
পরিচালনায় আসছেন শাবনুর

স্লিম হয়ে ক্যামেরার সামনে দাঁড়াব : শাবনুর

মাজহার বাবু
১৪:২৪, ০১ আগস্ট ২০১৫
আপডেট: ১৮:০২, ০১ আগস্ট ২০১৫
মাজহার বাবু
১৪:২৪, ০১ আগস্ট ২০১৫
আপডেট: ১৮:০২, ০১ আগস্ট ২০১৫

দীর্ঘ বিরতির পর আজ ১ আগস্ট লাইট-ক্যামেরার সামনে ফিরছেন জনপ্রিয় নায়িকা শাবনূর। বদিউল আলম খোকনের 'পাগল মানুষ' ছবির একটি গানের শুটিংয়ে অংশ নেবেন তিনি। তার বিপরীতে অংশ নেবেন ছবির নায়ক সাহের খান। গানটির শুটিং শেষ হলেই  মুক্তি পাবে ছবিটি। নায়ক শাহের খানের আরেকটি একক গানের শুটিং হলেই পুরোপুরি শেষ হবে ছবির কাজ। আগামী কোরবানীর ঈদে ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছা রয়েছে প্রযোজনা সংস্থার।

অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন, অনুভূতি কেমন? এমন প্রশ্নের জবাবে শাবনূর বলেন, ‘আমার কাছে অনেকদিন পর মনে হচ্ছে না। ক্যামেরার সামনে যখনই দাঁড়াচ্ছি, মাঝখানের বিরতির কথা আর মনে থাকছে না। তবে শরীরকে আরো স্লিম করে সামনে ক্যামেরার সামনে দাঁড়াবো।’

শাবনূরের গানের শুটিং শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করে নায়ক শাহের খান বলেন, ‘আজ ও আগামীকাল আমরা শুটিং করবো। গত মাসে একটি আইটেম গানের শুটিং হয়েছে। আশা করি, ছবিটি শেষ করতে পারবো।’
মাত্র একটি গানের জন্য ‘পাগল মানুষ’ ছবিটি আটকে ছিল অনেক দিন। তাই শাবনূর দেশে ফেরার পর থেকেই ছবিটি শেষ করার চেষ্টা করছিলেন প্রযোজক। এবার তিনি সফল হয়েছেন। এদিকে শুটিং শেষে ছয় মাসের সফরে অস্ট্রেলিয়া যাবেন শাবনূর আর এই সফরে তার সঙ্গে থাকবে দেড় বছরের ছেলে আইজান।

২০১২ সালে ‘পাগল মানুষ’ ছবিটি পরিচালনার সময় আকস্মিক মৃত্যুবরণ করেন এম এম সরকার। এই ঘটনার দীর্ঘ বিরতির পর প্রয়াত পরিচালকের একসময়কার সহকারী বদিউল আলম খোকন নতুন করে এই ছবির কাজ শেষ করার উদ্যোগ নেন। ২০১২ সালের ২৯ ডিসেম্বর ‘পাগল মানুষ’ ছবির শুটিংয়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছবির পরিচালক এম এম সরকার। তাঁর সাথে দীর্ঘদিন কাজ করার সুবাদেই অবশিষ্ট কাজে হাত দিচ্ছেন পরিচালক খোকন।

ছবিটিতে মোট চারটি গান রয়েছে। গানগুলোতে কন্ঠ দিয়েছেন সুবীর নন্দী, এস আই টুটুল ও ন্যান্সি। গানগুলোর কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এছাড়াও একটি গানের কথা লিখেছেন আলী আকরাম শুভ। গানগুলোর কোরিওগ্রাফি করেছেন মাসুম বাবুল ও ইমদাদুল হক খোকন। চারটি গানের মধ্যে একটি আইটেম গানও থাকছে ছবিটিতে। গানটিতে পারফর্ম করেছেন জনপ্রিয় আইটেমকন্যা বিপাশা কবির।

শাবনুর
সর্বাধিক পঠিত
  1. বিয়ে করার মতো একজনকে পেয়েছিলাম, কিন্তু সে ভেগে গেছে : বাঁধন
  2. যে যাই বলুক না কেন, আমাকে কিন্তু মেশিনগানের সঙ্গে মানিয়েছে : আরিফিন শুভ
  3. ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের দাবির নিন্দা, সাংস্কৃতিক সেন্সরশিপের বিরুদ্ধে সতর্কবার্তা
  4. ‘ডন ৩’ বিতর্ক সমাধানে এবার সালমান
  5. ঈদের দিন মায়ের করব জিয়ারত করে শুভর প্রশ্ন : উপর থেকে তুমি শুনতে পাও আমার কথা?
  6. ২ বছর পর ঢাকায় গাইতে আসছেন অনুপম রায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x