Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
নাইস নূর
১৩:৩৯, ০১ অক্টোবর ২০১৫
নাইস নূর
১৩:৩৯, ০১ অক্টোবর ২০১৫
আপডেট: ১৩:৩৯, ০১ অক্টোবর ২০১৫
আরও খবর
এবার নরসিংদীতে ‘ইত্যাদি’, প্রচার ৫ জুন
ঈদে এনটিভিতে সাত দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালা
ছোটকাকুর নতুন অভিযানে ঈদ মাতাবে ‘কিশোরগঞ্জের কিশোরদল’
জনসম্মুখে ধর্ষকের ফাঁসি চান চমক
ফের বাবা হলেন ‘হাবু ভাই’ খ্যাত চাষী আলম

অভিনয় অনেক চ্যালেঞ্জিং হয়ে উঠেছে : নওশীন

নাইস নূর
১৩:৩৯, ০১ অক্টোবর ২০১৫
নাইস নূর
১৩:৩৯, ০১ অক্টোবর ২০১৫
আপডেট: ১৩:৩৯, ০১ অক্টোবর ২০১৫
জনপ্রিয় অভিনেত্রী নওশীন। ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী নওশীন একসঙ্গে অনেক কাজ নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। একক নাটকে অভিনয় কম করলেও ধারাবাহিক নাটকে আগের মতোই তিনি নিয়মিত। এদিকে রেডিওতে আবারও ফিরেছেন নওশীন। এ কথা নওশীন ভক্তদের অজানা নয়। ঢাকা এফএম এ শো করছেন তিনি। ঈদে সংগীতশিল্পী মাকসুদুল হকের সঙ্গে ‘রকিং বাংলাদেশ’ শিরোনামে একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেন তিনি। অনুষ্ঠানটি ঢাকা এফএম ও গান বাংলা চ্যানেলের যৌথ আয়োজনে হয়েছিল। দর্শক রেডিওতে ও টিভিতে একইসময় সরাসরি  অনুষ্ঠানটি দেখতে পেয়েছিলেন।

 শুধু উপস্থাপনা ও অভিনয় নয় নিজের অনলাইন চ্যানেল  থার্ড বেল ডটকমে অনুষ্ঠান পরিচালক হিসেবে কাজ করছেন তিনি। তাঁর স্বামী হিল্লোল এখানে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন। থার্ডবেল ডটকম  নিয়ে অনেক স্বপ্ন নওশীনের। নতুন নতুন অনুষ্ঠান ও নাটক প্রচার করার পর ইতিমধ্যে অনলাইন টেলিভিশনটি বেশ পরিচিতি পেয়েছে। সামনে আরো অনেক চমক আছে বলে জানান নওশীন।

ধারাবাহিক নাটকগুলোতে নিয়মিত অভিনয়  করছেন তিনি। বর্তমানে এনটিভিতে নওশীন অভিনীত ‘দলছুট প্রজাপ্রতি’ নাটক প্রচারিত হচ্ছে। নিজের অভিনীত নাটক দেখার সময় পান কি না প্রশ্ন করতেই নওশীন বলেন, ‘খুব কম সময় পাই। তারপরও যখন দেখতে যাই অনেক বিজ্ঞাপনের কারণে আমার নিজেরই অনেক বিরক্তি লাগে। তাহলে দর্শকের কেমন লাগে বলুন? অনেক  বিজ্ঞাপনের জন্য নাটক আগের মতো কেউ আর দেখতে চায় না।’

এখন তো মিডিয়ায় অনেক নতুন মুখ কাজ করছে। নতুন শিল্পীদের সম্পর্কে আপনার মূল্যায়ন কী?  উত্তরে নওশীন বলেন, ‘তাঁরা  প্রত্যেকেই অনেক ভালো কাজ করছে। আমরা আসলে অনেক ভাগ্যবান। কারণ আমাদের সময় প্রতিযোগিতা কম ছিল। এখন তো নতুন শিল্পী অনেক। তাঁরা কাজ অনেক বেশি করছে কিন্তু সেই তুলনায় দর্শক তাদের ভালোভাবে চিনে উঠতেই পারছে না। এর কারণ হতে পারে এখন অনেক শিল্পী আবার অনেক চ্যানেলও। তাই তাদের কাছে এখন অভিনয় অনেক চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। সবাই  সেরা কাজ দেওয়ার চেষ্টা করছে। আমাদের সময় অনেক আরামে কাজ করেছি আমরা।’

বোঝার আর বাকি নেই যে, রেডিও, উপস্থাপনা, অনলাইন টেলিভিশন ও অভিনয় নিয়ে আগের মতোই ব্যস্ত সময় পার করছেন  নওশীন। এখনো নওশীন প্রাণবন্ত। কাজকে যেমন উপভোগ করছেন তেমনি ব্যক্তিগত জীবনেও। একটু  অবসর পেলেই  পরিবার নিয়ে দেশ ও দেশের বাইরে ঘুরছেন।  এ প্রসঙ্গে নওশীন বলেন, ‘জীবন তো অনেক সুন্দর, তাই প্রত্যেকেরই নিজের জীবন উপভোগ করা প্রয়োজন।’

সর্বাধিক পঠিত
  1. এবার নরসিংদীতে ‘ইত্যাদি’, প্রচার ৫ জুন
  2. জ্বীন থেকে লোকজ হরর, একসঙ্গে ইউটিউবে মুক্তি পেল ১০ সিনেমা
  3. ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের প্রতিবাদ ১০ সাংস্কৃতিক সংগঠনের
  4. অপূর্ব-নিহার ‘মায়াপাখি’ নিয়ে দর্শক উচ্ছ্বাস
  5. দুই সংসারের সন্তানদের নিয়ে জেমসের ঈদ
  6. গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসার আর নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x