আজ থেকে এনটিভিতে ‘তারায় তারায় রচিত’
বাংলা গানের কিংবদন্তি শিল্পীদের নিয়ে প্রতি মাসে একজনকে ঘিরে আয়োজন করা হয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান ‘তারায় তারায় রচিত’। কিংবদন্তি এই শিল্পীদের তালিকার মধ্যে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুলপ্রসাদ সেন, হাসন রাজা, ফকির লালন শাহ, শচীন দেববর্মণ, আব্বাসউদ্দিন আহমদ, কবি জসীমউদদীন, জালাল উদ্দিন খাঁ, আবদুল আলীম, শাহ আবদুল করিম, আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।
অনুষ্ঠানে দেশের প্রতিথযশা লেখক, শিল্পী, সাহিত্যিকদের মধ্য থেকে প্রতি পর্বে বিশেষ একজন অতিথি কথা বলবেন নির্ধারিত কিংবদন্তিকে নিয়ে। অনুষ্ঠানে গানও থাকবে। প্রতি পর্বে একজন কণ্ঠশিল্পী চারটি গান পরিবেশন করবেন। ফারাহ শারমিনের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আলফ্রেড খোকন। অনুষ্ঠানটি আজ থেকে প্রতি সোমবার রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হবে। অনুষ্ঠানে আজকের অতিথি অধ্যাপক, লেখক, সাহিত্যিক ডা. খালিকুজ্জামান ইলিয়াস। অনুষ্ঠানে তিনি শচীন দেববর্মণকে নিয়ে কথা বলবেন এবং কিংবদন্তি এই শিল্পীর গান গাইবেন প্রিয়াংকা বিশ্বাস।

নাইস নূর