Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
সামি আল মেহেদী
১৫:২৩, ০৯ মার্চ ২০১৫
সামি আল মেহেদী
১৫:২৩, ০৯ মার্চ ২০১৫
আপডেট: ১৫:২৩, ০৯ মার্চ ২০১৫
আরও খবর
‘ধুম ৪’ এ নেই রণবীর কাপুর, জানালেন নিজেই
আসামে বন্যাদুর্গতদের পাশে সালমান খান
শুটিং সেটে ফ্লার্ট, রণবীরের জবাব—‘আমি দুই সন্তানের বাবা হতে যাচ্ছি’
ককরোচ নিয়ে কটাক্ষ কঙ্গনার
সুপারহিট হওয়া সত্ত্বেও কেন গোবিন্দ-কারিশমার জুটি ভেঙে গিয়েছিল?

পৌরাণিক যোদ্ধা শাহরুখ!

সামি আল মেহেদী
১৫:২৩, ০৯ মার্চ ২০১৫
সামি আল মেহেদী
১৫:২৩, ০৯ মার্চ ২০১৫
আপডেট: ১৫:২৩, ০৯ মার্চ ২০১৫
‘অথর্ব দ্য অরিজিন’ ছবিতে শাহরুখের প্রথম ঝলক। ছবি : বলিউড লাইফ

মাসখানেক আগে সবাইকে চমকে দিয়েছিলেন শাহরুখ। গ্রাফিক উপন্যাস ‘অথর্ব’র চলচ্চিত্র রূপায়নে তিনি নাকি আসছেন লড়াকু পৌরাণিক রাজার চেহারায়। সে হিসেবে সবার কৌতূহলও ছিল নতুন রূপের শাহরুখকে দেখার। অ্যানিমেটেড পৌরাণিক রাজার চেহারায় হতাশ করেননি বলিউডের ‘কিং খান’! প্রাচীন যুদ্ধাস্ত্র হাতে আর বর্ম আঁটা শাহরুখকে দেখা গেছে গ্রাফিক চলচ্চিত্র ‘অথর্ব দ্য অরিজিন’-এর প্রথম ঝলকে। আর অ্যানিমেটেড চরিত্র হিসেবে পর্দায় এই প্রথম হাজির হচ্ছেন শাহরুখ, এমনটাই জানা গেল বলিউড লাইফের খবর থেকে।

মুম্বাই সিনেমাপাড়ার প্রতাপশালী এই অভিনেতা এই ছবিতে আবির্ভূত হচ্ছেন এক পৌরাণিক যোদ্ধা রাজা রূপে। ডেইলিমোশনে ছবিটির অফিশিয়াল ট্রেইলারে দেখা গেল মাথায় প্রাচীন মুকুট পরা দাড়িওয়ালা শাহরুখের অ্যানিমেটেড অবয়ব। এই অবয়ব তৈরি করেছে বিরজু স্টুডিও, আর এতে শাহরুখের এইট প্যাক অ্যাবসও ফুটে উঠেছে দারুণভাবে। তবে বিরজু স্টুডিও শাহরুখের যে প্রথম ঝলক প্রকাশ করেছে- সেখানে তাঁর লম্বা চুল, দাড়িও কামানো। এই ছবি দেখে শাহরুখ ভক্তদের স্মৃতিতে ভেসে আসতে পারে ‘অশোকা’ ছবির যোদ্ধা রাজা শাহরুখের পুরনো দিনের সেই চেহারা। ব্যাকগ্রাউন্ডে বোঝা যাচ্ছে বিশাল এবং ভয়ঙ্কর কোনো পৌরাণিক প্রাণীর উপস্থিতি; আর লড়াইয়ের জন্য শাহরুখও যেন একদম প্রস্তুত।

গ্রাফিক অ্যানিমেটেড ছবি ‘অথর্ব’র পটভূমি পৃথিবী সৃষ্টির শুরুর দিককার সময়। এক দুঃসাহসী রাজার সংগ্রাম ও লড়াইয়ের গল্প নিয়ে তৈরি হয়েছে এর কাহিনী। মূল উপন্যাসটি লিখেছেন রমেশ তামিলমানি, আর তাতে চমৎকার কিছু ইলাসট্রেশন করেছেন রমেশ আচার্য্য। ‘অথর্ব’ ছবিটি এই উপন্যাসের অফিশিয়াল বড়পর্দার সংস্করণ।

অথর্ব কবে আসছে বড়পর্দায়, তার দিন-তারিখ অবশ্য এখনো ঘোষণা হয়নি। তবে ট্রেইলার যখন বেরিয়ে গেছে, তাহলে খুব বেশিদিন তো দেরি হওয়ার কথা নয়। আশা করা যায়, এ বছর খুব শিগগিরই বড় পর্দায় দেখা যাবে এই নতুন শাহরুখকে।

সর্বাধিক পঠিত
  1. ওটিটিতে আসছে সাদ-তুষির ‘অ্যানি’
  2. কনটেন্ট নির্মাতাদের জন্য শুরু হলো ‘গেট দ্য চ্যালেঞ্জ’
  3. আইসিইউতে নায়িকা মেঘলা মুক্তা
  4. শত মিলিয়নের মুকুটে ধ্রুবর ‘যে পাখি ঘর বোঝে না’
  5. অ্যাডফায় গোলাম রাব্বানীর ‘ছুরত’ ও ‘আনটাং’ এর বিশেষ প্রদর্শনী
  6. ‘২০১৭ বনাম ২০২৬’, দুই ছবিতে পূজা চেরীর বদলে যাওয়ার গল্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x