Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
সামি আল মেহেদী
১৮:১৯, ৩০ মার্চ ২০১৫
সামি আল মেহেদী
১৮:১৯, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১৯, ৩০ মার্চ ২০১৫
আরও খবর
২ বছর পর ঢাকায় গাইতে আসছেন অনুপম রায়
আসিফ ইকবালের লেখা গানে শুভ–মিমের রোমান্টিক রসায়ন
ঈদে ‘পেন্সিল হিল’ নিয়ে আসছে সাদিয়া ইসলাম মৌ
নজরুল জন্মজয়ন্তীতে ‘রুম ঝুম’ গান দিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা
ঈদে নতুন গানে ফিরছেন নুসরাত ফারিয়া

পিংক ফ্লয়েডের ১০ কথা

সামি আল মেহেদী
১৮:১৯, ৩০ মার্চ ২০১৫
সামি আল মেহেদী
১৮:১৯, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১৯, ৩০ মার্চ ২০১৫
পিংক ফ্লয়েডের প্রথম গান ‘আর্নল্ড লেন’-এর রেকর্ডের মোড়ক। ছবি : ব্লুগেপ

রক সংগীতের ইতিহাসে ‘পিংক ফ্লয়েড’ এক অবিচ্ছেদ্য অধ্যায়। প্রোগ্রেসিভ আর সাইকাডেলিক মেটাল রক ঘরানার এই জাদুকরি ব্রিটিশ ব্যান্ড গঠিত হয়েছিল ১৯৬৫ সালে। এই দলের সদস্যরা হচ্ছেন রজার ওয়াটার্স, ডেভিড গিলমোর, সিড ব্যারেট, রিচার্ড রাইট ও নিক ম্যাসন। ব্লুগেপ অবলম্বনে পিংক ফ্লয়েড ব্যান্ডটির কিছু বিচিত্র তথ্য জেনে নিন।

১. ১৯৬৩ সালে লন্ডন পলিটেকিনকে দেখা হয় রজার ওয়াটার্স, নিক ম্যাসন ও রিচার্ড রাইটের। তাঁরা তখন স্থাপত্যবিদ্যার ছাত্র। এই ব্যান্ডে পরে যোগ দেন সিড ব্যারেট।

২. পিংক ফ্লয়েড নামটি দিয়েছিলেন ব্যান্ডের লিড ভোকাল সিড ব্যারেট। দুই বিখ্যাত গিটারিস্ট পিংক অ্যান্ডারসন আর ফ্লয়েড কাউন্সিলের নাম থেকেই এই ‘পিংক ফ্লয়েড’ নামকরণ।

৩. নিজেদের প্রথম সিঙ্গেল ট্র্যাক ‘আর্নল্ড লেন’ রেকর্ড করার পর সংগীত প্রতিষ্ঠান ইএমআইয়ের সাথে প্রথম রেকর্ডের চুক্তি করে ব্যান্ডটি। এটা ১৯৬৭ সালের কথা।

৪. ব্যান্ডটির প্রথম অ্যালবামের নাম ‘দ্য পাইপার অ্যাট দ্য গেটস অব ডন’, সময়কাল ১৯৬৭। মজার বিষয় হচ্ছে, একই সময়ে বিটলস ব্যান্ডের ‘সার্জেন্ট পিপার’স লোনলি হার্টস ক্লাব ব্যান্ড’ অ্যালবামটির রেকর্ডিংয়ের কাজ চলছিল!

৫. ব্যান্ডটির প্রথম লাইভ কনসার্ট হয়েছিল লন্ডনের হাইড পার্কে। সময়কাল ২৯ জুন, ১৯৬৮।

৬. এই দলের সবচেয়ে দীর্ঘস্থায়ী সদস্য হচ্ছেন নিক ম্যাসন। তবে এই ব্যান্ডের একটিমাত্র গানে তার কণ্ঠ শোনা গেছে, তাও মোটে এক লাইন!

৭. তাদের ‘দ্য ডার্ক সাইড অব দ্য মুন’ অ্যালবামটি সর্বকালের সেরা ব্যবসাসফল অ্যালবামের মধ্যে তৃতীয়। বিলবোর্ডের ইতিহাসে এটি সবচেয়ে লম্বা সময় ধরে চলা অ্যালবাম, চলেছিল প্রায় ৮০০ সপ্তাহ!

৮. বিলবোর্ডের সেরা চালু (হট) ১০০ গানের তালিকায় একবারই শ্রেষ্ঠ হয়েছিল তারা, ১৯৭৯ সালে। গানটি কী ছিল নিশ্চয়ই অনুমান করতে পারেন-‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’!

৯. ব্যান্ডটির শেষ দুটি অ্যালবাম রেকর্ড হয়েছিল ডেভিড গিলমোরের এ বোটহাউসের ভেতরে বানানো স্টুডিওতে। স্টুডিওটির নাম ‘অ্যাস্টোরিয়া’।

১০. পিংক ফ্লয়েডের ১৯৮৮ সালের লাইভ অ্যালবাম ‘ডেলিকেট সাউন্ড অফ থান্ডার’ মহাকাশে বাজানো প্রথম রক রেকর্ড। ‘সয়ুজ টিএম-৭’ মিশনে রাশিয়ান মহাকাশচারীরা এমআইআর স্পেশ স্টেশনে যাওয়ার সময়ে এই অ্যালবামটি নিয়ে গিয়েছিলেন!

সর্বাধিক পঠিত
  1. অপূর্ব-নিহার ‘মায়াপাখি’ নিয়ে দর্শক উচ্ছ্বাস
  2. দুই সংসারের সন্তানদের নিয়ে জেমসের ঈদ
  3. গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসার আর নেই
  4. বিয়ে করার মতো একজনকে পেয়েছিলাম, কিন্তু সে ভেগে গেছে : বাঁধন
  5. যে যাই বলুক না কেন, আমাকে কিন্তু মেশিনগানের সঙ্গে মানিয়েছে : আরিফিন শুভ
  6. ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের দাবির নিন্দা, সাংস্কৃতিক সেন্সরশিপের বিরুদ্ধে সতর্কবার্তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x