আশা-বিপাশার ঈদ
‘দুই বোন ভাগাভাগি করে রান্না করব’
মডেল ও অভিনেত্রী আজমেরী আশা ও পিয়া বিপাশা দুই বোন। তাঁদের মধ্যে রয়েছে ভালো বন্ধুত্বের সম্পর্কও। ঈদ উপলক্ষে পিয়া আশাকে একটি সালোয়ার কামিজ উপহার দিয়েছেন। অন্যদিকে আশাও উপহার দিয়েছেন ছোট বোনকে। তবে এখন দুজনের কেউই নাকি ঈদের সালামি পান না। তাঁদেরই এখন সালামি দিতে হয়। একমাত্র ছোট ভাই প্রিন্সকে দুজনই তাঁরা আদর করে সালামি দেন। এ ছাড়া পরিবারের সব ছোটদের উপহার ও সালামি দিতে ভালোবাসেন পিয়া ও আশা।
আজ ঈদের দিন দুই বোনেই বাসায় আছেন। পরিবারকে সময় দিচ্ছেন। বন্ধু-বান্ধবসহ আশার বাইরে যাওয়ার কথা থাকলেও বাসা থেকে একদম বের হবেন না পিয়া। বাসায় তিনি সবার জন্য রান্না করবেন। রান্না করবেন আশাও।
এ প্রসঙ্গে আশা বলেন, ‘আমরা দুই বোন এখন বড় হয়েছি। আমরা দুই বোন মিলে ভাগাভাগি করে রান্না করব। বিফ রান্না করতে আমি অনেক পছন্দ করি। এ ছাড়া আরো অনেক কিছু রান্না করব।’
পিয়া বলেন, ‘ঈদের দিনটা অনেক আনন্দের। বাসার সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে চাই। এ ছাড়া বাসায় বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজন বেড়াতে আসবেন। সবার সঙ্গে সময় কাটাব।’

নাইস নূর