Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • টিভি
বিনোদন ডেস্ক
১৩:১০, ১৭ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৫৫, ১৮ জুলাই ২০২৬
বিনোদন ডেস্ক
১৩:১০, ১৭ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৫৫, ১৮ জুলাই ২০২৬
আরও খবর
ছাত্র আন্দোলনের পাশে থাকায় কটাক্ষে বিদ্ধ, এবার কী নিয়ে সরব অরিজিৎ সিং
‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’, শিক্ষার্থী আন্দোলন নিয়ে টুইঙ্কেল
বরেণ্য নাট্যকার মামুনুর রশীদের মা আর নেই
‘ভবিষ্যৎ ওদেরই’, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলিয়া ভাট
বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান, কী জানালেন তিনি?

শাড়ি প্রতারণা মামলায় নীরবতা ভাঙলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
১৩:১০, ১৭ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৫৫, ১৮ জুলাই ২০২৬
বিনোদন ডেস্ক
১৩:১০, ১৭ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৫৫, ১৮ জুলাই ২০২৬

দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে ২৭ হাজার টাকার শাড়ি-সংক্রান্ত প্রতারণা মামলার বিষয়ে প্রকাশ্যে মুখ খুললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারের সুনাম একটি শাড়ির জন্য নষ্ট করার প্রশ্নই আসে না। একই সঙ্গে দেশের বিচারব্যবস্থার প্রতি আস্থা রেখে আদালতে হাজির হয়ে আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করবেন এই অভিনেত্রী।

গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত আইকনিক অ্যাওয়ার্ড–এর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রথমবারের মতো এ বিষয়ে কথা বলেন তিশা।

অভিনেত্রী বলেন, প্রায় ১২ থেকে ১৪ বছর ধরে মডেলিং ও অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন। তার ভাষ্য, ‘সোলজার’ সিনেমার শুটিংয়ের পরদিনই তার নামে আইনি নোটিশ আসে এবং কয়েক দিনের মধ্যেই মামলা করা হয়। তিশার দাবি, একজন শিল্পী যখন সাফল্যের পথে এগিয়ে যান, তখন তাকে নানা উপায়ে টেনে নামানোর চেষ্টা করা হয়।

প্রসঙ্গত, ২০২৫ সালের শেষদিকে একটি অনলাইনভিত্তিক ফ্যাশন পেজের প্রশাসক আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, প্রচারণার উদ্দেশ্যে ২৭ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর তিনি সেটির মূল্য পরিশোধ কিংবা চুক্তি অনুযায়ী প্রচারণামূলক কাজ সম্পন্ন করেননি। ওই মামলায় তানজিন তিশাকে আগামী ১৩ আগস্ট সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে তিশা বলেন, ‘আমি অবশ্যই আদালতে যাব। এতদিন বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েও পারিনি, কারণ মামলা চলমান। দেশের প্রচলিত আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি, সঠিক বিচার পাব। আমার আইনজীবী আছেন, আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করবো।’

নিজের অবস্থান তুলে ধরে অভিনেত্রী আরও বলেন, ‘১৪ বছর ধরে আমি সুনামের সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এত পরিশ্রম করে একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। একটা অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ির জন্য আমি প্রতারণা করবো এটা কি বিশ্বাসযোগ্য?’

তিনি আরও বলেন, ‘আজকে আমি মানুষের ভালোবাসায় যেখানে এসে পৌঁছেছি আমাদের সমাজ ব্যবস্থায় এখানে আসা সহজ নয়। আমার দর্শকরা আমাকে একটু বেশি ভালোবাসে এজন্য তারা আমার অল্পকিছু হলে প্যানিক হয়ে যায়। আশা রাখছি, আমি কী বলতে চেয়েছি সেটা দর্শকরা বুঝতে পেরেছেন। আবারও বলছি, আমাদের দেশের আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল।’

প্রসঙ্গত, বর্তমানে তিশা ব্যস্ত আছেন তাঁর ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘সোলজার’ নিয়ে। সাকিব ফাহাদের পরিচালনায় এবং সান মোশন পিকচার্সের প্রযোজনায় এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। চলতি বছরেই চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিনোদন তানজিন তিশা

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

১ ঘন্টা আগে
ছাত্র আন্দোলনের পাশে থাকায় কটাক্ষে বিদ্ধ, এবার কী নিয়ে সরব অরিজিৎ সিং
২৪ জুলাই ২০২৬
‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’, শিক্ষার্থী আন্দোলন নিয়ে টুইঙ্কেল
২৪ জুলাই ২০২৬
বরেণ্য নাট্যকার মামুনুর রশীদের মা আর নেই
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এবার গায়ক অপূর্ব, নিউইয়র্কে প্রথম একক কনসার্ট
  2. ভেনিস উৎসবে প্রথমবার বাংলাদেশের সিনেমা
  3. ‘ভবিষ্যৎ ওদেরই’, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলিয়া ভাট
  4. রাজনীতিকরণ নয়, শিক্ষার্থীদের সংহতি রক্ষা হোক: সালমান খান
  5. ‘সব মনে রাখা হবে’, ছাত্র আন্দোলনে সরব নাসিরুদ্দিন শাহ
  6. বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান, কী জানালেন তিনি?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x