৪৫ কোটিতে নির্মিত ‘আওয়ারাপান ২’র আয় ২০০ কোটি

দীর্ঘ ২৩ বছরের অভিনয়জীবনে এবার বড় এক মাইলফলক স্পর্শ করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তাঁর অভিনীত ‘আওয়ারাপান ২’ বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয়ের ক্লাবে প্রবেশ করেছে। এর মধ্য দিয়ে একক নায়ক হিসেবে ইমরান হাশমির ক্যারিয়ারে প্রথমবার কোনো সিনেমা এই মাইলফলক ছুঁল। ১৪ আগস্ট মুক্তির পর শুরু থেকেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করে সিনেমাটি। প্রথম সপ্তাহ শেষে ভারতে ১১৩ কোটি ৫০ লাখ রুপি নেট আয় করে ‘আওয়ারাপান ২’...