‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল ২০২৩’-এ যে বিটিএস সদস্য যোগ দেবেন
দক্ষিণ কোরিয়ার বিটিএস ব্যান্ডের পপ তারকা জাংকুক গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল ২০২৩’-এ যোগ দিতে চলেছেন। গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল একটি বার্ষিক সঙ্গীত উৎসব। যা ২০১২ সালে শুরু হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের এই উত্সবে গ্লোবাল স্টারের প্রথম পারফরম্যান্স হিসেবে জাংকুকের আত্মপ্রকাশ হতে চলছে। আন্তর্জাতিক অ্যাডভোকেসি সংস্থা গ্লোবাল সিটিজেন এই উৎসবের আয়োজন করে থাকেন। যার লক্ষ্য হল জলবায়ু সংকট, নারী ও মেয়েদের জন্য সমতা এবং দারিদ্র্য সম্পর্কে উদ্বেগগুলো মোকাবেলায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো।
অল কেপপ-কে দেওয়া এক সাক্ষাৎকতকারে জাংকুক বলেন, ‘এ বছরের গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে হেডলাইনার হিসেবে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। এই উত্সবটি গুরুত্বপূর্ণ কারণগুলোর ওপর আলোকপাত করে। এরপর নানা পদক্ষেপ গ্রহণ করে। এমন একটি অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি আনন্দিত। সেন্ট্রাল পার্কের গ্রেট লনে অনেক মানুষের সামনে পারফর্ম করার জন্য আমি অপেক্ষা করতে পারছি না”।
আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হবে ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল ২০২৩’। এই অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন মেগান থি স্ট্যালিয়ান, কোনান গ্রে, স্ট্রে কিডস, ডি-নাইস এবং সোফিয়া কারসন। দর্শকরা অনুষ্ঠানটি এবিসিতে লাইভ টিউন করতে পারবেন। অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও স্ট্রিম করতে পারেন।
সূত্র- অল কেপপ

ফিচার ডেস্ক