Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • টিভি
বিনোদন ডেস্ক
১০:২০, ১১ জুন ২০২৪
আপডেট: ১২:৪১, ১১ জুন ২০২৪
বিনোদন ডেস্ক
১০:২০, ১১ জুন ২০২৪
আপডেট: ১২:৪১, ১১ জুন ২০২৪
আরও খবর
ধারাবাহিকটার মূল গল্প আমাকেই ঘিরে এটাই বড় প্রেশার : জীবন
আমি নিজেই আমার পেজ ডিঅ্যাক্টিভ করে রেখেছি : জীবন
জীবনের প্রথম সিনেমা ‘চক্কর ৩০২’, পোস্টারে কে?

কোকের বিজ্ঞাপন নিয়ে মুখ খুললেন জীবন, ক্ষমা চাইলেন শিমুল

বিনোদন ডেস্ক
১০:২০, ১১ জুন ২০২৪
আপডেট: ১২:৪১, ১১ জুন ২০২৪
বিনোদন ডেস্ক
১০:২০, ১১ জুন ২০২৪
আপডেট: ১২:৪১, ১১ জুন ২০২৪
ছবি : শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মার ফেসবুক থেকে নেওয়া

কোমল পানীয় কোকাকোলার একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা ঝড় বইছে। কোকাকোলা ইসরায়েলের একটি কোম্পানি-এমন একটি প্রচলিত কথা দেশের সামাজিক মাধ্যমে দীর্ঘদিন ধরে চলে আসছে। বিষয়টি নিয়ে কোকাকোলা বাংলাদেশ নানাভাবেই বোঝাতে চেয়েছে এটা ইসরায়েলি কোম্পানি নয়। বাংলাদেশের কোকাকোলা বাংলাদেশেই তৈরি হয়। 

তবে এতে কোকাকোলা উল্লেখযোগ্যভাবে সফল হয়নি, হতে পারেনি। এবার সরাসরি কোকাকোলা কোম্পানি বিজ্ঞাপন তৈরি করল, যেখানে স্পষ্ট করে বলে দিলো কোকাকোলা ১৯০টি দেশে তৈরি হয় এবং ফিলিস্তিনেও কোকের ফ্যাক্টরি রয়েছে। ইসরায়েলি কোম্পানি নামে যে কথা প্রচলিত রয়েছে তা একেবারে গুজব। 

আর এই বিজ্ঞাপনটিতে মডেল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচিত হচ্ছেন অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। বিজ্ঞাপনের শেষ সংলাপটি হলো একটা চুমুক দেন- তারপর সার্চ দেন। অর্থাৎ গুজবে কান না দিয়ে গুগলে সার্চ দিয়ে দেখুন-এমনই বক্তব্য।

এরপরই নেটিজেনদের সমালোচনার কবলে পড়ে বিজ্ঞাপনটি। আর তাতেই কোকাকোলা বয়কটের পাশাপাশি বিজ্ঞাপনের অভিনয়শিল্পীদেরও বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা।

অবশেষে বয়কটের তোপের মুখে পড়ে বিজ্ঞাপনে কাজ করার বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা জীবন। সোমবার (১০ জুন) রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে জীবন  লিখেছেন, ‘আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সঙ্গে জড়িত। সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি। বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারো বলতে চাই কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশমাত্র।’

বিজ্ঞাপনে এ অভিনেতা কোথাও ইসরায়েলের পক্ষ নেয়নি এবং তিনি কখনোই ইসরায়েলের পক্ষে না বলে দাবি করে তিনি লিখেন,‘ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যেকোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।’ 

এদিকে, এই সমালোচনা ও মানুষের অনুভূতিতে আঘাত লাগায় ক্ষমা চেয়েছেন ব্যাচেলর পয়েন্ট অভিনেতা শিমুল শার্মা। আজ মঙ্গলবার (১১ জুন) সকাল ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে অভিনেতা শিমুল শর্মা লিখেছেন, ‘আমি শিমুল শর্মা। যদি ও পরিচয় দেবার মতো একজন অভিনেতা এখনো হয়ে উঠতে পারিনি। কারণ একজন অভিনেতা হবার জন্য যে অধ্যাবসায় এবং দূরদর্শিতা দরকার সেটা এখনো আমার হয়ে উঠেনি, আমি চেষ্টা করছি মাত্র। তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক, তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে।’

সবশেষ তিনি লেখেন, ‘আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করবো। আমি মাত্র আমার জীবনের পথচলা শুরু করেছি, আমার এই পথচলায় ভুল ত্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভ কামনায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।’

শরাফ আহমেদ জীবন শিমুল শর্মা

সংশ্লিষ্ট সংবাদ: শরাফ আহমেদ জীবন

১২ অক্টোবর ২০২৪
ধারাবাহিকটার মূল গল্প আমাকেই ঘিরে এটাই বড় প্রেশার : জীবন
২৯ জুন ২০২৪
আমি নিজেই আমার পেজ ডিঅ্যাক্টিভ করে রেখেছি : জীবন
২০ ফেব্রুয়ারি ২০২৪
জীবনের প্রথম সিনেমা ‘চক্কর ৩০২’, পোস্টারে কে?
সর্বাধিক পঠিত
  1. পোস্টার দিয়ে ‘দমে’র শুরু প্রচারণা
  2. তৌসিফ-তটিনী: কে কার প্রেমে ‘জখম’?
  3. পরকীয়ায় মেতেছেন থালাপতি বিজয়, ২৭ বছরের সংসার ভাঙছেন স্ত্রী
  4. ‘আমাকে একটু সময় দিন, আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি’
  5. আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী
  6. আরিফিন শুভকে বলিউডের বিখ্যাত কাস্টিং ডিরেক্টরের ম্যাসেজ, এরপর...

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x