Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১১:০৫, ১১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:১১, ১১ জানুয়ারি ২০২৬
বিনোদন ডেস্ক
১১:০৫, ১১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:১১, ১১ জানুয়ারি ২০২৬
আরও খবর
সংসদ নির্বাচনে ভোট দেওয়া নিয়ে যে বার্তা দিলেন অনন্ত জলিল
বিয়ে করেছেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী
সুরের ভেতর জীবন খোঁজেন এমিল আজাদ
ইশতিয়াক আহমেদের ‘ঢাকা ২৬’
রটারড্যাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের ‘মাস্টার’

রোজার ইনস্টাগ্রামে এখনো অমলিন তাহসানের স্মৃতি

বিনোদন ডেস্ক
১১:০৫, ১১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:১১, ১১ জানুয়ারি ২০২৬
বিনোদন ডেস্ক
১১:০৫, ১১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:১১, ১১ জানুয়ারি ২০২৬

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবনে বিচ্ছেদের সুর বেজে উঠেছে। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়ে নতুন জীবন শুরু করলেও বছর না ঘুরতেই বিচ্ছেদের খবরটি সামনে এলো।

জানা গেছে, বিয়ের কয়েক মাস যেতে না যেতেই তাহসান ও রোজা আহমেদের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। এর জেরে গত জুলাই মাস থেকেই তারা আলাদা থাকছেন এবং বর্তমানে চূড়ান্ত বিচ্ছেদের পথে হাঁটছেন। বিষয়টি নিশ্চিত করে তাহসান খান গণমাধ্যমকে জানান, খবরটি সত্য এবং দীর্ঘ দিন ধরেই তারা আলাদা থাকছেন। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে না চাইলেও বিবাহবার্ষিকী ঘিরে বিভিন্ন গুঞ্জন চলায় তিনি বিষয়টি পরিষ্কার করার প্রয়োজনীয়তা অনুভব করেন।

বিচ্ছেদের সুর বাজলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো তার কোনো প্রতিফলন দেখা যায়নি রোজার পক্ষ থেকে। রোজার ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনো শোভা পাচ্ছে দুজনের সুন্দর মুহূর্তের ছবিগুলো। এমনকি বিয়ের বিশেষ ছবিটি তিনি পিন করে রেখেছেন সবার উপরে। গত জুলাই থেকে আলাদা থাকলেও তাহসানকে নিজের জীবন থেকে মুছে ফেলার কোনো ছাপ এখনো রোজার সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়নি।

উল্লেখ্য, রোজা আহমেদ তাহসান খানের দ্বিতীয় স্ত্রী। পেশায় তিনি একজন দক্ষ মেকআপ আর্টিস্ট, যার নিউইয়র্কে নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে ঘর বেঁধেছিলেন তাহসান, যা ২০১৭ সালে ১১ বছরের মাথায় ভেঙে যায়। দীর্ঘ বিরতির পর রোজার সাথে নতুন করে সংসার সাজাতে চাইলেও তা এখন বিচ্ছেদের দ্বারপ্রান্তে।

বিনোদন
১৭ আগস্ট ২০২৫
শীর্ষ সুন্দরী অভিনেত্রীদের তালিকায় ষষ্ঠ হানিয়া আমির
১৫ আগস্ট ২০২৫
চলচ্চিত্রে রজনীকান্তের ৫০ বছর পূর্তি উদযাপনে কুলি
১১ আগস্ট ২০২৫
‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি’, সম্পর্ক নিয়ে জয়া
০৭ আগস্ট ২০২৫
বিমসটেকের সঙ্গীত উৎসবে সাংস্কৃতিক ঐতিহ্যের ঝলক
১৯ জুলাই ২০২৫
অভিনেত্রী প্রসূন আজাদের বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না
১৮ জুলাই ২০২৫
শিল্পকলায় আজ প্রাচ্যনাটের নতুন নাটক ‘ব্যতিক্রম এবং নিয়ম’
১৩ জুলাই ২০২৫
তেলেগু চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও আর নেই
০৪ জুলাই ২০২৫
শিল্পকলায় আজ ‘দ্রোহের রক্ত কদম’ নাটক 
২৭ জুন ২০২৫
শিল্পকলায় ‘আর কত দিন’ ও ‘অগ্নিশ্রাবণ’ এর মঞ্চায়ন আজ
২৫ জুন ২০২৫
৭ বছর প্রেমের পর বিয়ে, ৬ বছরের সংসার ভাঙল গায়িকা কনার 
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভোট দিলেন ন্যান্সি
  2. ভোটকেন্দ্রে হাস্যোজ্জ্বল অভিনেত্রী তিশা
  3. ভোট উৎসবে আইশা খান
  4. ভোট দিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী চমক
  5. ভোট দিলেন অভিনেত্রী নাবিলা
  6. ঢাকায় মুক্তি পাচ্ছে ‘ক্রাইম ১০১’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x