Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১৫:১০, ০২ মার্চ ২০২৬
আপডেট: ১৫:৪৬, ০২ মার্চ ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:১০, ০২ মার্চ ২০২৬
আপডেট: ১৫:৪৬, ০২ মার্চ ২০২৬
আরও খবর
এবার ইকরার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন আলভী
অভিনেতা আলভী বিরুদ্ধে মামলা, তদন্ত প্রতিবেদন ১৫ এপ্রিল
‘আমাকে একটু সময় দিন, আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি’
আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী

আলভী কি দেশে ফিরেছেন? মিলছে না খোঁজ, ধোঁয়াশায় পুলিশ

বিনোদন ডেস্ক
১৫:১০, ০২ মার্চ ২০২৬
আপডেট: ১৫:৪৬, ০২ মার্চ ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:১০, ০২ মার্চ ২০২৬
আপডেট: ১৫:৪৬, ০২ মার্চ ২০২৬

বিনোদন অঙ্গনে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে অভিনয়শিল্পী জাহের আলভীকে ঘিরে। স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় আলভীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ ওঠেছে। এরপর থেকেই আলোচনায় তিনি। গতকাল রোববার রাতে দেশে ফেরার খবর ছড়ালেও সোমবার সকাল পর্যন্ত তার অবস্থান নিয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

আলভী ও ইকরাদের ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, গতকাল রোববার বিকেলে নেপাল থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই আলভী। বিমানবন্দরে কিছু সময় অবস্থান করার পর একজনের সহায়তায় সেখান থেকে বেরিয়ে যান বলেও জানা গেছে।

এদিকে আলভীর ব্যক্তিগত ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ সকল ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় তার দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

গতকাল দুপুরে আলভী গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি শুটিং শেষে নেপাল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকায় ফিরবেন এবং ফিরে পুরো বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন। কিন্তু দেশে ফিরে থাকলেও এ পর্যন্ত তিনি কোনো বক্তব্য দেননি। সন্ধ্যার পর থেকেই তার সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে; ব্যক্তিগত ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিনোদন অঙ্গনের ঘনিষ্ঠদের কেউ কেউ মনে করছেন, এভাবে গা ঢাকা দিলে তার পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাদের মতে, ইকরার মৃত্যুর আগে কী ঘটেছিল- সে বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া জরুরি।

ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী অভিনয়শিল্পী জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির নামে মামলা করা হয়েছে। গতকাল ঢাকার পল্লবী থানায় এ মামলা করা হয়। 

মামলার বাদী ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ। মামলার অভিযোগে জাহের আলভী ও নাসরিন সুলতানার আত্মহত্যায় প্ররোচনা এবং দুই বছর ধরে অবহেলা ও নির্যাতনের বিষয়গুলো উল্লেখ করেছেন বলে জানিয়েছেন তানভীর আহমেদ।

আজ সোমবার (২ মার্চ) সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর জাহান জানান, আলভীর ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। তদন্ত চলমান।

মামলার তদন্ত কর্মকর্তা আজিম আহমেদ বলেন, ‘একবার শুনি আলভী দেশে আসছে, একবার শুনি আসেনি। ধোঁয়াশা, ধোঁয়াশা। আমাদের তদন্ত কার্যক্রম চলছে।’

জাহের আলভী

সংশ্লিষ্ট সংবাদ: জাহের আলভী

০৭ মার্চ ২০২৬
এবার ইকরার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন আলভী
০২ মার্চ ২০২৬
অভিনেতা আলভী বিরুদ্ধে মামলা, তদন্ত প্রতিবেদন ১৫ এপ্রিল
২৮ ফেব্রুয়ারি ২০২৬
‘আমাকে একটু সময় দিন, আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঘুমের মধ্যেই চলে গেলেন ভারতীয় বর্ষীয়ান অভিনেতা
  2. ‘ইত্যাদি’র মঞ্চে এবার গায়িকা বুবলী
  3. ঈদে আসছে সারভাইবাল গল্প ‘দম’, প্রকাশ পেল ফার্স্ট লুক
  4. নিউ ইয়র্কের গল্পের নায়ক এমদাদ, সাথে অধরা-ইমন 
  5. ৭ বছর ধরে নির্মাণ, ‘জ্যাজ সিটি’কে নিজের সৃষ্টির সেরা কাজ বলছেন সৌমিক সেন
  6. এবার ইকরার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন আলভী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x