Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১৬:৫০, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৫৬, ০৫ মার্চ ২০২৬
বিনোদন ডেস্ক
১৬:৫০, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৫৬, ০৫ মার্চ ২০২৬
আরও খবর
চিত্রনাট্য না লিখেই শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখ্যান নিয়ামুল মুক্তার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ ঘোষণা : সেরা নায়ক নিশো, নায়িকা পুতুল
৩৩ বছর পর জাতীয় চলচ্চিত্র পুরস্কার এলো শাহরুখের ঘরে
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ড আবার পুনর্গঠন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ডে যাঁরা থাকছেন

পর্যালোচনার টেবিলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা

বিনোদন ডেস্ক
১৬:৫০, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৫৬, ০৫ মার্চ ২০২৬
বিনোদন ডেস্ক
১৬:৫০, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৫৬, ০৫ মার্চ ২০২৬

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে পুরস্কারের ফলাফল পুনরায় পর্যালোচনার কথা ভাবছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিশেষ করে আজীবন সম্মাননা এবং সেরা চিত্রনাট্য বিভাগ নিয়ে ওঠা প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সম্প্রতি প্রকাশিত প্রজ্ঞাপন ঘিরে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নীতিমালা অমান্য করে আজীবন সম্মাননা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি একটি চলচ্চিত্রের চিত্রনাট্য না লিখেও একজন নির্মাতার নাম সেরা চিত্রনাট্যকার হিসেবে প্রকাশ করা হয়েছে বলেও প্রশ্ন ওঠে। এ ছাড়া জুরিবোর্ডের সুপারিশ উপেক্ষা করার অভিযোগও সামনে আসে।

মন্ত্রণালয় সূত্র জানায়, ইতিমধ্যে জুরিবোর্ডের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। শিগগিরই পুরস্কারের ফলাফল নিয়ে রিভিউ প্রক্রিয়া শুরু হতে পারে।

জুরিবোর্ডের সদস্যরা জানান, আজীবন সম্মাননার জন্য অভিনেত্রী শবনম ও চলচ্চিত্র ব্যক্তিত্ব ইলিয়াস জাভেদের নাম সুপারিশ করেছিলেন তারা। কিন্তু প্রজ্ঞাপনে আজীবন সম্মাননা দেওয়া হয় প্রয়াত নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক-নির্মাতা আবদুল লতিফ বাচ্চুকে।

এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নীতিমালায় উল্লেখ রয়েছে—আজীবন সম্মাননা সাধারণত জীবিত ব্যক্তিদের বিবেচনায় দেওয়া হয়। অথচ তারেক মাসুদ প্রজ্ঞাপন ঘোষণার প্রায় দেড় দশক আগেই মারা গেছেন। অন্যদিকে আবদুল লতিফ বাচ্চু মারা গেছেন প্রজ্ঞাপন প্রকাশের মাত্র কয়েক দিন আগে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটির সদস্য মকসুদ জামিল মিন্টু বলেন, ‘আমরা বিচারকরা ফলাফল নিয়ে একমত হয়েছিলাম। আজীবন সম্মাননা ও অন্যান্য বিভাগের পুরস্কার নিয়ে আমাদের মধ্যে কোনো মতভেদ ছিল না। কিন্তু প্রজ্ঞাপন প্রকাশের পর দেখা গেছে, কয়েকটি ক্ষেত্রে বিচারকদের সিদ্ধান্ত পুরোপুরি প্রতিফলিত হয়নি। একজন বিচারক হিসেবে চাইব, প্রকাশিত প্রজ্ঞাপনে বিচারকদের রায়ের পূর্ণ প্রতিফলন থাকুক। তাই রিভিউ হলে ভালো।’

একই ধরনের মন্তব্য করেছেন জুরিবোর্ডের আরেক সদস্য সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি। তিনি বলেন, ‘প্রজ্ঞাপন প্রকাশের পর দেখেছি কয়েকটি ক্ষেত্রে আমাদের মতামত উপেক্ষিত হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেন স্বচ্ছ ও বিতর্কমুক্ত থাকে—এটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। প্রয়োজন হলে নতুন করে পর্যালোচনা করা উচিত। এ বিষয়ে আবার ডাকলে বিচারক হিসেবে সময় দিতে রাজি আছি।’

এদিকে আরেকটি বিতর্ক তৈরি হয়েছে ‘রক্তজবা’ শিরোনামের একটি নির্মাণকে ঘিরে। অভিযোগ উঠেছে, এর চিত্রনাট্য না লিখেও পরিচালক নিয়ামুল মুক্তার নাম সেরা চিত্রনাট্যকার হিসেবে প্রজ্ঞাপনে প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়ে তিনি নিজেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখ্যান করেছেন।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বিতর্ক এড়াতে এবং বিচারকদের দেওয়া নম্বরের সঠিক প্রতিফলন নিশ্চিত করতেই পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে আজীবন সম্মাননা ও কয়েকটি বিভাগ নতুন করে খতিয়ে দেখা হবে। নিয়ম অনুযায়ী পুনর্মূল্যায়ন হলে আজীবন সম্মাননার তালিকা থেকে তারেক মাসুদ ও আবদুল লতিফ বাচ্চুর নাম বাদ পড়ার সম্ভাবনাও রয়েছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার
১৬ সেপ্টেম্বর ২০২৪
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ডে যাঁরা থাকছেন
২৮ জুন ২০২৪
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ : আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই
০৪ জুন ২০২৪
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ জুরি বোর্ডে থাকছেন যারা
০৩ জুন ২০২৪
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ প্রদান : ১৩ সদস্যের জুরি বোর্ড গঠন
১৩ মে ২০২৪
এলাকাছাড়া হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিশুশিল্পী ফারজিনার পরিবার
১৬ নভেম্বর ২০২৩
শিশুশিল্পী ফারজিনাকে শিক্ষা সহায়তা দিল ইউনিভার্সেল মেডিকেল
১৪ নভেম্বর ২০২৩
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২: নাচে-গানে জমকালো আয়োজন মাতাবেন যারা
০১ নভেম্বর ২০২৩
আপনাদের ভালোবাসায় সেরা গায়ক বিবেচিত হয়েছি : বাপ্পা মজুমদার
০১ নভেম্বর ২০২৩
এই সম্মাননাটি পেয়ে আমি অনেক আনন্দিত : আতিয়া আনিসা
০১ নভেম্বর ২০২৩
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা চঞ্চল, অভিনেত্রী জয়া–শিমু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই পরকীয়ায় সিলমোহর দিলেন বিজয়
  2. সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন হানিফ সংকেত
  3. কুয়াশা, ট্রেন আর কিছুক্ষণ: এলো ‘বনলতা এক্সপ্রেস’র টিজার
  4. পর্যালোচনার টেবিলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা
  5. তিশার চড় খেয়ে ঝাপসা দেখছেন সামিয়া, মারধরের লিখিত অভিযোগ
  6. পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x