সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা
নাটকের শুটিং শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। অভিনেত্রী শনিবার (৩০ আগস্ট) দিনগত রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান। তবে দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতি হয়নি।
তিশা জানান, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে গাড়িতে করে ঢাকার উদ্দেশে ফিরছিলেন তিনি ও তার সঙ্গে থাকা অন্যরা। পথে ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছাকাছি এলাকায় একটি পিকআপ তাদের গাড়িকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। ঘটনার পর মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নেন তারা। পরে সেটিকে আটক করা সম্ভব হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয়।
ফেসবুক লাইভে দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে তিশা বলেন, ঘটনাটি বেশ গুরুতর ছিল। অল্পের জন্য তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। বিস্তারিত দেখুন ভিডিওতে...

এনটিভি অনলাইন ডেস্ক