শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন বাপ্পারাজ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হতে যাচ্ছেন অভিনেতা বাপ্পারাজ। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।
বিষয়টি সংবাদ মাধ্যমে জানিয়েছে বাপ্পারাজ। তিনি বলেন, ‘চেয়েছিলাম বাবার (নায়করাজ রাজ্জাক) কবর জিয়ারত করে সুখবরটি সামনে আনব। তার আগেই গণমাধ্যমে চলে এসেছে। তবে একদিক দিয়ে ভালোই হয়েছে। কারণ, সভাপতি পদে প্রার্থী হওয়ার খবরে অনেক শিল্পীই ফোন করে এবং টেক্সট করে শুভকামনা জানিয়েছেন। অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায়ও দেখলাম সবাই আমাদের ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।’
এই অভিনেতা বলেন, ‘শিল্পীরা চান আমি যেন শিল্পী সমিতির হাল ধরি। শিল্পীদের চাওয়াকে গুরুত্ব দিয়েই দায়িত্ববোধের জায়গা থেকে এবার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল শেষ হয়েছে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন কার্যনির্বাহী পরিষদের ২০২৪-২৬ মেয়াদ। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। শিগগিরই চলচ্চিত্র শিল্পী সমিতির তফসিল ঘোষণার কথা রয়েছে।
গত ২৪ এপ্রিল শেষ হয়েছে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন কার্যনির্বাহী পরিষদের ২০২৪-২৬ মেয়াদ।
গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। শিগগিরই চলচ্চিত্র শিল্পী সমিতির তফসিল ঘোষণার কথা রয়েছে।

বিনোদন ডেস্ক