Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১২:১০, ১০ মে ২০২৬
আপডেট: ১২:১৪, ১০ মে ২০২৬
বিনোদন ডেস্ক
১২:১০, ১০ মে ২০২৬
আপডেট: ১২:১৪, ১০ মে ২০২৬
আরও খবর
নাটকীয় আস্থা ভোটে চমক দেখালেন থালাপতি বিজয়
সমালোচনার মুখে সিদ্ধান্ত বদলালেন থালাপতি বিজয়
উপদেষ্টা পদে জ্যোতিষী নিয়োগ দিলেন থালাপতি বিজয়
বিজয়ের অগ্নিপরীক্ষা আজ, আস্থা ভোটের অপেক্ষায় তামিলনাড়ু
মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের

মান্না ও থালাপতি বিজয় কি সত্যিই একফ্রেমে? ভাইরাল ছবির নেপথ্যে আসল রহস্য

বিনোদন ডেস্ক
১২:১০, ১০ মে ২০২৬
আপডেট: ১২:১৪, ১০ মে ২০২৬
বিনোদন ডেস্ক
১২:১০, ১০ মে ২০২৬
আপডেট: ১২:১৪, ১০ মে ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক মান্না এবং তামিল সুপারস্টার থালাপতি বিজয় দুই ইন্ডাস্ট্রির দুই মহাতারকাকে একফ্রেমে দেখে গত কয়েকদিন ধরে নেটদুনিয়ায় রীতিমতো হইচই পড়ে গেছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, মান্নার কাঁধে হাত রেখে বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন বিজয়। ছবিটি প্রকাশের পর থেকেই ভক্তদের মনে দানা বেঁধেছে রহস্য। এটি কি দুই দশকের পুরনো কোনো বাস্তব স্মৃতি, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কারসাজি, তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের একাংশ মনে করছেন, ছবিটি বাস্তব হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এর নেপথ্যে তারা যৌক্তিক কারণও তুলে ধরেছেন। ২০০৩-০৪ সালের দিকে নায়ক মান্না অভিনীত বেশ কিছু সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতের চেন্নাইয়ে সম্পন্ন হতো। বিশেষ করে তৎকালীন সময়ের নামী প্রতিষ্ঠান ‘প্রসাদ ল্যাব’ ও ‘এভিএম স্টুডিও’তে মান্নার নিয়মিত যাতায়াত ছিল। ঠিক একই সময়ে থালাপতি বিজয়ের সিনেমার কাজও চলছিল সেখানে। সেই সূত্রে দুই দেশের দুই শীর্ষ তারকার মধ্যে দেখা হওয়া বা সৌজন্যমূলক ছবি তোলা একেবারেই অসম্ভব নয়।

তবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি মান্নার স্ত্রী শেলী মান্না। গণমাধ্যমে তিনি জানিয়েছেন, অনেক আগের ঘটনা হওয়ায় বিষয়টি তার স্পষ্টভাবে মনে নেই। তবে কাজের প্রয়োজনে মান্নার প্রায়ই ভারতে যাতায়াত ছিল বলে তিনি উল্লেখ করেন। পরিবারের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য না পাওয়ায় সাধারণ ভক্ত ও নেটিজেনদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে।

অন্যদিকে, প্রযুক্তিবোদ্ধাদের ধারণা এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর কাজও হতে পারে। বর্তমানে এআই প্রযুক্তি ব্যবহার করে নিখুঁতভাবে যেকোনো ছবি তৈরি করা সম্ভব হচ্ছে। ছবির রেজোলিউশন এবং আলোর বিন্যাস বিশ্লেষণ করে অনেকেই একে প্রযুক্তির কারসাজি বলে দাবি করছেন। তবে এটি বাস্তব নাকি এআই, তা নিয়ে স্পষ্ট কোনো প্রমাণ এখনো মেলেনি।

ছবিটি যেভাবেই তৈরি হোক না কেন, দুই দেশের সিনেমাপ্রেমীদের মাঝে এটি আলাদা আবেগ তৈরি করেছে। মান্না ও বিজয় দুজনই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে গণমানুষের তারকা হিসেবে পরিচিত। কেউ বলছেন, মান্না ছিলেন সাধারণ মানুষের নায়ক, তাই তাকে ঘিরে ভক্তদের এই আবেগ চিরন্তন। সব মিলিয়ে  এই দুই তারকার  একফ্রেমের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনার তুঙ্গে।

থালাপতি বিজয় মান্না ছবি ভাইরাল

সংশ্লিষ্ট সংবাদ: থালাপতি বিজয়

১৩ মে ২০২৬
নাটকীয় আস্থা ভোটে চমক দেখালেন থালাপতি বিজয়
১৩ মে ২০২৬
সমালোচনার মুখে সিদ্ধান্ত বদলালেন থালাপতি বিজয়
১৩ মে ২০২৬
উপদেষ্টা পদে জ্যোতিষী নিয়োগ দিলেন থালাপতি বিজয়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সংসারে ভাঙনের সুর? স্বামী সুরাজকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করলেন মৌনী রায়
  2. নতুন মিশনে চিত্রনায়িকা পূর্ণিমা, ফিরছেন ‘অস্তিত্বের লড়াই’ দিয়ে
  3. এবার সিনেমা প্রযোজনা করবেন রণবীর সিং, হচ্ছেন মহাদেব
  4. আতাউর রহমানের শেষ ঠিকানা বনানীতে মায়ের কবরে
  5. নাট্যজন আতাউর রহমান আর নেই
  6. বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x