অবশেষে ক্যামেরার সামনে আনুশকা, প্লাস্টিক সার্জারি করিয়েছেন অভিনেত্রী?
দীর্ঘদিন ধরেই বড় পর্দা থেকে দূরে রয়েছেন বলিউড বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ভক্তদের প্রত্যাশা ছিল, ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ দিয়েই জাঁকজমকপূর্ণ প্রত্যাবর্তন ঘটবে তাঁর। তবে সিনেমাটির মুক্তি অনিশ্চয়তায় পড়ে যাওয়ায় সেই প্রত্যাবর্তনও আপাতত থমকে আছে। এরই মধ্যে বহুদিন পর ক্যামেরার সামনে দেখা মিলতেই
নতুন করে আলোচনায় উঠে এলেন এই অভিনেত্রী। ভক্তদের প্রশংসার চেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে তার চেহারার পরিবর্তন নিয়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, অভিনেত্রী কি আবারও প্লাস্টিক সার্জারি করিয়েছেন?
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, সম্প্রতি একটি গয়নার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছেন আনুশকা। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ভিডিওটি দেখেই চমকে যান অনেক ভক্ত।
কারও প্রশ্ন, ‘এটা কি এডিট করা নাকি কোনও সার্জারি করিয়েছেন?’ কেউ আবার বললেন, ‘আপনারা মুখটা দেখতে মোটেই স্বাভাবিক লাগছে না।’ আরেকাংশের মন্তব্য, ‘দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকায় আনুশকা বুড়িয়ে গিয়েছেন!’ এহেন নানা মন্তব্যে ছয়লাব নেটপাড়া।
তবে সমালোচনার মাঝেও অনেক ভক্ত আনুশকার পাশেই দাঁড়িয়েছেন। তাদের বক্তব্য, ‘আনুশকা তো দুই সন্তানের মা, এটা ভুলে যাবেন না। কারণ সন্তান হওয়ার পর অনেকের চেহারাতেই পরিবর্তন আসে।’
যদিও এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেক অনুরাগী। তাদের আক্ষেপ, ‘আমরা রাব নে বানা দি জোড়ি সিনেমার সেই মিষ্টি মেয়েটিকে মিস করি।’
সবমিলিয়ে বড়পর্দায় না হলেও বিজ্ঞাপনী ভিডিওর সুবাদে ক্যামেরার সামনে এসে শোরগোল ফেলে দিয়েছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি এখন সংসার ও সন্তান নিয়েই বেশি ব্যস্ত সময় কাটছে আনুশকার। মেয়ে ভামিকা ইতোমধ্যে পাঁচ বছরে পা দিয়েছে। অন্যদিকে, ছেলে অকায় আগামী ফেব্রুয়ারিতে দুই বছরে পা দেবে।
ফটোশিকারিদের নজর থেকে সন্তানদের দূরে রাখতে স্বামী বিরাট কোহলিকে নিয়ে গত দেড় বছর ধরে লন্ডনে বসবাস করছেন এই আনুশকা। সংসারের পাশাপাশি আধ্যাত্মিক চর্চাতেও মন দিয়েছেন তারা। মাঝে মধ্যেই বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে দেখা যায় এই তারকা দম্পতিকে।
তবে গত কয়েক বছরে বলিউডের বড় কোনো অনুষ্ঠান বা পুরস্কার বিতরণীতে আনুশকাকে দেখা যায়নি। এরপর থেকেই তার অভিনয় জীবন নিয়ে নানা গুঞ্জন চলছে।

বিনোদন ডেস্ক