শেফালীর মৃত্যুর কারণ নিয়ে কী বললেন স্বামী পরাগ?
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে পরিচিত শেফালী জারিওয়ালার আকস্মিক মৃত্যুকে ঘিরে নানা জল্পনা ছড়িয়ে পড়েছিল। যার মধ্যে কিছু মন্তব্যে বলা হয় যে, ইনজেকশনের কারণে নায়িকার মৃত্যু হয়েছিল। সেই জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন তাঁর স্বামী পরাগ ত্যাগী। তাঁর মতে এই দাবিগুলো মিথ্যা। পরাগ প্রশ্ন তুলেছেন, ফর্সা হওয়ার জন্য শেফালির ইনজেকশনের প্রয়োজন ছিল কী?
ফিল্মিজ্ঞান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পরাগ বলেন, ‘আমরা সব কিছুই খাই। শেফালি মারা যাওয়ার আগের দিনও আমরা চাইনিজ খাবার খেয়েছিলাম। আমাদের না খেয়ে থাকার কী দরকার? ও তো বেশ ফিট ছিল। না খেয়ে থাকলে মুখ ফ্যাকাশে হয়ে যায়।’
কিন্তু নিজের বয়স ধরে রাখার জন্য কি ইনজেকশন নিতেন শেফালি? কারণ এই নিয়ে একটা সময় বিস্তর আলোচনা হয়েছিল। এই দাবির প্রসঙ্গে পরাগ বলেন, ‘ওঁর আরও ফর্সা চামড়ার কী দরকার ছিল? দয়া করে বলুন, কোন ধরনের ইনজেকশন বয়স ধরে রাখতে সাহায্য করে। যদি তা আজও সত্যি হতো, তাহলে রতন টাটা এখনও বেঁচে থাকতেন।’
পরাগ জানান যে, শেফালীর মৃত্যু কেবল লেখা ছিল। তাঁর আত্মা এখনও পরাগের সঙ্গেই আছে। তিনি বলেন, ‘বন্ধুরা, গুঞ্জন ছড়াবেন না দয়া করে।’
এরপর পরাগ তার পোষা কুকুর সিম্বার কথাও বলেন। তিনি বলেন, এমন এক আবেগঘন মুহূর্তে সিম্বা তাঁর অবলম্বন ছিল। পরাগ আরও জানান যে, তিনি কখনো কল্পনাও করতে পারেননি সিম্বা তাঁর এত বড় অবলম্বন হয়ে উঠবে।
সূত্র: হিন্দুস্থান টাইমস

বিনোদন ডেস্ক