সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা জানাবে শিল্পকলা একাডেমি
ছয় দশকের বেশি সময় ধরে বাংলা গানকে নিজের অনন্য কণ্ঠমাধুর্য, আবেগঘন পরিবেশনা ও অসংখ্য কালজয়ী গানের মাধ্যমে সমৃদ্ধ করা বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা দিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে বিশেষ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গতকাল একাডেমির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
‘কালজয়ী কণ্ঠ, শ্রদ্ধা ও ভালোবাসায় সৈয়দ আব্দুল হাদী’ শিরোনামে আগামী ১২ জুন সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া জনপ্রিয় ও কালজয়ী গানগুলো পরিবেশন করবেন বর্তমান প্রজন্মের একাধিক শিল্পী। পাশাপাশি তাঁর দীর্ঘ সংগীতজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।
‘এমনও তো প্রেম হয়’, ‘চোখ বুজিলে দুনিয়া আন্ধার’, ‘যেও না সাথি’, ‘চক্ষের নজর এমনি কইরা’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, কিংবা ‘আছেন আমার মোক্তার, আছেন আমার বারিস্টার’সহ এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী সৈয়দ আব্দুল হাদী।
সংগীতজীবনে পাঁচবার ‘শ্রেষ্ঠ গায়ক’ শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই শিল্পী। এ ছাড়া ২০০০ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে পান এই তিনি

বিনোদন ডেস্ক