Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • সংগীত
বিনোদন ডেস্ক
০৯:২০, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ১১:২০, ০৪ জুলাই ২০২৬
বিনোদন ডেস্ক
০৯:২০, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ১১:২০, ০৪ জুলাই ২০২৬
আরও খবর
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী
বিয়ে কি সেরেই ফেললেন টেইলর সুইফট? মুখ খুলছেন না তারকা জুটি
যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান
উৎসবমুখর পরিবেশে শিল্পী সমিতির নির্বাচন চলছে
জন্মদিনে তারকাদের ভালোবাসায় সিক্ত এনটিভি

‘লাভ স্টোরি’ এবার বাস্তবে, ট্রাভিস কেলসিকে বিয়ে করলেন টেইলর সুইফট

বিনোদন ডেস্ক
০৯:২০, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ১১:২০, ০৪ জুলাই ২০২৬
বিনোদন ডেস্ক
০৯:২০, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ১১:২০, ০৪ জুলাই ২০২৬

প্রেমের গল্প নিয়ে অসংখ্য গান লিখেছেন পপসংগীতের বিশ্ব তারকা টেইলর সুইফট। সেই তালিকায় অন্যতম জনপ্রিয় গান ‘লাভ স্টোরি’। প্রায় দুই দশক পর যেন নিজের সেই গানের গল্পই বাস্তবে রচনা করলেন বিশ্বখ্যাত এই পপ তারকা। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি।

এই বিয়েকে ঘিরে গত কয়েকদিন ধরেই শোরগোল ছিল তুঙ্গে। তবে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট কিংবা আকস্মিক পারফরম্যান্সের মাধ্যমে এই সুখবর সামনে আসেনি। গতকাল শুক্রবার গায়িকার প্রচারক খবরটি নিশ্চিত করেছেন। 

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চার হাত এক হয়েছে এই তারকা জুটির। আমেরিকার স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের আসর হিসেবে সেজে উঠেছিল নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন। আর এই ঐতিহাসিক ভেন্যুর বাইরের বিশাল ডিজিটাল স্ক্রিনে ভেসে ওঠে ‘জাস্ট অ্যান্ড টি ম্যারিড’ বার্তা, মুহূর্তেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। ইতোমধ্যেই অনেকেই এই বিয়েকে ‘আমেরিকার রাজকীয় বিয়ে’ বলে আখ্যা দিতে শুরু করেছেন।

বিয়ের আগে পর্যন্ত এই দম্পতি প্রকাশ্যে তাদের বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খোলেননি, তবে ম্যাডিসন স্কোয়ার গার্ডেন চত্বরে গত কয়েকদিনের তুমুল তোড়জোড় দেখেই জল্পনা ছড়াতে শুরু করেছিল। শুক্রবারের মধ্যে গোটা নিউইয়র্ক যেন টেইলর সুইফটের অনুরাগীদের এক মিলনকেন্দ্রে পরিণত হয়। ব্যারিকেডের বাইরে হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছিলেন কেবল প্রিয় তারকা দম্পতি এক ঝলক দেখা পাওয়ার আশায়। কড়া নিরাপত্তার মাঝেই একে একে বিয়ের আসরে প্রবেশ করতে দেখা যায় হলিউডের একঝাঁক প্রথম সারির তারকাদের। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম পেজ সিক্স-এর প্রতিবেদন অনুযায়ী, চেনা ছক ভেঙে টেইলরের পাশে ‘ম্যান অফ অনার’ হিসেবে দাঁড়িয়ে ছিলেন টেইলরের ভাই অস্টিন সুইফট। আর বরের ‘বেস্ট ম্যান’-এর দায়িত্ব পালন করেন ট্রাভিসের ভাই ও সাবেক এনএফএল তারকা জেসন কেলসি। নবদম্পতির বিয়ের পোশাক তৈরি করেছে বিলাসবহুল ফ্যাশন হাউস ক্রিশ্চিয়ান ডিওর।

বিনোদন সংগীত টেইলর সুইফট

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

১৩ ঘন্টা আগে
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী
০৩ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান
০৩ জুলাই ২০২৬
উৎসবমুখর পরিবেশে শিল্পী সমিতির নির্বাচন চলছে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী
  2. শেষ হলো শিল্পী সমিতির ভোট, রাতেই মিলবে নতুন নেতৃত্ব
  3. ‘সোনার তরী’ নিয়ে সমালোচনার মুখে অর্ণব, ব্যক্তিগত আক্রমণ না করার আহ্বান স্ত্রীর
  4. বিয়ে কি সেরেই ফেললেন টেইলর সুইফট? মুখ খুলছেন না তারকা জুটি
  5. যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান
  6. শিল্পী সমিতির জন্য যোগ্য, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন : শহীদুজ্জামান সেলিম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x