Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • ঢালিউড
বিনোদন ডেস্ক
১৫:২০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৬, ২৬ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:২০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৬, ২৬ নভেম্বর ২০২৬
আরও খবর
সংকটাপন্ন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ
‘ইত্যাদি’র পর এবার সিনেমায় গাইবেন বুবলী
দীপিকার আট ঘণ্টার শিফট নিয়ে এত বিতর্ক কেন, প্রশ্ন করণের
মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে মাহির আবেগঘন পোস্ট
ইতিহাস গড়ে মিস ইউনিভার্স হলেন জেনিফার, কে এই সুন্দরী?

ঈদে বড় পর্দায় ফিরছে মোশাররফ করিম-শিমু জুটি, সঙ্গে দীঘি

বিনোদন ডেস্ক
১৫:২০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৬, ২৬ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:২০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৬, ২৬ নভেম্বর ২০২৬

পরিবারের সবাই মিলে ভ্রমণ, হাসি-কান্না আর পথে পথে নানা ঘটনা—এমনই এক গল্প নিয়ে আসছে ঈদের সিনেমা ‘যাত্রা বিরতি’। এতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তাঁর ভ্রমণসঙ্গী হিসেবে থাকছেন সুমাইয়া শিমু, প্রার্থনা ফারদিন দীঘি ও দিলারা জামানসহ আরও অনেকে। সিনেমাটি পরিচালনা করছেন কাজী আসাদ। আর সিনেমাটির প্রযোজনায় চরকি। আগামী ২০২৭ সালের ঈদে চলচ্চিত্রটি মুক্তি পাবে বড় পর্দায়।

ইতোমধ্যে সিনেমাটির অভিনয়শিল্পী ও নির্মাতার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। বর্তমানে শুটিংয়ের জন্য পুরো ইউনিট রয়েছে কুয়াকাটায়। মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও দীঘির পাশাপাশি সিনেমাটিতে পরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে দেখা যাবে দিলারা জামানকে। আরও অভিনয় করছেন ইউসুফ হাসান অর্ক, রাকিব হোসেন ইভন, রুদ্র রয়সহ অনেকে।

ভ্রমণের আনন্দ এমনই যে, আটকে রাখা যায়নি ৮৪ বছর বয়সী দিলারা জামানকে। শুটিংয়ের উছিলায় একটু ঘুরে বেরাবেন, তরুণ সহকর্মীদের সঙ্গে আনন্দ করবেন, ভালো সময় কাটাবেন– এই তার বাসনা। ’তা না হলে এই বয়সে ঘর থেকে বের হয় কে?’ বলেন দিলারা জামান।

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন মোশাররফ করিম ও সুমাইয়া শিমু জুটি। এর আগে বিভিন্ন কাজে এই জুটির রসায়ন দর্শকের প্রশংসা পেয়েছে। নতুন সিনেমাতেও এই জুটির রসায়ন দর্শকের আবেগ ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা নির্মাতার।

‘যাত্রা বিরতি’ পরিচালনার মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দার জন্য চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক কাজী আসাদ। কাজী আসাদ বলেন, ‘উৎসবে আমরা সবাই একসঙ্গে থাকতে পছন্দ করি। চেষ্টা করি বন্ধু–স্বজনদের নিয়ে সময় কাটানোর। আমাদের গল্পটাও যেহেতু সেরকমই, তাই মনে হয়েছে এটা ঈদে মুক্তির জন্য উপযুক্ত।’

এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতির পর নতুন করে  সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সুমাইয়া শিমু। সিনেমায় নিজের অভিষেকের জন্য ‘যাত্রা বিরতি’–কেই কেন উপযুক্ত মনে করলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। এ সিনেমায় যুক্ত হওয়ার পেছনে সহশিল্পীরাও ভূমিকা রেখেছেন বলে জানান এ অভিনেত্রী। 

শিমু বলেন, ‘স্ক্রিপ্ট পড়ে আমার ভালো লেগেছে, আমার চরিত্রটাও সুন্দর। কিন্তু তারপরও কাজটি করার ব্যাপারে আমি একটু দোটানায় ছিলাম। পরে সহশিল্পী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে যুক্ত হয়ে গেলাম। আশা করছি দর্শকরা পর্দায় আমাদের পুরো পরিবারকে দেখে নিজেদেরকেই খুঁজে পাবেন।’

নির্মাতা কাজী আসাদের পরিচালনায় এর আগে ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে অভিনয় করেছেন মোশাররফ করিম। তাই একরকম বোঝাপড়া আগে থেকেই ছিল। সিনেমাটি করার ব্যাপারে তাই খুব বেশি চিন্তা করতে হয়নি তার। তবে কাজটি কতটা ভালো করে করতে পারছেন, যেটা করতে চাইছেন সেটা করতে পারছেন কি না, তা নিয়ে খুব সচেতন মোশাররফ করিম। এ অভিনেতা বলেন, ‘সুমাইয়া শিমু ও আমি অনেকদিন পর একসঙ্গে অভিনয় করছি, এটা একরকম ভালো লাগার। গল্পটাও খুব সুন্দর। কাজটা ঠিকমতো করতে পারলে দর্শকরাও পছন্দ করবেন আশা করি। আমার কাছে এখন কাজটা ঠিকমতো করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

একটু চিন্তায় আছেন প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় সুমাইয়া শিমু ও দিলার জামানের সঙ্গে কাজ করলেও মোশাররফ করিমের সঙ্গে কাজ করেননি কখনও। দীঘি বলেন, ‘মোশাররফ করিম আঙ্কেলের সামনে দাঁড়িয়ে কীভাবে সংলাপ বলব সেটা নিয়ে একটু চিন্তায় আছি। তিনি আমার খুবই পছন্দের। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার সঙ্গে একটু রিহার্সেল করে নিলে আশা করি ঠিক হয়ে যাবে। সিনেমার গল্পটা খুবই সুন্দর এবং আমি এক্সাইটেড।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘আমরা সিনেমা হলের দর্শকদের জন্য বিগত কয়েক বছর অনেকগুলো দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়ে এসেছি। প্রেক্ষাগৃহের উপচে পড়া ভিড় আর দর্শকের উচ্ছ্বাস আমাদের 'চরকি সিনেমা ইনিশিয়েটিভ' প্রকল্পে উৎসাহী করেছে। যাত্রা বিরতি চলচ্চিত্রটি নতুন প্রচেষ্টা।’

রেদওয়ান রনি আরও বলেন, ‘কাজী আসাদের নির্মাণে দর্শকের আস্থা তৈরি হয়েছে, এর সঙ্গে আছেন দেশের জনপ্রিয় ও গুণী সব অভিনয়শিল্পী। সব মিলিয়ে দর্শকদের ভালো কিছু উপহার দেয়ার প্রচেষ্টায় আছি, আসা করি ঈদে দর্শকের উচ্ছ্বাস আমাদের আবার অনুপ্রাণিত করবে।’

সিনেমাটির গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। শুটিং কুয়াকাটা ও অনেক দর্শনীয় স্থানে শুটিং চলবে ডিসেম্বর পর্যন্ত।

বিনোদন যাত্রা বিরতি

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

৩ ঘন্টা আগে
সংকটাপন্ন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ
৩ ঘন্টা আগে
‘ইত্যাদি’র পর এবার সিনেমায় গাইবেন বুবলী
৮ ঘন্টা আগে
দীপিকার আট ঘণ্টার শিফট নিয়ে এত বিতর্ক কেন, প্রশ্ন করণের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে মাহির আবেগঘন পোস্ট
  2. ইতিহাস গড়ে মিস ইউনিভার্স হলেন জেনিফার, কে এই সুন্দরী?
  3. নিজ গ্রামেই চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান
  4. মিস ইউনিভার্সের সেরা ৩০-এ নেই মাহি, জায়গা পেলেন যাঁরা
  5. গ্র্যান্ড ফিনালের আগে সুখবর দিলেন মাহি
  6. কোটি মানুষের দোয়া ও ভালোবাসা চাইলেন সামিরা খান মাহি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x