Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১১:৪০, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৪৬, ২৫ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১১:৪০, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৪৬, ২৫ নভেম্বর ২০২৬
আরও খবর
মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে মাহির আবেগঘন পোস্ট
নিজ গ্রামেই চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান
গ্র্যান্ড ফিনালের আগে সুখবর দিলেন মাহি
যাকে ভালোবেসেছিলাম তাকে বিয়ে করতে পারিনি : সোহেল খান
কখনও ঘুমের ওষুধ খাই না, আমি খুবই সুখী মানুষ : অভিনেতা সোহেল খান

ইতিহাস গড়ে মিস ইউনিভার্স হলেন জেনিফার, কে এই সুন্দরী?

বিনোদন ডেস্ক
১১:৪০, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৪৬, ২৫ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১১:৪০, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৪৬, ২৫ নভেম্বর ২০২৬

নিজের দেশের মাটিতে বিশ্বসুন্দরীর মুকুট জয়ের স্বপ্ন পূরণ হলো পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটোর। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের ১১৬ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জিতেছেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মাটিতে এমন অর্জনে আনন্দে ভাসছেন জেনিফার। তাঁর এই জয়ে নতুন করে উদ্‌যাপনে মেতেছে পুয়ের্তো রিকো। অন্যদিকে, শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েও মুকুট জিততে পারেননি ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকালে শেষ হয় জমকালো এই আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নেওয়া ১১৬ প্রতিযোগীর মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে জায়গা করে নেন পাঁচ সুন্দরী।

চূড়ান্ত পর্বে বিচারকদের প্রশ্নের উত্তর, আত্মবিশ্বাস এবং মঞ্চে উপস্থিতির মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরেন প্রতিযোগীরা। সবকিছু বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত বিজয়ীর মুকুট ওঠে স্বাগতিক পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটোর মাথায়। নিজের দেশের দর্শকদের সামনে এই সম্মান অর্জন তাঁর জয়কে আরও বিশেষ করে তুলেছে।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপ ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বেও নজর কেড়েছেন বিয়া। ৭৫ বছর পরও মিস ইউনিভার্সের প্রাসঙ্গিকতা কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবেন- এমন প্রশ্নের উত্তরে নারীদের অতীতের অর্জন, বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা বলেন তিনি।

জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষ এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন এই প্রতিযোগী।

প্রসঙ্গত, ফিলিপাইন এর আগে চারবার মিস ইউনিভার্সের মুকুট জিতেছে। সর্বশেষ ২০১৮ সালে দেশটির হয়ে এই খেতাব অর্জন করেছিলেন ক্যাটরিওনা গ্রে। এবার বিয়া তৃতীয় রানারআপ হওয়ায় পঞ্চমবারের মতো মুকুট জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো দেশটির।

বিনোদন জেনিফার ব্যারেটোর ৭৫তম মিস ইউনিভার্স

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

২ ঘন্টা আগে
মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে মাহির আবেগঘন পোস্ট
৪ ঘন্টা আগে
নিজ গ্রামেই চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান
৫ ঘন্টা আগে
গ্র্যান্ড ফিনালের আগে সুখবর দিলেন মাহি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যাকে ভালোবেসেছিলাম তাকে বিয়ে করতে পারিনি : সোহেল খান
  2. কখনও ঘুমের ওষুধ খাই না, আমি খুবই সুখী মানুষ : অভিনেতা সোহেল খান
  3. ‘এক মিনিটেই বিদায়’, সোহেলের মৃত্যুতে দীপার আবেগঘন পোস্ট
  4. সোহেল খানের মৃত্যুতে আবেগঘন পোস্ট ফারুকীর
  5. শাহরিয়ার নাজিম জয়ের পোস্ট: শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি, হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান
  6. অভিনেতা সোহেল খান আর নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x