Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১৫:৫৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫৫, ২৪ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:৫৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫৫, ২৪ নভেম্বর ২০২৬
আরও খবর
কখনও ঘুমের ওষুধ খাই না, আমি খুবই সুখী মানুষ : অভিনেতা সোহেল খান
‘এক মিনিটেই বিদায়’, সোহেলের মৃত্যুতে দীপার আবেগঘন পোস্ট
সোহেল খানের মৃত্যুতে আবেগঘন পোস্ট ফারুকীর
শাহরিয়ার নাজিম জয়ের পোস্ট: শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি, হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান
অভিনেতা সোহেল খান আর নেই

যাকে ভালোবেসেছিলাম তাকে বিয়ে করতে পারিনি : সোহেল খান

বিনোদন ডেস্ক
১৫:৫৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫৫, ২৪ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:৫৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫৫, ২৪ নভেম্বর ২০২৬

ভালোবাসা আর বাস্তবতার ফারাক নিয়ে অনেক আগেই খোলামেলা কথা বলেছিলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান। কলেজ-বিশ্ববিদ্যালয় জীবনের প্রেম, সেই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত এবং পরবর্তীতে অস্ট্রেলিয়ায় সাবেক প্রেমিকার সঙ্গে হঠাৎ দেখা হওয়ার স্মৃতি তুলে ধরেছিলেন তিনি। ২০২২ সালের ৭ জুলাই এনটিভি অনলাইনে প্রকাশিত একটি সাক্ষাৎকারে নিজের জীবনের এই অধ্যায় নিয়ে কথা বলেছিলেন এই শিল্পী। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) মঙ্গলবার সকালে শুটিংয়ের কাজে বগুড়ায় থাকা অবস্থায় তাঁর মৃত্যুর খবরে পুরোনো সেই সাক্ষাৎকারের বক্তব্য নতুন করে সামনে এসেছে।

নিজের প্রেম ও জীবনের বাস্তবতা নিয়ে সেই সাক্ষাৎকারে সোহেল খান বলেছিলেন, ভালোবাসা সবার ভেতরেই থাকে, তবে প্রতিটি ভালোবাসার ধরন আলাদা। কারও প্রতি ভালো লাগা তৈরি হলেই যে সেই সম্পর্ক পরিণতি পাবে বা একসঙ্গে থাকা যাবে, এমন নয়। মানুষের জীবনে নিজস্ব পরিচয় বা আইডেন্টিটি তৈরি হওয়া জরুরি বলে মনে করতেন তিনি।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ের একটি ঘটনার কথা স্মরণ করে সোহেল খান জানিয়েছিলেন, তখন তাঁর প্রেমিকা তাঁকে বিয়ের কথা জিজ্ঞাসা করেছিলেন। সে সময় নিজের অবস্থান ও বাস্তবতার জায়গা থেকে তাঁকে চলে যেতে বলেছিলেন এই অভিনেতা। পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ায় গিয়ে সাবেক সেই প্রেমিকার সঙ্গে দেখা হয়েছিল তাঁর। তখন কুশল বিনিময়ের সময় প্রেমিকা জানিয়েছিলেন যে তিনি ভালো নেই। জবাবে সোহেল খান বলেছিলেন, তাঁদের বিয়ে হলে তিনি হয়তো তাঁকে যথেষ্ট সময় দিতে পারতেন না; কারণ স্ত্রী ও সন্তানদের রেখেই তাঁকে আজ অস্ট্রেলিয়ায়  আসতে হয়েছে।

অতীতের সেই সম্পর্ক নিয়ে কোনো আক্ষেপ ছিল না সোহেল খানের। তাঁর ভাষায়, না পাওয়ার কোনো বেদনা তাঁর মধ্যে নেই, যা চলে গেছে, তা চলেই গেছে।

উল্লেখ্য, জনপ্রিয় টেলিভিশন নাটক ও চলচ্চিত্র অভিনেতা সোহেল খান আজ সকালে বগুড়ায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। সকালে শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় হোটেল কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর এবং মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা জানানো হয়।

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত বাংলালিংকের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পর্দায় ব্যাপক পরিচিতি পান সোহেল খান। এরপর ‘৪২০’ ধারাবাহিক নাটকসহ অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেন। বড় পর্দায় তিনি ‘দারুচিনি দ্বীপ’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘কমন জেন্ডার’, ‘দেশা: দ্য লিডার’, ‘বীর’, ‘শান’ এবং সর্বশেষ ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন। তাঁর গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ের রাজাপুরে।

বিনোদন

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

১ ঘন্টা আগে
কখনও ঘুমের ওষুধ খাই না, আমি খুবই সুখী মানুষ : অভিনেতা সোহেল খান
২ ঘন্টা আগে
‘এক মিনিটেই বিদায়’, সোহেলের মৃত্যুতে দীপার আবেগঘন পোস্ট
৩ ঘন্টা আগে
সোহেল খানের মৃত্যুতে আবেগঘন পোস্ট ফারুকীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অভিনয়ে ফিরেই দর্শকের প্রশংসা পাচ্ছেন তানিয়া বৃষ্টি
  2. পরিবারকে আক্রমণ করলে ‘যোদ্ধা’ হয়ে উঠব’, হুঁশিয়ারি রাশমিকার
  3. শায়লা হয়ে ফিরছেন না মিথিলা, অ্যালেন স্বপনে নতুন চমক প্রভা
  4. ছেলেকে নিয়ে সাইক্লিং মুডে অপু বিশ্বাস, প্রকাশ্যে এল নতুন ছবি
  5. পাঁচ বছরের ছোট প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে মাইলি সাইরাস
  6. জীবনের সব অভিজ্ঞতা ঢেলে ‘দ্য জেলো শো’ সাজালেন জেনিফার লোপেজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x