Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১৬:৫৫, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১৭:১৭, ১৫ জুলাই ২০২৬
বিনোদন ডেস্ক
১৬:৫৫, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১৭:১৭, ১৫ জুলাই ২০২৬
আরও খবর
মন যেটা চায়, সেটাই করো: কেয়া পায়েল
আর্জেন্টিনা তুমি একটা বিউটি : কেয়া পায়েল
আরিফিন শুভর নায়িকা হচ্ছেন কেয়া পায়েল
 ‘প্রথম ভালোবাসা’ খুঁজছেন কেয়া পায়েল!
‘জ্যাজ সিটি’ থেকে ‘মালিক’ : মুগ্ধতা ছড়াচ্ছেন আরিফিন শুভ

বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? যা জানা গেল...

বিনোদন ডেস্ক
১৬:৫৫, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১৭:১৭, ১৫ জুলাই ২০২৬
বিনোদন ডেস্ক
১৬:৫৫, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১৭:১৭, ১৫ জুলাই ২০২৬
আরিফিন শুভ ও কেয়া পায়েল। ছবি : ফেসবুক থেকে নেওয়া

চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েলের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। দুজনই নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেছেন, যেখানে কেয়া পায়েলকে আলিঙ্গন করে রয়েছেন শুভ। ছবির ক্যাপশনে লেখা, হ্যাপিলি ম্যারিড উইথ কেয়া পায়েল।

এমন পোস্ট প্রকাশের পর অনেকেই ধারণা করেন, সত্যিই হয়তো বিয়ে করেছেন এই দুই তারকা। বিশেষ করে আরিফিন শুভর ব্যক্তিগত জীবনের পরিবর্তনের পর এমন জল্পনা আরও জোরালো হয়। তবে বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বাস্তবে তাদের বিয়ে হয়নি।

View this post on Instagram

A post shared by Arifin Shuvoo (@arifin_shuvoo)

জানা গেছে, এটি নতুন একটি ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। ‘হ্যাপিলি ম্যারিড’ শিরোনামের ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। এটি পরিচালনা করছেন জাহিদ প্রীতম এবং প্রযোজনা করছে ছবিয়াল। ইতোমধ্যে এর শুটিং শুরু হয়েছে।

তবে এমন প্রচারণার ধরন নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টি বুঝে এটিকে কৌশলী প্রচারণা হিসেবে দেখলেও, কেউ কেউ সমালোচনা করে এটিকে ‘সস্তা’ প্রচারণা বলে মন্তব্য করেছেন। তাদের মতে, দর্শকদের বিভ্রান্ত করে প্রচার চালানো উচিত নয়।

জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নির্মিত হচ্ছে ‘হ্যাপিলি ম্যারিড’। অসম সম্পর্কের গল্প নিয়ে তৈরি হওয়া এই ওয়েব ফিল্মটি মোস্তফা সরয়ার ফারুকীর সার্বিক তত্ত্বাবধানে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অন্তর্ভুক্ত। গল্পে সম্পর্কের টানাপোড়েন ও আবেগের নানা দিক উঠে আসবে।

এর আগে চরকির উদ্যোগে ২০২৩ সালে শুরু হয় ‘মিনিস্ট্রি অব লাভ’ বা ‘ভালোবাসার মন্ত্রণালয়’ প্রকল্প। এ উদ্যোগে ১২ জন নির্মাতার ১২টি প্রেমের গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল নির্মাণের ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে মুক্তি পেয়েছে ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগ্যামি’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ফরগেট মি নট’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ এবং ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’।

কেয়া পায়েল আরিফিন শুভ

সংশ্লিষ্ট সংবাদ: কেয়া পায়েল

১৬ জুলাই ২০২৬
আর্জেন্টিনা তুমি একটা বিউটি : কেয়া পায়েল
১৭ জুন ২০২৬
মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন কেয়া পায়েল
২৮ ফেব্রুয়ারি ২০২৫
কেয়া পায়েল এখন গ্র্যাজুয়েট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘দেবী’র পর অনম বিশ্বাসের ‘ঠিকানা বাংলাদেশ’, ঐতিহাসিক দিনে শুরু প্রচারণা
  2. এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
  3. স্মৃতিকথা: স্বপ্ন কেবল ইচ্ছা প্রকাশ করলেই সত্যি হয় না : অনুপম খের
  4. প্রেমের টান, বিরহের সুরে কোক স্টুডিও বাংলার ‘পাতার বাঁশরি’
  5. গুলশানের যে তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব, আজও তাকে মিস করেন
  6. সুরের জাদুতে ঢাকা মাতালেন আতিফ আসলাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x