Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১৫:৫৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৫, ২০ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:৫৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৫, ২০ আগস্ট ২০২৬
আরও খবর
বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? যা জানা গেল...
আরিফিন শুভর নায়িকা হচ্ছেন কেয়া পায়েল
‘জ্যাজ সিটি’ থেকে ‘মালিক’ : মুগ্ধতা ছড়াচ্ছেন আরিফিন শুভ
‘মালিক’র প্রিমিয়ারে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন আরিফিন শুভ
যে যাই বলুক না কেন, আমাকে কিন্তু মেশিনগানের সঙ্গে মানিয়েছে : আরিফিন শুভ

‘হ্যাপিলি সিঙ্গেল’ আরিফিন শুভ কি আবার বিয়ে করছেন?

বিনোদন ডেস্ক
১৫:৫৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৫, ২০ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:৫৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৫, ২০ আগস্ট ২০২৬
আরিফিন শুভ। ছবি : এক্স থেকে নেওয়া

জীবনকে এখন আর নির্দিষ্ট কোনো ছকে বেঁধে রাখতে চান না আরিফিন শুভ। কাজের প্রয়োজনে কখনো দেশে, কখনো দেশের বাইরে—জীবনের স্রোত যেদিকে নিয়ে যাচ্ছে, সেদিকেই এগিয়ে চলেছেন তিনি। তবে এই পথচলার মধ্যেই সম্পর্ক ও বিয়ে নিয়ে নিজের ভাবনায় পরিবর্তনের কথা জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।

বর্তমানে নিজেকে ‘হ্যাপিলি সিঙ্গেল’ বলছেন শুভ। তবে একা থাকার মধ্যেই যে জীবনের পূর্ণতা নেই, সেটি এখন উপলব্ধি করছেন তিনি। তাঁর কথায়, মানুষ সম্ভবত একা থাকার জন্য তৈরি হয়নি।

গত কোরবানির ঈদে মুক্তি পায় শুভ অভিনীত সিনেমা ‘মালিক’। মুক্তির পরপরই আবার দেশের বাইরে চলে যান তিনি। এর আগে দীর্ঘ সময় দেশের বাইরে থেকে কাজ করেছেন সনি লিভ অরিজিনাল সিরিজ ‘জ্যাজ সিটি’তে। সিরিজটিতে তাঁর অভিনয় দর্শক-সমালোচকের প্রশংসা পেয়েছে।

শুভর ব্যক্তিজীবনে বিয়ে নিয়ে কৌতূহল অবশ্য নতুন নয়। কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে পোস্ট দেওয়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। পরে জানা যায়, সেটি বাস্তব জীবনের কোনো ঘোষণা নয়, বরং চরকি অরিজিনাল সিনেমা ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রচারণার অংশ। 

তবে বাস্তব জীবনে আবার সম্পর্কে জড়ানোর সম্ভাবনা নিয়ে এবার খোলামেলাই কথা বলেছেন শুভ। তাঁর ভাষায়, ‘জন্ম, মৃত্যু, বিয়ে—এগুলো নাকি ওপরওয়ালা থেকে নির্ধারিত হয়। যেহেতু আমি এখন “হ্যাপিলি সিঙ্গেল”, তবে আমার উপলব্ধি হয়েছে, মানুষ বোধ হয় একা বাঁচার জন্য তৈরি হয়নি। মানুষ একা বাঁচতে পারে না।’

এই উপলব্ধির পেছনে রয়েছে তাঁর জীবনের নানা অভিজ্ঞতা। ২০২৪ সালের জানুয়ারিতে মাকে হারানোর পর নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন অভিনেতা। ব্যক্তিজীবনের আরও কিছু ঘটনা তাঁকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। সময়ের সঙ্গে সেই অবস্থান থেকে বেরিয়ে এসে সম্পর্ক ও জীবনকে নতুনভাবে দেখছেন তিনি।

শুভ বলেন, ‘আমার মা চলে যাওয়ার পর এবং আরও বিভিন্ন ঘটনা ঘটার পর আমি নিজেকে একেবারেই বিচ্ছিন্ন করে ফেলেছিলাম। কিন্তু আস্তে আস্তে অনুধাবন করছি, মানুষ একা বাঁচার জন্য জীবন ধারণ করে না। সেটা শুধু বৈবাহিক সম্পর্কই হতে হবে, তা নয়। তবে যদি বিশেষভাবে বিয়ের কথা বলতে চাই, সে ক্ষেত্রে বলতে পারি, অবশ্যই সম্পর্ক বা বিয়ে আমার জীবনে আবার আসতে পারে। সেটা ওপরওয়ালা জানেন। যখন হবে, তখন হবে।’

অর্থাৎ বিয়ের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না শুভ। কিন্তু কবে, কীভাবে বা কার সঙ্গে—সেসব নিয়ে এখনই কোনো পরিকল্পনা নেই তাঁর। দেশের বাইরে থাকার বিষয়টিও কি ভবিষ্যতের কোনো নতুন অধ্যায়ের সঙ্গে যুক্ত? এমন প্রশ্নের উত্তরেও সরাসরি কিছু বলেননি তিনি। বরং রহস্য রেখেই তাঁর মন্তব্য, ‘আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবেন।’ 

শুধু সম্পর্ক নয়, জীবন নিয়েও শুভর দৃষ্টিভঙ্গিতে এসেছে পরিবর্তন। একটা সময় ভবিষ্যৎ নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা করতেন তিনি। কোন পথে এগোবেন, কীভাবে এগোবেন—সবকিছুই ছিল অনেকটা হিসাব করে। এখন সেই পরিকল্পনার জায়গায় এসেছে জীবনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ার মানসিকতা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা সময় খুব পরিকল্পনা করে জীবনকে এগিয়ে নেওয়ার চেষ্টা ছিল। সেটাকে ভুল বলব না। জীবনের একেক সময়ে একেক উপলব্ধি থাকে। তবে এই মুহূর্তে সে অর্থে কোনো পরিকল্পনা বা কৌশল নেই যে এভাবেই যাব বা এভাবেই করব।’

জীবনের স্রোতের সঙ্গে চলার এই দর্শনই এখন তাঁর কাছে বেশি স্বস্তির। শুভর ভাষায়, ‘জীবনের গতি বা স্রোত যেভাবে যেদিকে নিয়ে যাবে, সেটাকে মেনে নিয়ে বাঁচার, জীবনকে উপলব্ধি ও উপভোগ করার প্রয়াস থাকবে। জীবনের স্রোতের সঙ্গে ভেসে থাকাটাই বোধ হয় শান্তিপূর্ণ জীবন। আমি চেষ্টা করছি জীবনের স্রোতকে বোঝার এবং সে অনুযায়ী জীবনকে এগিয়ে নেওয়ার।’

তাহলে কি সেই স্রোত তাঁকে আবার বিয়ের দিকে নিয়ে যাচ্ছে? উত্তরটি অবশ্য এখনই প্রকাশ করতে চান না শুভ। তবে ‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমার প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুখী দাম্পত্যের ধারণা নিয়েও নিজের ভাবনা জানিয়েছেন তিনি।

শুভর মতে, বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সুন্দর ছবি প্রকাশ করা কিংবা বাইরে থেকে সুখী দেখালেই একটি সম্পর্ক ‘হ্যাপিলি ম্যারিড’ হয়ে যায় না। এর পেছনে থাকে অনেক ছোট ছোট বিষয়—পারস্পরিক বোঝাপড়া, দেওয়া-নেওয়া ও সমঝোতা। এসব বিষয়ই ধীরে ধীরে একটি দাম্পত্যকে স্থিতিশীল করে।

তাঁর ভাষায়, ‘হ্যাপিলি ম্যারিড’ শুধু একটি অবস্থার নাম নয়; বরং বিয়ের পর কীভাবে সম্পর্ক এগিয়ে যায়, সেটিই আসল গল্প।

বাস্তব জীবনে সেই গল্পে আরিফিন শুভ কবে নতুন অধ্যায় শুরু করবেন, তা এখনো অজানা। তবে ‘হ্যাপিলি সিঙ্গেল’ শুভর কথায় অন্তত এটুকু স্পষ্ট—বিয়ে নিয়ে তাঁর ভাবনাটা এখন আগের মতো নেই। বাকিটা, তাঁর ভাষায়, ‘আকাশে চাঁদ উঠলে’ই জানা যাবে।

আরিফিন শুভ

সংশ্লিষ্ট সংবাদ: আরিফিন শুভ

১৫ জুলাই ২০২৬
আরিফিন শুভর নায়িকা হচ্ছেন কেয়া পায়েল
২০ জুন ২০২৬
‘জ্যাজ সিটি’ থেকে ‘মালিক’ : মুগ্ধতা ছড়াচ্ছেন আরিফিন শুভ
১১ জুন ২০২৬
‘মালিক’র প্রিমিয়ারে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন আরিফিন শুভ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর আজ 
  2. চা-শ্রমিকদের শতবর্ষের পুরোনো গানে নতুন সুর, কোক স্টুডিও বাংলার ‘মুল্লুক’
  3. ‘হ্যাপিলি সিঙ্গেল’ আরিফিন শুভ কি আবার বিয়ে করছেন?
  4. ৯৯তম অস্কারে বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান
  5. ‘আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো’, স্পর্শিয়ার পোস্টে নতুন বার্তা
  6. এনটিভিতে আজ প্রচার হবে নাটক ‘ছায়া হয়ে থেকো’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x