Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • ঢালিউড
বিনোদন ডেস্ক
১৪:০০, ২০ জুন ২০২৬
আপডেট: ১৭:০০, ২০ জুন ২০২৬
বিনোদন ডেস্ক
১৪:০০, ২০ জুন ২০২৬
আপডেট: ১৭:০০, ২০ জুন ২০২৬
আরও খবর
‘মালিক’র প্রিমিয়ারে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন আরিফিন শুভ
যে যাই বলুক না কেন, আমাকে কিন্তু মেশিনগানের সঙ্গে মানিয়েছে : আরিফিন শুভ
ঈদের দিন মায়ের করব জিয়ারত করে শুভর প্রশ্ন : উপর থেকে তুমি শুনতে পাও আমার কথা?
ঈদের আগে ‘গুলগুলি পিঠা’ খাওয়ালেন আরিফিন শুভ-মিম
নয়া লুকে আরিফিন শুভ, তবে কি ঈদে ‘মালিক’ আসছে?

‘জ্যাজ সিটি’ থেকে ‘মালিক’ : মুগ্ধতা ছড়াচ্ছেন আরিফিন শুভ

বিনোদন ডেস্ক
১৪:০০, ২০ জুন ২০২৬
আপডেট: ১৭:০০, ২০ জুন ২০২৬
বিনোদন ডেস্ক
১৪:০০, ২০ জুন ২০২৬
আপডেট: ১৭:০০, ২০ জুন ২০২৬
‘মালিক’ ও ‘জ্যাজ সিটি’র লুকে আরিফিন শুভ। ছবি : ফেসবুক থেকে নেওয়া

একজন অভিনেতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু অভিনয় নয়, বরং এক চরিত্র থেকে আরেক চরিত্রে নিজেকে বিশ্বাসযোগ্যভাবে রূপান্তরিত করা। সেই পরীক্ষাতেই আবারও আলোচনায় উঠে এসেছেন ঢাকাই তারকা আরিফিন শুভ। মাত্র দুই মাসের ব্যবধানে পর্দায় সম্পূর্ণ ভিন্ন দুই রূপে হাজির হয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি।

গেল মার্চে মুক্তি পাওয়া বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’-তে তাঁকে দেখা গেছে সত্তরের দশকের এক তরুণের চরিত্রে। রেট্রো আবহ, সেই সময়ের ফ্যাশন, চুলের স্টাইল ও অভিনয়ে শুভর রূপান্তর মুগ্ধ করেছে দর্শকদের। শুধু দেশেই নয়, তার অভিনয় ও উপস্থিতি নিয়ে প্রশংসা করেছে হলিউড রিপোর্টারসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমও।

সেই রূপের রেশ কাটতে না কাটতেই ঈদে মুক্তি পেয়েছে ‘মালিক’। আর সেখানে দর্শক পেয়েছেন একেবারে ভিন্ন একজন আরিফিন শুভকে। লম্বা চুল, ঘন দাড়ি, রুক্ষ উপস্থিতি এবং অ্যাকশননির্ভর চরিত্রে পর্দায় হাজির হয়েছেন তিনি। সিনেমা দেখে বের হওয়া দর্শকদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর লুক ও অভিনয় নিয়ে নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন।

একদিকে সত্তরের দশকের প্রাণবন্ত ও স্বপ্নবাজ তরুণ, অন্যদিকে কঠিন বাস্তবতার মধ্যে গড়ে ওঠা রাফ ও শক্তিশালী এক চরিত্র। দুই কাজের এই বৈপরীত্যই এখন দর্শকদের আলোচনার মূল বিষয়। অনেকের মতে, ‘জ্যাজ সিটি’ ও ‘মালিক’-এর চরিত্র দুটিকে পাশাপাশি রাখলে মনে হয় যেন দুজন ভিন্ন অভিনেতাকে দেখা যাচ্ছে।

চরিত্রের প্রয়োজনে নিজেকে বদলে ফেলার বিষয়টি আরিফিন শুভর ক্যারিয়ারে নতুন নয়। তবে পরপর দুটি কাজে তাঁর এই রূপান্তর আবারও সেই বিষয়টিকেই সামনে নিয়ে এসেছে। বিশেষ করে ‘মালিক’-এর জন্য তাঁর প্রস্তুতির গল্পও এখন আলোচনায়।

আরিফিন শুভর নিবেদনের কথাই জানিয়েছেন ‘মালিক’-এর পরিচালক সাইফ চন্দন। তার ভাষ্য, ‘শুটিং শুরুর প্রায় চার মাস আগে থেকেই এই লুকের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলেন আরিফিন শুভ। প্রথম লটের শুটিং শেষ হওয়ার পরও দীর্ঘ সময় একই লুক ধরে রাখতে হয়েছে তাকে। এর কারণে মাথায় ঘা পর্যন্ত হয়েছিল। দ্বিতীয় লটের শুটিং পিছিয়ে গেলেও তিনি লুক বজায় রাখতে আরও অনেক ত্যাগ স্বীকার করেছেন।’

পরিচালক আরও বলেন, ‘আরেকটি বিষয় বিশেষভাবে বলতে চাই। অগ্নিদগ্ধ হওয়ার পরও তিনি যেভাবে প্রথম লটের কাজ শেষ করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এতদিন তার ডেডিকেশনের কথা শুনেছি, এবার নিজের চোখে দেখলাম।’

এখন দর্শকদের অপেক্ষা আরিফিন শুভর পরবর্তী চমকের জন্য। নতুন কাজটি দেশের হবে, নাকি আন্তর্জাতিক কোনো প্রযোজনায় দেখা যাবে তাঁকে—সেই প্রশ্নের উত্তর অবশ্য এখনো রহস্যই রয়ে গেছে।

আরিফিন শুভ

সংশ্লিষ্ট সংবাদ: আরিফিন শুভ

১১ জুন ২০২৬
‘মালিক’র প্রিমিয়ারে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন আরিফিন শুভ
৩০ মে ২০২৬
যে যাই বলুক না কেন, আমাকে কিন্তু মেশিনগানের সঙ্গে মানিয়েছে : আরিফিন শুভ
২৮ মে ২০২৬
ঈদের দিন মায়ের করব জিয়ারত করে শুভর প্রশ্ন : উপর থেকে তুমি শুনতে পাও আমার কথা?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাবার আয়ের অর্ধেকই যেত আমার স্কুলের বেতনে : তৌসিফ মাহবুব
  2. ‘বাশারের স্ত্রী’ দাবি সম্পূর্ণ মিথ্যা, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি নায়িকা ববির
  3. বিয়ে করছেন পরীকে ঘিরে আলোচনায় আসা সেই শেখ সাদী
  4. বাবা দিবসে কাকে ‘আব্বু’ ডেকে আবেগাপ্লুত হলেন শবনম ফারিয়া?
  5. মা হচ্ছেন সামান্থা? তুঙ্গে গুঞ্জন
  6. দোলার কন্ঠে আনন্দের গান ‘বাবার ছায়া'

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x