বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী-শোভন
কয়েকদিন ধরেই টলিউডে গুঞ্জন ছিল, অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সংসারে নাকি আসতে চলেছে নতুন অতিথি। তবে এ নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন দুজনই। অবশেষে তৃতীয় বিবাহবার্ষিকীকে স্মরণীয় করে সেই সুখবর নিজেই জানালেন এই তারকা দম্পতি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করে তারা জানিয়েছেন, পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। গতকাল বুধবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা তিনটি ছবিতে দেখা যায়, সাদা রঙের মাতৃত্বকালীন কুর্তি পরা সোহিনী সরকারের বেবি বাম্পে আলতো করে হাত রেখে দাঁড়িয়ে আছেন শোভন গঙ্গোপাধ্যায়। আসমানি নীল কুর্তায় শোভন এবং খোলা চুলে লাল ফুল গোঁজা সোহিনীর হাসিমাখা মুখ নজর কেড়েছে ভক্তদের।
ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমরা দুই থেকে তিনের পথে…’ পোস্টটি প্রকাশের পরপরই শুভেচ্ছায় ভরে যায় মন্তব্যের ঘর। টলিউডের সহকর্মী থেকে শুরু করে অসংখ্য ভক্ত-অনুরাগী অভিনন্দন জানিয়েছেন এই তারকা দম্পতিকে।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে ঘরোয়া আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। বিয়ের পর থেকেই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। প্রায় সময় তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবি প্রকাশ করেন।

বিনোদন ডেস্ক