Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • ঢালিউড
বিনোদন ডেস্ক
১৫:০০, ০২ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:০৩, ০২ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:০০, ০২ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:০৩, ০২ আগস্ট ২০২৬
আরও খবর
৩ দিনে ফ্রি দেখা যাবে ৬ সিনেমা
এবার ঘরে বসে দেখা যাচ্ছে ‘মালিক’
ভেনিসের পর টরন্টো উৎসবেও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন দোয়া
পুরস্কার জিতে পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানালেন বুবলী

ফিরছেন আমিন খান, ‘গুলশানের চামেলি’তে অভিষেক মধুমিতার

বিনোদন ডেস্ক
১৫:০০, ০২ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:০৩, ০২ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:০০, ০২ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:০৩, ০২ আগস্ট ২০২৬
অনুষ্ঠানের অতিথিরা। ছবি : ফেসবুক থেকে নেওয়া

দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আমিন খান। পাঁচ বছরের বেশি সময় পর তাকে দেখা যাবে নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে। একই সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হচ্ছে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের।

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত মহরত অনুষ্ঠানে সিনেমাটির অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়। এতে আমিন খান ও মধুমিতার পাশাপাশি অভিনয় করবেন রোজিনা, আশীষ খন্দকার, ওমর সানী, মিশা সওদাগর, আজমেরী হক বাঁধন, শিবা শানু, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

দীর্ঘদিন পর সিনেমায় ফেরা নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে আমিন খান বলেন, অনেক দিন পর আবার সিনেমায় কাজ করতে পেরে ভালো লাগছে। মাঝখানে দীর্ঘ বিরতি ছিল, কারণ সবকিছু ঠিকভাবে মেলেনি। তবে নির্মাতা মোহাম্মদ ইকবালের প্রস্তাব পাওয়ার পর গল্প ও শিল্পী তালিকা দেখে কাজটি করার সিদ্ধান্ত নেন তিনি। দর্শকদের জন্য একটি ভালো সিনেমা উপহার দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন এই অভিনেতা।

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতাবানদের নির্মম ষড়যন্ত্রের শিকার হন। এই চরিত্রেই অভিনয় করবেন মধুমিতা সরকার।

বাংলাদেশের দর্শকদের কাছে মধুমিতা নতুন নন। ২০১৬ সালে মোশাররফ করিমের সঙ্গে একটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন তিনি। তবে এটিই তার প্রথম বাংলাদেশি সিনেমা। মহরত অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার কলকাতা থেকে ঢাকায় আসেন এই অভিনেত্রী।

অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর শিকদার। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। প্রায় পাঁচ বছর আগে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও বিভিন্ন কারণে শুটিং শুরু করা সম্ভব হয়নি। অবশেষে এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো প্রকল্পটির।

নির্মাতা মোহাম্মদ ইকবাল জানান, আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের কোনো এক ঈদে ‘গুলশানের চামেলি’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মহরত অনুষ্ঠানে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও নির্মাতা-অভিনেতারাও উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন হেলাল খান, অনন্ত জলিল, কাজী হায়াত, ছটকু আহমেদ, শাহীন সুমন এবং প্রযোজক খোরশেদ আলম খসরুসহ আরও অনেকে।

গুলশানের চামেলি
সর্বাধিক পঠিত
  1. ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাক্ষাৎ, লন্ডন যাওয়ার তারিখ জানালেন রোজিনা
  2. এবার ঘরে বসে দেখা যাচ্ছে ‘মালিক’
  3. আট বছর পর পর্দায় ফিরছেন প্রীতি জিনতা, জানালেন বিরতির কারণ
  4. বেঁচে আছি, ভালো আছি: মৌসুমী মৌ
  5. ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের গায়ক স্বাগত দে আর নেই
  6. জুলাই অভ্যুত্থান স্মরণে সোহরাওয়ার্দীতে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ অনুষ্ঠিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x