টুথপিক ব্যবহার ভালো না কি খারাপ?
দাঁতের ফাঁকে খাদ্যকণা লেগে থাকলে সেটি দূর করতে অনেকেই টুথপিক ব্যবহার করেন। তবে বিশেষজ্ঞদের মতে, টুথপিক ব্যবহার করা স্বাস্থ্যকর নয়। মাঝেমধ্যে ব্যবহার করা গেলেও বার বার টুথপিক ব্যবহার করা থেকে বিরত থাকাই শ্রেয়।
টুথপিক ব্যবহার করলে যেসব সমস্যা হয় সেগুলো জানিয়ে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগ প্রকাশ করেছে একটি প্রতিবেদন।
ঘষর্ণ তৈরি হয়
টুথপিক ব্যবহারে দাঁতে ঘর্ষণ হয়। এতে অনেক সময় মাড়ি দিয়ে রক্ত পড়ে; দাঁতের ক্ষতি হয়।
মাড়ির রোগ
একবার হয়তো টুথপিক ব্যবহার করা ভালো। তবে টুথপিক বার বার ব্যবহার কেবল দাঁতেরই নয়, মাড়িরও ক্ষতি করে।
দাঁতের মাঝে ফাঁক
টুথপিক বার বার ব্যবহার করলে বা কিছুক্ষণ পর পর ব্যবহার করলে দাঁতের মাঝে ফাঁক তৈরি হয়। এতে অবস্থা আরো বাজে হয় এবং খাদ্যকণা আরো বেশি দাঁতের ফাঁকে ঢোকে। এতে দাঁতের ক্ষয় আরো বাড়ে।
দাঁতের এনামেল নষ্ট করে
টুথপিক সাধারণত প্লাস্টিক ও কাঠ দিয়ে তৈরি করা হয়। এগুলো দাঁতের এনামেলকে ক্ষতিগ্রস্ত করে।
দাঁতের শেকড়কে ক্ষতিগ্রস্ত করে
টুথপিকের ব্যবহার কেবল মাড়িকে আক্রান্ত করে না, এটি দাঁতের শেকড়কে ক্ষতিগ্রস্ত করে। দাঁতে ব্যথা তৈরি করে।
মুখে দুর্গন্ধ
টুথপিক সাধারণত ব্যবহার করা হয়, দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা বের করার জন্য। যখন খাদ্যকণা দীর্ঘ সময়ের জন্য দাঁতে লেগে থাকে এবং সেটি টুথপিক দিয়ে খুঁচিয়ে বের করা হয় তখন মুখে গন্ধ তৈরি হয়।

শাশ্বতী মাথিন