Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
শাশ্বতী মাথিন
১৭:৩২, ১০ অক্টোবর ২০১৫
শাশ্বতী মাথিন
১৭:৩২, ১০ অক্টোবর ২০১৫
আপডেট: ১৭:৩২, ১০ অক্টোবর ২০১৫
আরও খবর
হিট স্ট্রোক কি? জেনে নিন লক্ষণ ও করণীয়
আক্কেল দাঁতের ব্যথায় মুক্তি পেতে করণীয় ও সমাধান
‘অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহারে ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর সুপারবাগের ঝুঁকি বাড়ছে’
শীতে অতিরিক্ত চা-কফি মানেই বিপদ, সতর্ক করলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা
কখন দাঁত ব্রাশ করবেন?

ক্যানসার হওয়ার ১০ ভীতিকর লক্ষণ

শাশ্বতী মাথিন
১৭:৩২, ১০ অক্টোবর ২০১৫
শাশ্বতী মাথিন
১৭:৩২, ১০ অক্টোবর ২০১৫
আপডেট: ১৭:৩২, ১০ অক্টোবর ২০১৫
এই ধরনের লক্ষণগুলো দেখলে এড়িয়ে না গিয়ে চিকিৎসকের কাছে যান। ছবি : সংগৃহীত

সারা বিশ্বেই ক্যানসার একটি আতঙ্কের নাম। তবে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে ক্যানসার অনেকাংশেই নিরাময় করা সম্ভব। তাই একটু সচেতন হওয়া জরুরি। কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখলে ধারণা করা যায় ক্যানসার হওয়ার আশঙ্কা রয়েছে। যদি এই লক্ষণগুলোর এক বা একাধিক আপনার মধ্যে থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে ক্যানসারের এই লক্ষণগুলোর কথা।  

১. হঠাৎ ওজন কমে যাওয়া

ব্যায়াম করে এবং খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ করে বাড়তি ওজন কমানো ভালো কথা। তবে যদি কোনো কারণ ছাড়াই ওজন ভীষণভাবে কমে যায় তবে এটি ক্যানসারের লক্ষণ হতে পারে। এটি প্যানক্রিয়াস এবং পাকস্থলীর ক্যানসার লক্ষণ। 

২. জ্বর

দীর্ঘদিন ধরে জ্বর থাকা রক্তের ক্যানসারের কারণ হতে পারে। আপনি যদি এ ধরনের সমস্যায় ভোগেন তবে দ্রুত চিকিৎসকের কাছে যান। যদি ক্যানসার নাও হয় তবু এর চিকিৎসা ভালোভাবে করা উচিত। কেননা এটা অন্য কোনো বাজে জ্বরের (যেমন টাইফয়েড) লক্ষণ হতে পারে।

৩. ব্যথা

ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। তবে দীর্ঘদিন ধরে মাথাব্যথা হওয়া এবং সেটা না কমা মস্তিষ্কের ক্যানসারের লক্ষণ হতে পারে। এ ছাড়া দীর্ঘদিন ধরে পিঠে ব্যথা রেক্টাল অথবা অভারি ক্যানসারের লক্ষণ হতে পারে। যদি এ ধরনের কোনো ব্যথার মুখোমুখি হন, তবে অবশ্যই চিকিৎসকের কাছে যান।

৪. কফ

অনেক দিন ধরে কফ হলে এবং গলার ফ্যাসফেসে ভাব হলে এড়িয়ে যাবেন না। ঋতু পরিবর্তনের সময় অ্যালার্জির সমস্যাতেও কফ হয়। তবে দীর্ঘদিন ধরে থাকা কফ ফুসফুসের ক্যানসারের লক্ষণ হতে পারে। তাই এ ধরনের সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন।

৫. চাকাভাব

দেহের কোনো অংশে চাকাভাব বা পরিবর্তন দেখতে পেলে একে এড়িয়ে না গিয়ে চিকিৎসকের কাছে যান। বিশেষ করে স্তনে, হাতে বা পায়ে কোনো চাকাভাব হলে এড়িয়ে যাবেন না। সব সময় এই চাকাভাব ক্ষতির কারণ নাও হতে পারে। তবে এই পরিবর্তন কখনো কখনো ক্যানসারের লক্ষণ হিসেবে প্রকাশ পায়।

৬. অস্বাভাবিক রক্তপাত

অস্বাভাবিত রক্তপাতও ক্যানসারের একটি লক্ষণ। কফের সঙ্গে রক্ত যাওয়া ফুসফুস ক্যানসারের লক্ষণ হতে পারে। মলের সঙ্গে রক্ত যাওয়া কোলন বা রেক্টাল ক্যানসারের লক্ষণ। প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া পিত্তথলির ক্যানসারের লক্ষণ। যোনিপথে অযথা রক্তপাত জরায়ুমুখের ক্যানসারের লক্ষণ। স্তনের বোঁটায় রক্তপাত এই ক্যানসারের কারণে হতে পারে। তাই এ ধরনের অস্বাভাবিক রক্তপাত দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।  

৭. প্রস্রাবে সমস্যা

প্রস্রাব করার সময় কি আপনার ব্যথা লাগে? কোনো ধরনের অস্বত্বিবোধ হয়? অথবা বেশি প্রস্রাব হয় বা কম প্রস্রাব হয়? এমন সমস্যা হলে দ্রুত চিকিৎসকের কাছে যান। এটি মূত্রথলির  ক্যানসার বা প্রস্টেট ক্যানসারের লক্ষণ হতে পারে। এ ছাড়া ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য ছাড়া যদি মলত্যাগের সমস্যা হয়, তবে সেটা কোলন ক্যানসারের লক্ষণ হতে পারে।

৮. ঘা, যেটা সারছে না

যদি কোনো ঘা অনেকদিন ধরে ভালো না হয় তবে সেটা ক্যানসারের লক্ষণ হতে পারে। যেমন : মুখের ঘা মুখ গহ্বরের ক্যানসারের লক্ষণ হতে পারে।

৯. ত্বকে পরিবর্তন

ত্বকে কোনো পরিবর্তন বা আঁচিলভাব দীর্ঘদিন ধরে থাকলে এটা ত্বকের ক্যানসারের লক্ষণ হতে পারে। এই ধরনের ক্যানসার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে একেবারে নিরাময় করা সম্ভব। তাই এধরনের লক্ষণে চিকিৎসকের পরামর্শ নিন।

১০. অবসন্নতা

অবসন্নতা ক্যানসারের একটি অন্যতম লক্ষণ। বিভিন্ন কারণেই অবসন্নতা হতে পারে। তবে যদি সব সময়ই ক্লান্ত বা অবসন্ন বোধ হয় এবং এটা দীর্ঘস্থায়ী হয় তবে অবশ্যই চিকিৎসকের কাছে যান।

সর্বাধিক পঠিত
  1. রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  2. হামের উপসর্গে আরও ৩ প্রাণহানি
  3. ‘আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ’
  4. ডেঙ্গুতে আক্রান্ত আরও ৭৩ জন হাসপাতালে ভর্তি
  5. ইউনিসেফের মাধ্যমে ৪১২ কোটি টাকার টিকা কিনবে বাংলাদেশ
  6. হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x