Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
ডা. হুমায়ুন কবীর হিমু
১২:১৪, ০৫ জুন ২০১৬
ডা. হুমায়ুন কবীর হিমু
১২:১৪, ০৫ জুন ২০১৬
আপডেট: ১২:১৪, ০৫ জুন ২০১৬
আরও খবর
হিট স্ট্রোক কি? জেনে নিন লক্ষণ ও করণীয়
আক্কেল দাঁতের ব্যথায় মুক্তি পেতে করণীয় ও সমাধান
‘অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহারে ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর সুপারবাগের ঝুঁকি বাড়ছে’
শীতে অতিরিক্ত চা-কফি মানেই বিপদ, সতর্ক করলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা
কখন দাঁত ব্রাশ করবেন?

রোজায় স্বাস্থ্য

রমজানের আগে রোগীরা কীভাবে প্রস্তুতি নেবেন

ডা. হুমায়ুন কবীর হিমু
১২:১৪, ০৫ জুন ২০১৬
ডা. হুমায়ুন কবীর হিমু
১২:১৪, ০৫ জুন ২০১৬
আপডেট: ১২:১৪, ০৫ জুন ২০১৬
কিডনির রোগীরা রোজা রাখার আগে চিকিৎসকের পরামর্শ নিন। ছবি : সংগৃহীত

রমজান মাস আসছে। মুসলিমরা সুস্থ-অসুস্থ সব অবস্থাতেই রমজানের রোজা ব্রত পালনে আপ্রাণ চেষ্টা করেন। সুস্থ হলে তো রোজা রাখতে বাধা নেই; বরং গবেষণায় দেখা গেছে, এটি শরীরের জন্য বেশ উপকারী। কিন্তু অসুস্থ থাকলেও যে রোজা পালন করতে পারবেন না, তা নয়। তবে রোজা পালন করার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে।

ডায়াবেটিসের রোগী

ডায়াবেটিসে আক্রান্তরা রোজা রাখতে পারবেন। তবে যদি ইনসুলিনই হয় একমাত্র চিকিৎসা, তবে না রাখাই ভালো। ডায়াবেটিস রোগীদের রোজা রাখলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। ওষুধের মাত্রা কম লাগে। তাই বলে নিজে থেকে ওষুধ কমাবেন না। রোজা শুরুর আগেই আপনার চিকিৎসকের সঙ্গে দেখা করে ওষুধের মাত্রা ঠিক করে নিন।

পেপটিক আলসার রোগী

পেপটিক আলসারে আক্রান্তরা রোজা রাখতে পারবেন কি না, তা নির্ভর করবে রোগের অবস্থার ওপর। যদি সমস্যা বেশি হয়, তাহলে রোজা পালন না করাই শ্রেয়। তবে রোজা যে পালন করতেই পারবেন না, তা-ও নয়। রোজা রেখে সঠিক খাদ্যাভ্যাস ও পরিমিত খেলে বরং ওষুধ ছাড়াই ভালো থাকা সম্ভব। এখানে একটি কথা না বললেই নয়, আমাদের দেশের প্রায় সবাই আলসারে আক্রান্ত। গ্যাস্ট্রিক নেই এমন লোক পাওয়া যাবে না। এটা কিন্তু ভুল। এটা আলসার নয়। খাদ্যাভ্যাসের ত্রুটির জন্য পেটে কিছু সমস্যা দেখা দিতে পারে, তা আসলে আলসার নয়। এমন গ্যাস্ট্রিকে আক্রান্ত ব্যক্তিরা রোজা পালন করলে সুস্থ থাকবেন। যাদের আলসার মানে পেটে ঘা আছে, তারা রমজানের আগেই চিকিৎসকের সঙ্গে দেখা করে সিদ্ধান্ত নিন।

হৃদরোগ ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগী

হৃদরোগী ও উচ্চ রক্তচাপে আক্রান্তরা রোজার মাধ্যমে বেশ উপকার পেতে পারেন। রোজার মাধ্যমে ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ হওয়ার ফলে যাঁরা হৃদরোগে অথবা উচ্চ রক্তচাপে ভোগেন, তাঁদের জন্য রোজা অত্যন্ত উপকারী। এতে শরীরের, বিশেষ করে রক্তনালির চর্বি হ্রাস পায়, রক্তনালির এথেরোস্ক্লেরোসিস কমাতে সাহায্য করে, যা হৃদরোগের ঝুঁকি কমায় ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তার পরও রোজা শুরুর আগে চিকিৎসকের সঙ্গে দেখা করুন। কারণ, পানিশূন্যতার সৃষ্টি করে এমন ওষুধ থাকলে তা পরিবর্তন করতে পারেন আপনার চিকিৎসক।

অ্যাজমায় আক্রান্ত রোগী

শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগীদের রোজা রাখতে সমস্যা নেই; বরং এ রোগের প্রকোপ কমই থাকে। তবে শ্বাসকষ্ট যেন নিয়ন্ত্রণে থাকে, এ জন্য ওষুধ তো ব্যবহার করতে হবে। রাতে একবার বা দুবার ওষুধ খেয়ে নেবেন। এটি দীর্ঘক্ষণ শ্বাস নিয়ন্ত্রণে রাখে। এ ধরনের ওষুধ বাজারে সহজেই পাওয়া যায়। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নিন। দিনের বেলায় প্রয়োজন পড়লে ইনহেলারজাতীয় ওষুধ ব্যবহার করা যায়।

কিডনির রোগী

কিডনির সমস্যায় যাঁরা আক্রান্ত, তাঁদের রোজা রাখতে সমস্যা নেই। তবে কোনো সিদ্ধান্ত চিকিৎসক ছাড়া নয়।

অনেককেই নিয়মিত তিনবেলা ওষুধ সেবন করতে হয়। তাঁদের ক্ষেত্রে ডোজ পরিবর্তন করা আবশ্যক। এ কাজটি করতে সহায়তা করবে আপনার চিকিৎসক।

লেখক : মেডিকেল অফিসার, ঢাকা মেডিকেল কলেজ।

সর্বাধিক পঠিত
  1. হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  2. হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  3. রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  4. হামের উপসর্গে আরও ৩ প্রাণহানি
  5. ‘আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ’
  6. ডেঙ্গুতে আক্রান্ত আরও ৭৩ জন হাসপাতালে ভর্তি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x