Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
ডা. হুমায়ুন কবীর হিমু
১২:২৩, ০৩ আগস্ট ২০১৬
ডা. হুমায়ুন কবীর হিমু
১২:২৩, ০৩ আগস্ট ২০১৬
আপডেট: ১২:২৩, ০৩ আগস্ট ২০১৬
আরও খবর
নারীর সুস্থতার জন্য জরুরি এই ৫ ভিটামিন
গর্ভবতী নারীর ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি
পিসিওএস ও নারীর জীবন: জীবনযাপন ও খাদ্যাভ্যাসেই লুকিয়ে আছে সমাধান
জরায়ুমুখ ও স্তন ক্যানসারে দেশে প্রতি বছর ১২ হাজার নারীর মৃত্যু
জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত ৪ শতাংশের বেশি নারী

ঋতুস্রাবের ব্যথা কমাতে

ডা. হুমায়ুন কবীর হিমু
১২:২৩, ০৩ আগস্ট ২০১৬
ডা. হুমায়ুন কবীর হিমু
১২:২৩, ০৩ আগস্ট ২০১৬
আপডেট: ১২:২৩, ০৩ আগস্ট ২০১৬
ঋতুস্রাবের ব্যথা বেশি হলে কারণ অনুযায়ী চিকিৎসা করাতে হবে। ছবি : আনাডিন ডট স্ট্রেজিং

সাধারণত ঋতুস্রাব শুরু হওয়ার সময় থেকেই কোনো কারণ ছাড়াই ঋতুস্রাবকালীন ব্যথা হতে পারে। এ ছাড়া কিছু রোগের কারণে ঋতুস্রাব হতে পারে ব্যথাযুক্ত। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ডিসমেনোরিয়া। পরিসংখ্যানে দেখা গেছে যুক্তরাজ্যের ৫০ ভাগ মেয়ের এ সমস্যায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়। শুধু এ সমস্যার জন্য প্রায় ৭০ ভাগ মেয়েকে ব্যথার ওষুধ সেবন করতে হয়। আমাদের দেশের মেয়েদের মধ্যে ডিসমেনোরিয়ার হার অনেক বেশি।

ডিম্বাণু নিষিক্ত না হলে অনিষিক্ত ডিম্বাণু ও জরায়ুর ভেতরের স্তর ঋতুস্রাবের সময় জরায়ুর সংকোচনের মাধ্যমে দেহের বাইরে চলে আসে। এ সংকোচনের ফলে জরায়ুর রক্তনালিগুলোও সংকোচিত হয়। জরায়ুর কোষগুলো অক্সিজেনের অভাবে মারা যায়। এই সময় জরায়ু থেকে কিছু কিছু কেমিক্যাল নিঃসৃত হয়। এগুলো ব্যথার জন্য দায়ী। আবার সংকোচন বাড়ানোর জন্য দেহ প্রোস্টাগ্লান্ডিন নিঃসরণ করে। এটিও ব্যথা বাড়ায়। এটি কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া। তাই মাসিকের সময় ব্যথা হওয়া অস্বাভাবিক নয়। তবে কারো কারো ক্ষেত্রে ব্যথা চরম আকার ধারণ করে।

ডিসমেনোরিয়া বা মাসিককালীন ব্যথা দুই প্রকার। প্রাইমারি ও সেকেন্ডারি। প্রাইমারি ডিসমেনোরিয়াতে জরায়ুতে কোনো রোগ থাকে না। মাসিক শুরু হওয়ার সাথে সাথে ব্যথা শুরু হয়। দুই থেকে তিনদিন ব্যথা থাকে। বেশির ভাগ মেয়েই এ ধরনের ব্যথায় ভোগেন। জীবনের প্রথম মাসিকের সময় থেকেই এ ব্যথা শুরু হয়। সেকেন্ডারি ডিসমেনোরিয়া সাধারণত সন্তান জন্মদানের পর মেয়েদের প্রজননতন্ত্রে ইনফেকশনের কারণে দেখা যায়। এ ছাড়া ফাইব্রয়েড,এন্ডোমেট্রিওসিস,এডেনোমায়োসিসও হতে পারে সেকেন্ডারি ঋতুস্রাবকালীন ব্যথা। এ ক্ষেত্রে ঋতুস্রাবের আগে ও পরে ঋতুস্রাবের সময়জুড়ে ব্যথা থাকে। মাসিকের পর ধীরে ধীরে ব্যথা কমতে থাকে।

সাধারণত প্রাইমারি ডিসমেনোরিয়ায় আক্রান্তদের তেমন পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজন পড়ে না। সেকেন্ডারিতে আক্রান্তদের ক্ষেত্রে রোগ নির্ণয় করার জন্য হাই ভ্যাজাইনাল সোয়াব সিএস, সারভাইক্যাল সোয়াব, ইউরিন কালচার, আলট্রাসনোগ্রামের প্রয়োজন পড়ে।

চিকিৎসা

প্রাইমারি ডিসমেনোরিয়া নিয়ে দুচিন্তার কিছু নেই। এতে সন্তান ধারণের কোনো সমস্যা হয় না। সন্তান ধারণ করলে এ ব্যথা আপনা-আপনি ভালো হয়ে যায়। যারা এখনো ক্যারিয়ার নিয়ে ব্যস্ত তারা প্রতি ঋতুচক্রে ব্যথা হলে ব্যথানাশক এনএসআইডি যেমন আইবুপ্রোফেন সেবন করলে ভালো ফল পাবেন। এ ছাড়া তিন থেকে চার সাইকেল ওরাল কন্ট্রাসেপটিভ বা জন্মনিয়ন্ত্রণ পিল সেবন করে এ সমস্যা মুক্ত হওয়া সম্ভব। ওজন বেশি থাকলে তা কমাতে হবে। প্রতিদিন ব্যায়াম করতে হবে। ধূমপান বা মদপানের অভ্যাস থাকলে তা পরিত্যাগ করতে হবে। সেকেন্ডারি ক্ষেত্রে কোন কারণে মাসিকের সময় ব্যথা হচ্ছে তা সঠিকভাবে নির্ণয় করতে হবে। কারণ অনুযায়ী চিকিৎসা করাতে হবে।

লেখক : মেডিকেল অফিসার, ঢাকা মেডিকেল কলেজ

সর্বাধিক পঠিত
  1. হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  2. হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
  3. ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
  4. আদ-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
  5. আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত ভুল নয়: স্বাস্থ্যমন্ত্রী
  6. আমে কীটনাশক রয়েছে কিনা? ঘরেই করুন এই ৫ সহজ পরীক্ষা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x