Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
  • ফিটনেস
ডা. শাকিল মাহমুদ
১১:২৫, ২৫ মার্চ ২০২৪
আপডেট: ১১:৫১, ২৫ মার্চ ২০২৪
ডা. শাকিল মাহমুদ
১১:২৫, ২৫ মার্চ ২০২৪
আপডেট: ১১:৫১, ২৫ মার্চ ২০২৪
আরও খবর
পুরান ঢাকায় সুরের মূর্ছনা ছড়াল কাসিদা প্রতিযোগিতা
কিডনি রোগ প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত পরীক্ষা জরুরি: বিশেষজ্ঞদের অভিমত 
ঐতিহাসিক বদর দিবস আজ
সিদ্ধ চাল নাকি আতপ চাল, কোনটি বেশি পুষ্টিকর?
রমজানে দোকানে ক্যারাম-টিভি চলবে না, হুঁশিয়ারি পুলিশ কর্মকর্তার

গরমে সুস্থভাবে রোজা পালনের উপায়

ডা. শাকিল মাহমুদ
১১:২৫, ২৫ মার্চ ২০২৪
আপডেট: ১১:৫১, ২৫ মার্চ ২০২৪
ডা. শাকিল মাহমুদ
১১:২৫, ২৫ মার্চ ২০২৪
আপডেট: ১১:৫১, ২৫ মার্চ ২০২৪
ছবি : ফ্রিপিক

গরমে এ বছরের রোজায় আমাদের প্রায় ১৩-১৪ ঘণ্টা রোজা রাখতে হয়। গরমে এই সময়ে রোজায় আমাদের শরীরে বিভিন্ন সমস্যা ও জটিলতা দেখা দিতে পারে। তাই সুস্থভাবে রোজা রাখতে কিছু বিষয় মেনে চলতে হবে।

গরমে রোজাদারদের শারীরিক যেসব পরিবর্তন হতে পারে

– আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৩৬.৫-৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যদি পরিবেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, তবে শরীরের পিএইচ (pH )-এর পরিবর্তন ঘটে। এতে সব স্বাভাবিক বিপাক ক্রিয়া ও বায়োকেমিক্যাল কার্যক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে।

– অতিরিক্ত গরমে শরীর থেকে প্রয়োজনীয় পানি ও ইলেকট্রলাইট (লবণ ও মিনারেল) বের হয়ে মাথাব্যথা, বমি বমি ভাব, চোখে ঝাপসা দেখা, কর্মক্ষেত্রে মনোযোগ নষ্ট হওয়া ইত্যাদি সমস্যা হতে পারে। এমনকি সচেতন না হলে মৃত্যুঝুঁকিও হতে পারে।

– প্রচণ্ড গরমে দীর্ঘ সময় রোজা রাখলে পানিশূন্যতা, বুক জ্বালা/ এসিডিটিসহ নানা সমস্যা হতে পারে।

– গরমে ইফতার ও সাহ্‌রীর খাবারে ব্যাকটেরিয়াসহ নানা জীবাণু জন্মাতে পারে। এতে খাদ্যে বিষক্রিয়া হয়ে অসুস্থ হয়ে যেতে পারেন।

– দীর্ঘ সময় রোজাতে শরীরে জমানো গ্লাইকোজেন শক্তির উৎস আট ঘণ্টা পর শেষ হয়ে চর্বি থেকে শক্তি আসতে গিয়ে বিভিন্ন মেটাবলিক সমস্যা দেখা দিতে পারে।

গরমে সুস্থভাবে রোজা রাখার জন্য করণীয়

– ইফতার ও সাহ্‌রীতে বেশি করে তরল খাবার খেতে হবে। পাশাপাশি শরীরে বেশি পানি ধরে রাখে এমন খাবার, যেমন—লেবু, কমলা, শসা, তরমুজ ও ডাবের পানি খেতে হবে।

– ইফতার ও সাহ্‌রীর মাঝখানে প্রচুর পানি ও পানিজাতীয় খাবার খেতে হবে। সাহ্‌রীতে কমপক্ষে এক লিটার পানি পান করতে হবে। এই পানি শারীর থেকে ক্ষতিকর উপাদান দূর করে ক্ষুধার চাহিদা কিছুটা কমাবে।

– চর্বিজাতীয় খাবার সাহ্‌রীতে বাদ দিতে হবে। কারণ, চর্বিজাতীয় খাবার শরীরে বেশি গরম তৈরি করে। এতে শরীর থেকে পানি বের হয়ে গিয়ে পানিশূন্যতা তৈরি হয়।

– সাহ্‌রীতে বেশি করে আমিষ/ প্রোটিন খাবার খেলে শরীর থেকে পানি কম বের হবে। এতে ক্ষুধা কম লাগবে এবং শক্তি থাকবে অনেকক্ষণ।

– চা ও কফি খাওয়া যাবে না। কারণ, এগুলোর মূত্রবর্ধক উপাদান প্রস্রাব বেশি তৈরি করে পানিশূন্যতা ঘটায়।

– শুকনো ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে যেতে হবে। কারণ, এগুলো তাড়াতাড়ি শক্তি দিলেও শরীরকে পানিশূন্য করে, ক্লান্ত অনুভূতি তৈরি করতে পারে।

– কোনো সাহ্‌রী বাদ দেওয়া যাবে না। শেষ মুহূর্তে সাহ্‌রী খেতে হবে, যাতে সারা দিন শরীরে শক্তি থাকে।

– গরমে আরামের জন্য রোজাদারকে সুতির সাদা বা হালকা রঙের কাপড় পরতে হবে। এতে শরীর ঠান্ডা থাকবে।

– রোজাদাররা দরকার ছাড়া বাইরে না বেরোলেই ভালো। বাইরে বের হলে প্রয়োজনে ছাতা ব্যবহার করবেন।

– বেশি পরিশ্রমের কাজ একসঙ্গে না করে প্রতিদিনের কাজগুলো অল্প বিরতি দিয়ে করলে ক্লান্তি ভাব কম লাগবে।

– খাদ্যের বিষক্রিয়া থেকে বাঁচার জন্য, অতিরিক্ত গরমে বাসায় বানানো গরম গরম সাহ্‌রী ও ইফতার খেতে হবে।

মাহে রমজান স্বাস্থ্য
১৯ ফেব্রুয়ারি ২০২৬
বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ
১৯ ফেব্রুয়ারি ২০২৬
রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬
১৯ ফেব্রুয়ারি ২০২৬
আজ পবিত্র মাহে রমজান শুরু
১৮ ফেব্রুয়ারি ২০২৬
বেগুন-মরিচের দামে আগুন, বিপাকে সাধারণ ক্রেতারা
১৭ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদপুরে অর্ধশত গ্রামে রোজা শুরু বুধবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬
সৌদি আরবে পবিত্র রমজান শুরু কবে? যা জানা গেল
১৫ ফেব্রুয়ারি ২০২৬
রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
১৫ ফেব্রুয়ারি ২০২৬
রমজানে মূল্যবৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপের দাবি
১৫ ফেব্রুয়ারি ২০২৬
রমজান ঘিরে চট্টগ্রাম বন্দরে বেড়েছে চাপ
০৩ ফেব্রুয়ারি ২০২৬
রমজানে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঈদের ছুটিতেও খোলা থাকছে বিএমইউর বহির্বিভাগ
  2. ‘কিডনির রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির বিকল্প নাই’
  3. বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি এফ এম সিদ্দিকী
  4. ডেঙ্গুতে আরও ১১ জন হাসপাতালে ভর্তি
  5. কিডনি রোগ প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত পরীক্ষা জরুরি: বিশেষজ্ঞদের অভিমত 
  6. ডেঙ্গু আক্রান্ত আরও ১২ জন হাসপাতালে ভর্তি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x